JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ০৬:২০ এএম
Breaking
Heeraben Modi : হীরাবেন মোদীর স্মৃতিতে মন্দির, শুরু নির্মাণের উদ্যোগ পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত! Elephant Attack : হাতি তাড়াতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ, গ্রেফতার ৮ মুক্তির ৩০ দিন আগেই বক্স অফিসে মার্ভেল ঝড়, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র অগ্রিম বুকিংয়ে বিক্র... ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু Howrah Crime : মদের আসরে সামান্য বচসা, শেষমেশ চলল গুলি, জখম যুবক Aishwarya Raj: মায়াবী চোখ, মিষ্টি হাসি! নেটদুনিয়ায় নতুন ক্রাশ ঐশ্বর্য রাজ, কে এই সুন্দরী? KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা? Heeraben Modi : হীরাবেন মোদীর স্মৃতিতে মন্দির, শুরু নির্মাণের উদ্যোগ পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত! Elephant Attack : হাতি তাড়াতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ, গ্রেফতার ৮ মুক্তির ৩০ দিন আগেই বক্স অফিসে মার্ভেল ঝড়, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র অগ্রিম বুকিংয়ে বিক্র... ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু Howrah Crime : মদের আসরে সামান্য বচসা, শেষমেশ চলল গুলি, জখম যুবক Aishwarya Raj: মায়াবী চোখ, মিষ্টি হাসি! নেটদুনিয়ায় নতুন ক্রাশ ঐশ্বর্য রাজ, কে এই সুন্দরী? KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা?

India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের

India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের
এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় পুরুষ হকি দল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারতীয় হকি। মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে পুরুষদের হকিতে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারত। একই আসরে এর আগে মহিলারাও সোনার পদক জেতায় এশিয়াডের ইতিহাসে এই প্রথম একই সংস্করণে ভারতীয় পুরুষ ও মহিলা—দুই হকি দলই চ্যাম্পিয়ন হল। কাকামিগাহারার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শনিবার ফাইনালে শুরু থেকেই দাপট দেখাল ভারত। হরমনপ্রীত সিং, জুগরাজ সিং, হার্দিক সিং এবং শিলানন্দ লাকরার গোলে মালয়েশিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। এই সোনার সঙ্গে পুরুষদের হকিতে শুধু খেতাব রক্ষা নয়, লস অ্যাঞ্জেলস ২০২৮ অলিম্পিক্সের টিকিটও নিশ্চিত হয়ে গেল।

ফাইনালের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। একের পর এক সার্কেলে ঢুকে মালয়েশিয়ার রক্ষণকে চাপে ফেলছিলেন অভিষেকরা। ১১ মিনিটে সেই চাপের ফল আসে। পেনাল্টি কর্নার থেকে দুরন্ত ড্র্যাগ-ফ্লিকে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। যদিও বেশিক্ষণ সেই লিড ধরে রাখা যায়নি। ১৪ মিনিটে শেলো সিলভেরিয়াস দুর্দান্ত হাফ-ভলিতে গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান। ম্যাচ তখন জমে উঠেছে। কিন্তু ভারতও যে ছাড়ার পাত্র নয়, তা বুঝিয়ে দেন জুগরাজ সিং। ২৩ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধের বাকি সময়ে একাধিক সুযোগ তৈরি হলেও আর গোল আসেনি। বিরতিতে ২-১ এগিয়েই মাঠ ছাড়ে ভারত।

দ্বিতীয়ার্ধে মালয়েশিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভারতের রক্ষণ ও মাঝমাঠের সংগঠিত খেলায় বার বার আটকে যায়। তৃতীয় কোয়ার্টারে বেশ কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে ভারত, যদিও সেগুলি কাজে লাগাতে পারেনি। শেষ কোয়ার্টারের শুরুতেই অবশ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্দিক সিং। ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় ভারত। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ব্যবধান ৩-১ করেন হার্দিক। এর পর মালয়েশিয়ার ওপর চাপ বাড়তে থাকে আরও। একের পর এক পেনাল্টি কর্নার পেলেও গোল হচ্ছিল না। অবশেষে ৫৪ মিনিটে সেই অপেক্ষার অবসান। দিলপ্রীতের তৈরি করা সুযোগ থেকে শিলানন্দ লাকরা দুরন্ত ফিল্ড গোল করে ভারতকে ৪-১ এগিয়ে দেন। আর ম্যাচের শেষ লগ্নে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে নিজের দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত। ৫-১ ব্যবধানে তখন কার্যত নিশ্চিত হয়ে যায় ভারতের সোনা।

এই জয়ের তাৎপর্য তাই শুধু একটি এশিয়াডের সোনায় সীমাবদ্ধ নয়। এর আগে কখনও এশিয়ান গেমসে পুরুষদের হকিতে পর পর দু’বার সোনা জিততে পারেনি ভারত। সেই খরা কাটিয়ে এবার নতুন ইতিহাস লিখল হরমনপ্রীতদের দল। তার উপর একই এশিয়াডে পুরুষ ও মহিলা—দুই দলই সোনা জেতায় ভারতীয় হকির জন্য তৈরি হল আরও বড় নজির। লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের যোগ্যতাও নিশ্চিত হওয়ায় সোনার রাতে ভারতীয় হকিতে জোড়া উৎসব। পাকিস্তানকে সেমিফাইনালে ৪-৩ হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। অন্য দিকে দক্ষিণ কোরিয়াকে ২-১ হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল মালয়েশিয়া। কিন্তু সোনার মঞ্চে শেষ হাসি হাসল ভারতই। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ভাসল গোটা ভারতীয় শিবির—এশিয়াডে পুরুষ হকির সোনা এবারও ভারতের।

123 Views 0 Likes 0 Comments

Related News

পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!
ময়দান

পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!

 পাকিস্তান মানেই ভারতের দাপট! সে যুদ্ধের ময়দান হোক কিংবা খেলার মাঠ, প্রতিবেশীকে বারবার নিজের শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দিতে অভ্যস্ত ভারত। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামেও তার অন্যথা হল না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্...

১৭ নভে ২০২৬, ১০:২৭ পিএম · 2 মিনিট
১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু
ময়দান

১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাক...

বেলজিয়ামের ফুটবল ইতিহাসে একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নিলেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর, ২০২৬, নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান। রবিবার উয়েফা নেশনস লিগে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে ওঠার ঠিক পরের দিনই এই ঘোষণা দিলেন তিনি। ওই ম্যাচে স্কোয়াডে থাকলেও বেঞ্চেই বসে ছিলেন লুকাকু। এর আগে কোমরের চোটের কারণে তুরস্কের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি তিনি। ফলে গত অক্টোবরে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হারা ম্যাচটিই বেলজিয়ামের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল।

১৭ নভে ২০২৬, ০৮:৩৫ পিএম · 3 মিনিট
KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা?
ময়দান

KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকা...

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর প্রস্তুতিতে বড়সড় রদবদল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ নভেম্বর প্রকাশ্যে এল দশটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা। আর সেই তালিকাতেই একের পর এক চমক। সবচেয়ে বেশি আলোচনা...

১৭ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 3 মিনিট
AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথম ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
ময়দান

AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশি...

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ফুটবল দর্শন এবার সরাসরি শেখার সুযোগ মিলবে কলকাতায়। ভারতীয় ফুটবলের উন্নতিতে নতুন দিগন্ত খুলে শহরে পথচলা শুরু করল এশিয়ার প্রথম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক উৎকর...

১৭ নভে ২০২৬, ০৭:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.