JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০২:২০ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

টেস্ট জয়ের মাঝেই যশস্বীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! মাঠের আচরণ নিয়ে কেন এতটা ক্ষুব্ধ মঞ্জরেকর?

টেস্ট জয়ের মাঝেই যশস্বীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! মাঠের আচরণ নিয়ে কেন এতটা ক্ষুব্ধ মঞ্জরেকর?

কলকাতা, নিউজ ডেস্ক: কলম্বো টেস্টে জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। বুধবার সকালে শ্রীলঙ্কাকে ফলো অন করিয়েছে তারা। তবে তার আগেই পেসার আশিথা ফার্নান্ডোকে যশস্বী জয়সওয়ালের গুঁতো মারার ঘটনায় সরব হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, শুধু জরিমানা বা শাস্তি দিয়ে বিষয়টি মিটিয়ে দিলে চলবে না। তরুণ ক্রিকেটারদের এমন আচরণে আরও কঠোর হওয়া উচিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের। একই সঙ্গে বৈভব সূর্যবংশীর আগের একটি ঘটনাও টেনে এনে মঞ্জরেকর প্রশ্ন তুলেছেন, মাঠে আগ্রাসী আচরণ বার বার ছাড় পেলে তার প্রভাব ভবিষ্যতে আরও খারাপ হতে পারে কি না।

কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৪৫ রানে জয়সওয়ালকে আউট করেন ফার্নান্ডো। তার পরেই শ্রীলঙ্কার পেসারের ‘সেন্ড-অফ’ নিয়ে ক্ষুব্ধ হন ভারতীয় ব্যাটার। জয়সওয়াল ফিরে গিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। দু’জন মুখোমুখি দাঁড়িয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে জয়সওয়ালের হেলমেট ফার্নান্ডোর কপালে লাগে। সতীর্থরা দ্রুত দু’জনকে সরিয়ে দেন। ঘটনাটির পরে জয়সওয়াল জানিয়েছিলেন, কী কথা হয়েছিল তা না জেনে বাইরে থেকে পুরো বিষয়টি বিচার করা ঠিক হবে না।

এই ঘটনায় আইসিসি-র আচরণবিধির ২.১২ ধারা ভাঙার দায় স্বীকার করেন দু’জনেই। জয়সওয়াল ও ফার্নান্ডো, দু’জনকেই ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয় এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে মঞ্জরেকরের মতে, এখানেই বিষয়টির ইতি টানা উচিত নয়। তাঁর বক্তব্যের মূল সুর, তরুণ ক্রিকেটারদের আচরণে দায়িত্বশীলতার অভাব দেখা দিলে বোর্ড ও আইসিসি-কে স্পষ্ট বার্তা দিতে হবে যে মাঠের আগ্রাসন কোনও ভাবেই প্রশ্রয় পাবে না।

মঞ্জরেকর একই প্রসঙ্গে বৈভব সূর্যবংশীর নামও টেনেছেন। তাঁর মতে, আগের কোনও ঘটনায় যদি তরুণ ক্রিকেটারদের আচরণের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে, তা হলে একই ধরনের ঘটনা ফের ঘটার সম্ভাবনা থেকেই যায়। ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা এবং আবেগ থাকবেই। কিন্তু সেই আবেগ যেন অসম্মানজনক আচরণ বা শারীরিক সংঘর্ষে না গড়ায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাই আরও কড়া বার্তার পক্ষেই সওয়াল করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার।

এ দিকে কলম্বো টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কাকে ফলো অন করাল ভারত। ৯ উইকেটে ভারতের ৫০৩ রানের জবাবে এ দিন সকালে দ্বীপরাষ্ট্র শেষ ২৯০ রানেই। ২১৩ রানে এগিয়ে থেকে বিপক্ষকে ফলো অন করান শুভমান গিল। প্রথম টেস্টের পর এ দিনও শতরান করলেন সোনাল দিনুশা। ১৬২ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন লঙ্কান ব্যাটার। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট প্রসিদ্ধ কৃষ্ণ এবং মানব সুথারের। অভিষেককারী সারাংশ জৈন তুলে নিয়েছেন দুটি উইকেট।

 

 

#Asitha Fernando #BCCI #Cricket News #ICC #India Cricket #Sri Lanka vs India #URL: icc-bcci-must-not-let-young-cricketers-off-for-bad-behaviour টেস্ট জয়ের মাঝেই যশস্বীকে নিয় #Vaibhav Suryavanshi #Yashasvi Jaiswal #আগের কোনও ঘটনায় যদি তরুণ ক্রিকেটারদের আচরণের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে #উত্তেজনা এবং আবেগ থাকবেই। কিন্তু সেই আবেগ যেন অসম্মানজনক আচরণ বা শারীরিক সংঘর্ষে না গড়ায় #এখানেই বিষয়টির ইতি টানা উচিত নয়। তাঁর বক্তব্যের মূল সুর #কী কথা হয়েছিল তা না জেনে বাইরে থেকে পুরো বিষয়টি বিচার করা ঠিক হবে না। এই ঘটনায় আইসিসি-র আচরণবিধির ২ #তরুণ ক্রিকেটারদের আচরণে দায়িত্বশীলতার অভাব দেখা দিলে বোর্ড ও আইসিসি-কে স্পষ্ট বার্তা দিতে হবে যে মাঠ #তা হলে একই ধরনের ঘটনা ফের ঘটার সম্ভাবনা থেকেই যায়। ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা #দু’জনকেই ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয় এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে মঞ্জরেকরের মতে #নিউজ ডেস্ক: কলম্বো টেস্টে জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। বুধবার সকালে শ্রীলঙ্কাকে ফলো অন করিয়েছে তা #মাঠে আগ্রাসী আচরণ বার বার ছাড় পেলে তার প্রভাব ভবিষ্যতে আরও খারাপ হতে পারে কি না। কলম্বোয় দ্বিতীয় ট #শুধু জরিমানা বা শাস্তি দিয়ে বিষয়টি মিটিয়ে দিলে চলবে না। তরুণ ক্রিকেটারদের এমন আচরণে আরও কঠোর হওয়া উচ #সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাই আরও কড়া বার্তার পক্ষেই
18 Views 0 Likes 0 Comments

Related News

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের
ময়দান

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের

স্পোর্টস ডেস্ক: আইএফএ শিল্ড অতীত। এবার আইএসএল। আজ থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ আইএসএল । আর আগামী ১২ অক্টোবর আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান । প্রথম ম্যাচে সবুজ-মেরুনের সামনে নর্থইস্ট ইউনাইটেড।প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ। ...

১০ অক্টো ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?
ময়দান

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?

আন্তর্জাতিক ফুটবলের তারকাদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে শতদ্রু দত্তের নাম আগেও আলোচনায় এসেছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগের পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগিতার মতো গোলকিপারদেরও ভারতে নিয়ে এসেছেন তিনি। এবার ভোজিনহার সঙ্গে সাক্ষাতের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!
ময়দান

সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: আইএসএল শুরুর আগে কলকাতা ফুটবলে সবুজ-মেরুনের দাপট! চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে জয়ের নায়ক সমীর জেলকোভিচ। তাঁর করা একমাত্র গোলেই ট্রফি...

০৯ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.