JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০১:১৭ পিএম
Breaking
Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হাতে ছুটছ... Durga Chatu: বাংলার দুর্লভ এক বুনো মাশরুম ও বড়ো উৎসব দুর্গা পুজোর সম্পর্ক Asian Games Gold: গল্ফে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রণবী, পদকের বন্যা সকাল থেকেই Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হাতে ছুটছ... Durga Chatu: বাংলার দুর্লভ এক বুনো মাশরুম ও বড়ো উৎসব দুর্গা পুজোর সম্পর্ক Asian Games Gold: গল্ফে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রণবী, পদকের বন্যা সকাল থেকেই

India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে পুলিশ, জেনে নিন সব নিয়ম

India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে পুলিশ, জেনে নিন সব নিয়ম
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কলকাতায় খেলাকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শক সল্টলেকের দিকে আসবেন বলে মনে করা হচ্ছে। ম্যাচকে কেন্দ্র করে ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শকদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে আয়োজক সংস্থা ও পুলিশ।

মাঠে ঢোকার আগে দর্শকদের অবশ্যই এই নিয়মগুলি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ নিষিদ্ধ কোনও সামগ্রী সঙ্গে থাকলে স্টেডিয়ামে প্রবেশের সময় সমস্যায় পড়তে হতে পারে।

কী কী নিয়ে মাঠে ঢোকা যাবে না?

নির্দেশিকা অনুযায়ী, যুবভারতী স্টেডিয়ামে কোনও ধরনের বাজি, পটকা, লাইটার বা লেজার লাইট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে খাবার বা কোনও ধরনের খাদ্যদ্রব্যও নিয়ে মাঠে ঢোকা যাবে না।

দর্শকদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ হল, স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না। তবে সংস্কারের পর স্টেডিয়ামেই পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

মাদকদ্রব্যের ক্ষেত্রেও রয়েছে কড়া নিষেধাজ্ঞা। কোনও ধরনের মাদক সঙ্গে নিয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে তা আটকানো হবে।

এছাড়াও ধারালো কোনও বস্তু, ব্যানার কিংবা পোস্টার নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। ম্যাচ চলাকালীন যোগাযোগের প্রয়োজন হতে পারে, তাই দর্শকদের মোবাইল ফোন সম্পূর্ণ চার্জ করে নিয়ে আসার অনুরোধ করা হয়েছে।

ম্যাচ শুরুর কতক্ষণ আগে পৌঁছবেন?

বিপুল ভিড়ের সম্ভাবনা থাকায় দর্শকদের ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছনোর পরামর্শ দিয়েছে পুলিশ। প্রত্যেক দর্শককে টিকিটে নির্দিষ্ট করে দেওয়া এন্ট্রি গেট দিয়েই স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

স্টেডিয়ামের প্রধান গেটের সামনে কোনও ধরনের পার্কিং করা যাবে না। পুলিশ ও ট্রাফিক বিভাগের দেওয়া নির্দেশ এবং রাস্তার সাইনবোর্ড মেনে চলতে হবে। অবৈধ জায়গায় গাড়ি পার্ক না করার জন্যও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

গাড়ি নিয়ে গেলে সমস্যা হতে পারে?

ম্যাচকে কেন্দ্র করে সল্টলেক ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি অনুযায়ী কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ আরোপ করা হতে পারে। দর্শকদের সম্ভব হলে ট্রেন, মেট্রো বা অন্যান্য গণপরিবহণ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

একদিকে ভারত-ব্রাজিল ম্যাচ, অন্যদিকে সামনে দুর্গাপুজো, সব মিলিয়ে কলকাতা পুলিশের উপর নিরাপত্তা ও ট্রাফিক সামলানোর চাপ যথেষ্ট বেশি। তাই দর্শকদের সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।

ফুটবলপ্রেমীদের কাছে আজকের দিনটি নিঃসন্দেহে বিশেষ। তবে প্রিয় দলের খেলা উপভোগ করতে গিয়ে যাতে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা তৈরি না হয়, সেজন্য স্টেডিয়ামে যাওয়ার আগে সমস্ত নির্দেশিকা মেনে চলাই জরুরি।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
97 Views 0 Likes 0 Comments

Related News

IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট
ময়দান

IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্...

এশিয়ান গেমসের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক শর্মা এবং তিলক ভার্মা।

০৩ অক্টো ২০২৬, ১২:১১ পিএম · 2 মিনিট
Asian Games Gold: গল্ফে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রণবী, পদকের বন্যা সকাল থেকেই
ময়দান

Asian Games Gold: গল্ফে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রণবী, পদকের বন্যা সকাল থেকেই

প্রতিযোগিতার ১৪ তম দিনে সকাল থেকেই একের পর এক সাফল্যে উজ্জ্বল ভারত। তিরন্দাজি থেকে গল্ফ, দু’টি ইভেন্টেই এল ঐতিহাসিক সোনা।

০৩ অক্টো ২০২৬, ১০:১৯ এএম · 3 মিনিট
India Vs Brazil: দুই প্রতিপক্ষকে নিয়ে রাজকীয় নৈশভোজ, 'নমস্তে' দিয়ে শুরু ছটা ভাষা জানা আনচেলত্তির
ময়দান

India Vs Brazil: দুই প্রতিপক্ষকে নিয়ে রাজকীয় নৈশভোজ, 'নমস্তে' দিয়ে শুরু ছটা ভাষ...

শুক্রবার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হল বিশেষ নৈশভোজ। ভারত সফরে আসা ব্রাজিল ও উরুগুয়ে জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সাপোর্ট স্টাফদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে।

০৩ অক্টো ২০২৬, ০৯:০৭ এএম · 2 মিনিট
Kumkum Mohod: ইতিহাস গড়ে সাতসকালেই সোনা! এশিয়াডে নজির গড়ে অলিম্পিকের টিকিট পেলেন কুমকুম
ময়দান

Kumkum Mohod: ইতিহাস গড়ে সাতসকালেই সোনা! এশিয়াডে নজির গড়ে অলিম্পিকের টিকিট পেলে...

শনিবার সাতসকালেই এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে ফেললেন ভারতের তরুণী তিরন্দাজ কুমকুম মহোদ। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি।

০৩ অক্টো ২০২৬, ০৮:০৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.