JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০৬:০১ পিএম
Breaking
Flydubai: ওমান এয়ারে বাতিল, রয়্যাল এয়ার মারোকেও ‘গ্রাউন্ডেড’, তবু ফ্লাইদুবাইয়ের পাইলট হলেন... Kunal Ghosh: 'কর্মসূচি দেরি করাতেই কি চেষ্টা? মমতার দিল্লি সফর নিয়ে প্রশ্ন কুণালের PriyankaGandhi: দিল্লির রাজপথে বিরোধী সাংসদদের টেনেহিঁচড়ে আটক, রাস্তায় শুয়ে প্রতিবাদ প্র... Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ্যমন্ত্র... Nana Patekar: কবে মুক্তি পেতে পারে নানা পাটেকারের অভিনীত শেষ ছবি? রুপালি পর্দায় নানা’কে শ... Mamata Banerjee: 'আইনজীবীরা একজোট হোন’, বিকাশরঞ্জনের বাড়িতে হামলায় বড় দাবি মমতার United Nations: রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা CJP Protest: ১০ অক্টোবরের আগে সৌরভ দাসের হুঁশিয়ারি, দিল্লি ঘিরে বাড়ছে উত্তাপ Flydubai: ওমান এয়ারে বাতিল, রয়্যাল এয়ার মারোকেও ‘গ্রাউন্ডেড’, তবু ফ্লাইদুবাইয়ের পাইলট হলেন... Kunal Ghosh: 'কর্মসূচি দেরি করাতেই কি চেষ্টা? মমতার দিল্লি সফর নিয়ে প্রশ্ন কুণালের PriyankaGandhi: দিল্লির রাজপথে বিরোধী সাংসদদের টেনেহিঁচড়ে আটক, রাস্তায় শুয়ে প্রতিবাদ প্র... Suvendu Adhikari: 'পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা', মালদহ মানিকচকে বড় ঘোষণা মুখ্যমন্ত্র... Nana Patekar: কবে মুক্তি পেতে পারে নানা পাটেকারের অভিনীত শেষ ছবি? রুপালি পর্দায় নানা’কে শ... Mamata Banerjee: 'আইনজীবীরা একজোট হোন’, বিকাশরঞ্জনের বাড়িতে হামলায় বড় দাবি মমতার United Nations: রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা CJP Protest: ১০ অক্টোবরের আগে সৌরভ দাসের হুঁশিয়ারি, দিল্লি ঘিরে বাড়ছে উত্তাপ

ইমরানের চিকিৎসায় গাভাসকর-কপিলদের হস্তক্ষেপ, শাহবাজকে চিঠি ২১ প্রাক্তন অধিনায়কের

ইমরানের চিকিৎসায় গাভাসকর-কপিলদের হস্তক্ষেপ, শাহবাজকে চিঠি ২১ প্রাক্তন অধিনায়কের

JAZZBAAT 24 বাংলা ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের চিকিৎসা ও মানবিক অধিকার নিয়ে সরব হলেন ক্রিকেট দুনিয়ার একঝাঁক প্রাক্তন অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি সুনীল গাভাসক‌র ও কপিল দেবের পাশাপাশি দিলীপ বেঙ্কসরকার-সহ মোট ২১ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখে ইমরানের যথাযথ চিকিৎসা ও তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। চিঠিটির উদ্যোগ নেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল। ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটি আন্তর্জাতিক ক্রিকেটারদের তরফে দ্বিতীয় আবেদন।

চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার কোনও উদ্দেশ্য তাঁদের নেই। তবে আদালতের নির্দেশে যে চিকিৎসা-পরীক্ষার কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ করা ‘ন্যূনতম মানবিকতার বিষয়’ বলে মনে করছেন প্রাক্তন অধিনায়কেরা। বিশেষ করে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। সেই কারণেই আদালতের নির্দেশিত মেডিক্যাল বোর্ডকে পূর্ণ স্বাধীনতা দিয়ে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করার দাবি জানানো হয়েছে।

চিঠিতে রয়েছে তিনটি নির্দিষ্ট দাবি। প্রথমত, ইমরানের ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে স্বাধীন মেডিক্যাল বোর্ডকে তাঁর সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করতে দিতে হবে। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিবারের সদস্যদের প্রতি সপ্তাহে ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে এবং প্রশাসনিক জটিলতায় সেই সাক্ষাৎ যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, চিকিৎসা-পরীক্ষার পরে যে চিকিৎসার সুপারিশ করা হবে, তা কোনও রকম দেরি না করে কার্যকর করার আবেদন জানানো হয়েছে।

গত ২০২৩ সাল থেকে জেলে রয়েছেন ৭৩ বছরের ইমরান। গত বছর দুর্নীতির মামলায় তাঁকে এবং তাঁর স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দু’জনেই অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসা পরীক্ষার জন্য ইমরানকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ফের জেলে পাঠানো হয়। তাঁর আইনজীবীরা শারীরিক অবস্থা নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পরই বিষয়টি নতুন করে সামনে আসে। গাভাসকর-কপিলদের সঙ্গে চিঠিতে সই করেছেন ইংল্যান্ডের মাইকেল আথারটন, নাসের হুসেন, অ্যান্ড্রু স্ট্রস, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, স্টিভ ওয়, অ্যাডাম গিলক্রিস্ট, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, নিউজিল্যান্ডের জন রাইট এবং শ্রীলঙ্কার অর্জুন রণতুঙ্গার মতো প্রাক্তন অধিনায়কেরাও।

23 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল এক যুগ
ময়দান

Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল...

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার পর তাঁর বিদায়ঘন মুহূর্তে আবেগঘন বার্তা দিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং ফুটবল বিশ্বের আর এক কিংবদন্তি ক্র...

০৮ অক্টো ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট
IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ
ময়দান

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ

নিউজ ডেস্ক: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল । যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান । আর সেই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এই ম্যাচের গুরুত্ব নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মরশুমের শুরুতে ডুর...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট
Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে
ময়দান

Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে

একই প্রজন্মের দুই মহাতারকা। একজনের বিদায়ে চোখে জল, গ্যালারি জুড়ে আবেগ, সতীর্থদের অনুরোধ—‘থেকে যাও’। অন্য জনের বিদায়টা অনেক বেশি তিক্ত আর বিতর্কে মোড়া।

০৭ অক্টো ২০২৬, ০৭:২৭ পিএম · 3 মিনিট
আর নিছক স্বপ্ন নয়! ২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে ভারতের মন্ত্র Rising Together
ময়দান

আর নিছক স্বপ্ন নয়! ২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে ভারতের মন্ত্র Rising Together

অলিম্পিক আয়োজনের স্বপ্নকে আর শুধু স্বপ্নের মধ্যে আটকে রাখতে চাইছে না ভারত। ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের জন্য এ বার নিজেদের ভাবনা, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা প্রকাশ করল ভারতীয় অলিম্পিক সংস্থা।

০৭ অক্টো ২০২৬, ০৫:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.