স্বাধীনতা দিবসও বৃষ্টিতে ভিজবে রাজ্য। ১৫ অগস্ট, ২০২৬ (শনিবার) প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ সহ প্রায় প্রতিটি জেলায়।আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর দুর্যোগের জন্য 'হলুদ সতর্কতা' জারি করেছে। এই হলুদ সতর্কতা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী;ভারী বৃষ্টির কারণে, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে লাগু করা হয়েছে।
জানা যাচ্ছে,দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ৭সেন্টিমিটার থেকে ১১সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। প্রচণ্ড দুর্যোগের আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর; এই তিন জেলায়। এই জেলাগুলিতেও জারি 'হলুদ সতর্কতা'। আবহাওয়া দফতর জানাচ্ছে এই তিন জেলায় ভারী বৃষ্টি হবে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০কিলোমিটার থেকে ৫০কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০কিলোমিটার থেকে ৪০কিলোমিটার থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির 'হলুদ সতর্কতা' জারি উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিসের সূত্র অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ; এই চার জেলায় ৭সেন্টিমিটার থেকে ১১সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পার। একই সাথে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। একই সাথে বইতে চলেছে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০কিলোমিটার থেকে ৪০কিলোমিটার বেগে বইবে এই ঝোড়ো হাওয়া- পূর্বাভাস আবহাওয়া দফতরের।