JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ১০:০০ পিএম
Breaking
জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২ জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২

পাকিস্তানি মহিলার প্ররোচনায় সহকর্মীর ফোনে স্পাইওয়্যার ঢোকানোর চেষ্টা! ধৃত বায়ুসেনা আধিকারিক

পাকিস্তানি মহিলার প্ররোচনায় সহকর্মীর ফোনে স্পাইওয়্যার ঢোকানোর চেষ্টা! ধৃত বায়ুসেনা আধিকারিক

দিল্লিতে ‘হানি ট্র্যাপ’-এর অভিযোগে গ্রেফতার ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডার। তাঁর বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য এক মহিলার মাধ্যমে পাকিস্তানি গুপ্তচর সংস্থার কাছে পাচারের অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, গত ৩১ মে রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই আধিকারিককে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইনে মামলা রুজু হয়েছে। পুলিশের ধারণা, ঘটনাটি কোনও এক জন আধিকারিকের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পিছনে বড় কোনও গুপ্তচরচক্র কাজ করতে পারে।

তদন্তকারীদের দাবি, ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া উইং কমান্ডারের সঙ্গে ওই মহিলার পরিচয় হয় সমাজ মাধ্যমে। ধীরে ধীরে নিয়মিত ভিডিও কল এবং কথোপকথনের মাধ্যমে বাড়ে ঘনিষ্ঠতা। পুলিশের অভিযোগ, প্রথমে বিশ্বাস অর্জন করার পর ওই মহিলা সামরিক গতিবিধি সম্পর্কে নানা তথ্য চাইতে শুরু করেছিলেন। অভিযোগ, বায়ুসেনার আধিকারিক সামরিক ইউনিটের চলাচল ও মোতায়েন সংক্রান্ত তথ্য, ছবি, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটাল মাধ্যমে তাঁকে পাঠিয়েছিলেন। ওই মহিলা পাকিস্তানি গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতেন এবং আধিকারিককে ‘হানি ট্র্যাপ’-এ ফাঁসানো হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি সূত্রের। ওই মহিলা নাকি উইং কমান্ডারকে তাঁর এক সহকর্মীর মোবাইলে একটি নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করতে বলেছিলেন। তদন্তকারীদের সন্দেহ, সেটি স্পাইওয়্যার বা রিমোট-অ্যাক্সেস ম্যালওয়্যার হতে পারে। এমন সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের তথ্য চুরি, অবস্থান শনাক্ত করা কিংবা কথোপকথনে নজরদারি করা সম্ভব। ফলে তদন্তকারীদের ধারণা, শুধু এক জন আধিকারিকের কাছ থেকে তথ্য আদায় নয়। বরং প্রতিরক্ষা কর্মীদের আরও কয়েকটি মোবাইল ফোনে ঢোকার চেষ্টাও হয়েছিল।

৩১ মে গ্রেফতারের পর প্রথমে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয় ওই উইং কমান্ডারকে। পরে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হলে বর্তমানে তিহার জেলে রয়েছেন তিনি। তদন্তে এখন মূল নজর ডিজিটাল ‘ট্রেল’-এর দিকে। কোন সমাজ মাধ্যম বা যোগাযোগের মাধ্যম ব্যবহার করে ওই মহিলার সঙ্গে যোগাযোগ হয়েছিল, ঠিক কতটা তথ্য পাঠানো হয়েছে, সেই তথ্য কোথায় এবং কার কাছে পৌঁছেছে—সব কিছুই খতিয়ে দেখছে পুলিশ। বায়ুসেনার গোয়েন্দা শাখার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল বলে সূত্রের খবর। একই সঙ্গে পাকিস্তানে বসে কারা এই গোটা চক্রটি পরিচালনা করত এবং এর সঙ্গে আর কারা যুক্ত, তাও খুঁজে দেখছেন তদন্তকারীরা।

163 Views 0 Likes 0 Comments

Related News

চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
দেশ

চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্র...

নিউজ ডেস্ক: বিমানের চাকা রানওয়ে ছুঁয়ে এগোনোর সময় কিংবা মাঝআকাশে ওড়ার মুহূর্তে যাত্রীদের সিটবেল্ট বেঁধে নিজের আসনে স্থির থাকার কড়া নির্দেশ ঘোষণা করা হয়। বিমান চলাচলের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক ও মৌলিক সুরক্ষাবিধি কিন্ত...

২২ সেপ্টে ২০২৬, ০৯:২৩ পিএম · 2 মিনিট
নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা
দেশ

নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা

নিউজ ডেস্ক: বাঙালির পাতে ইলিশের কদর চিরন্তন হলেও, এবার দামের বিচারে রুপোলি শস্যকে কার্যত সোনার চেয়েও দামি পর্যায়ে তুলে দিল গোদাবরীর খাঁটি ‘পুলাসা’। পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চল ইয়ানমের মাছের আড়তে নিলামে উঠতে না উঠতেই হাঁ...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫৫ পিএম · 2 মিনিট
বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া
দেশ

বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

নিউজ ডেস্ক: বয়স যে কেবলই একটা সংখ্যা এবং প্রতিভা ও দক্ষতা কোনো নির্দিষ্ট বয়সের মাপকাঠিতে আটকে থাকে না, তা আরও একবার প্রমাণ করে দিল একরত্তি এক শিশু। যেখানে শৈশবের দিনগুলো শুধুই খেলাধুলো আর আদুরে আবদারে কাটার কথা, সেখানে ন...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
'বন্দে মাতরম' নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট
দেশ

'বন্দে মাতরম' নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক: ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া এবং তা ঘিরে আইনি শাস্তির বিধান নিয়ে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার গুরুত্বপূর্ণ শুনানি হল সুপ্রিম কোর্টে। কর্নাটকের শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী টি এম কৃষ্ণের করা আবেদনের পরিপ্রেক্ষিতে...

২২ সেপ্টে ২০২৬, ০৭:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.