JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ১২:২১ এএম
Breaking
Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী

Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদের

Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদের
৪৪ বছর পর হকিতে সোনা ভারতের মেয়েদের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান! এশিয়ান গেমসে মহিলা হকিতে ফের সোনার পদক জিতল ভারত। শুক্রবার গান্ধী জয়ন্তীর দিন ফাইনালে শক্তিশালী চিনকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়লেন সলিমা টেটে, সবিতা পুনিয়ারা। ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন লালরেমসিয়ামি। তাঁর দুরন্ত গোলেই এগিয়ে যায় ভারত। অন্য দিকে, চিনের পেনাল্টি স্ট্রোক রুখে দিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন গোলরক্ষক সবিতা। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে সোনা নিশ্চিত করে ভারতীয় দল। ১৯৮২ সালে এশিয়ান গেমসে প্রথমবার মহিলা হকি অন্তর্ভুক্ত হয়েছিল। সেই বছরই সোনা জিতেছিল ভারত। তার পর থেকে আর সোনার মুখ দেখা হয়নি। অবশেষে ৪৪ বছর পর আবার এশিয়াডের সেরা হল ভারতীয় মহিলা হকি দল।

ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল চিন। বলের দখল থেকে শুরু করে ভারতীয় বক্সে আক্রমণ, সব দিক থেকেই এগিয়ে ছিল তারা। তবে প্রথম কোয়ার্টারে চিনের আক্রমণ সামলে পাল্টা আঘাত হানে ভারত। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন লালরেমসিয়ামি। চিনের বক্সের বাঁ দিক থেকে তাঁর নেওয়া জোরালো শট জালে জড়িয়ে যায়। গোল করার দিনটি লালরেমসিয়ামির কাছে আরও বিশেষ হয়ে থাকল। কারণ, এ দিনই দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সেই মাইলফলক স্মরণীয় করে রাখলেন গোল করে। প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেনি ভারত। তবে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথম ১৫ মিনিট শেষ করে তারা।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে চিন। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে ব্যস্ত রাখে তারা। পেনাল্টি কর্নার থেকেও গোলের সুযোগ তৈরি হয়। কিন্তু গোললাইনে দাঁড়িয়ে চিনের নিশ্চিত গোল আটকে দেন নভনীত কৌর। এর পরেই ভারতের সামনে আরও বড় পরীক্ষা। পেনাল্টি স্ট্রোক পায় চিন। কিন্তু গোলরক্ষক সাভিতা পুনিয়ার অসাধারণ দক্ষতায় সেই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। চিনের ঝাং ইংয়ের নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন সাভিতা। তাঁর সেই সেভ ভারতকে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধেও চিনের আক্রমণের ঝড় অব্যাহত ছিল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোকের দাবি জানায় চিন। প্রথমে পেনাল্টি স্ট্রোকের নির্দেশ দিলেও রেফারেলের পর সেই সিদ্ধান্ত বদলানো হয়। পেনাল্টি কর্নার পায় চিন। তবে ভারতীয় অধিনায়ক সলিমা টেটের দুরন্ত রক্ষণে সে যাত্রায় বিপদ কাটে।

শেষ কোয়ার্টারে ম্যাচের রাশ ধরে রাখার লড়াই শুরু হয়। একাধিক আক্রমণ করেও ভারতের জমাট রক্ষণ ভাঙতে পারেনি চিন। অন্য দিকে, পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ভারতের সামনে। তবে চিনের গোলরক্ষক না থাকায় ফাঁকা গোলে বল পাঠানোর সুযোগ পেলেও ভারতীয় আক্রমণ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচের শেষ দিকে গোলরক্ষককে তুলে নিয়ে অতিরিক্ত এক জন আক্রমণকারী নামায় চিন। কিন্তু তাতেও লাভ হয়নি। বরং সাভিতা আরও এক বার চিনের আক্রমণ আটকে দেন। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে ভারত। এশিয়াডে এর আগে মহিলা হকিতে একটি সোনা, দু’টি রুপো ও চারটি ব্রোঞ্জ জিতেছিল ভারত। এ বার সেই পদক তালিকায় যোগ হল আরও একটি সোনা। ৪৪ বছর পর এশিয়ার সেরা হয়ে ভারতীয় মহিলা হকি দল বুঝিয়ে দিল, দীর্ঘ অপেক্ষার পরেও সাফল্যের স্বাদ কতটা মধুর হতে পারে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
133 Views 0 Likes 0 Comments

Related News

Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের
ময়দান

Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের

ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জয় পেল ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল এস্টেভা, পেদ্রো, জোড়া গোল স্যামুয়েলের। ম্যাচে দাপট মনবীর, রায়ান উইলিয়ামসের।

০৩ অক্টো ২০২৬, ১০:৫৯ পিএম · 2 মিনিট
India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের
ময়দান

India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতে...

এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারতীয় হকি। মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে পুরুষদের হকিতে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারত।

০৩ অক্টো ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট
Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন
ময়দান

Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন

পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের ফাইনালে উত্তর কোরিয়ার হান চং সংকে ১১-৭ ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন ভারতের আমন শেহরাওয়াত।

০৩ অক্টো ২০২৬, ০৪:২২ পিএম · 2 মিনিট
Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের
ময়দান

Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদ...

পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সোনা জিতে নিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল।

০৩ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.