JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০২:৪২ পিএম
Breaking
EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতুন ওষুধের... Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতুন ওষুধের... Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে...

Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের

Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের
দেশকে এশিয়াডে ১৯ তম সোনা উপহার মেন ইন ব্লু-র ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: ভারত-পাক ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তার উপর এশিয়ান গেমসের সোনার লড়াই। তবে শনিবার নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বরাবরের মতো শেষ হাসি হাসল ভারতই। পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সোনা জিতে নিল শ্রেয়স আইয়ারের দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত তুলেছিল ২১১ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানেই থেমে গেল পাকিস্তানের লড়াই। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ৩৩ রান। কিন্তু সেই চাপের মুহূর্তে বল হাতে ওয়াশিংটন সুন্দর ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারত। চলতি এশিয়াডে এটি ভারতের ১৯ তম সোনার পদক।

ভারতের জয়ের ভিতটা তৈরি হয়ে গিয়েছিল ব্যাটিংয়ের সময়ই। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শ্রেয়স। শুরুতেই অবশ্য ধাক্কা খায় ভারত। মাত্র ১৫ রান করে ফিরে যান ১৫ বছরের বৈভব সূর্যবংশী। তবে সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণ শুরু করেন অভিষেক শর্মা। মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৮ বলে ৬১ রান করে ফেরেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল একাধিক চার ও ছক্কা। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ছক্কার সংখ্যাতেও নতুন নজির গড়েন ভারতীয় ওপেনার। এই ম্যাচের আগে বিরাট কোহলির ১১টি ছক্কার রেকর্ড ছিল ভারত-পাক দ্বৈরথে সর্বোচ্চ; অভিষেক সেই সংখ্যাকে ছাপিয়ে যান। অভিষেকের ঝড়ের পর ঈশান কিষাণ করেন ২০ রান এবং অধিনায়ক আইয়ার ২১। ফলে মাঝের ওভারে কিছুটা গতি হারালেও শেষদিকে ফের ঝড় তোলেন তিলক ভার্মা এবং শিবম দুবে।

শেষদিকে তিলকের ব্যাটে ফের বিস্ফোরণ। মাত্র ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। অপরাজিত ৫১ রানের ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি এবং বড় শট। অন্য প্রান্তে ১৪ বলে ২৭ রান করে ভারতকে ২০০ পার করানোর কাজটি করেন দুবেও। ১৯ তম ওভারে দুবে ও তিলকের ব্যাট থেকে আসে ২৩ রান। দুয়ের আক্রমণে শেষ পর্যন্ত পাকিস্তানের সামনে দাঁড়ায় এক পাহাড়সম লক্ষ্য। পাকিস্তানের হয়ে আহমেদ দানিয়াল এবং আরাফাত মিনহাস নেন দু’টি করে উইকেট। ২১২ রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা খারাপ করেনি পাকিস্তান। প্রথম ওভারেই জশপ্রীত বুমরাহর বলে ১১ রান আসে। তবে ওয়াশিংটন সুন্দর দ্রুত সাহিবজাদা ফারহানকে ১০ রানে ফিরিয়ে দেন। এরপর অক্ষর পটেল পর পর উসমান খান এবং মাজ সাদাকতকে আউট করে পাকিস্তানকে চাপে ফেলে দেন।

তবে ম্যাচ তখনও ভারতের হাতের বাইরে চলে যায়নি। হাসান নওয়াজ এবং সাইম আয়ুব মিলে পাল্টা লড়াই শুরু করেন। বিশেষ করে নওয়াজ ভারতীয় বোলারদের উপর চড়াও হন। মাত্র ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। মাঝের ওভারে পাকিস্তানের রান দ্রুত বাড়তে থাকে। এমন সময় শিবম দুবে ২৯ রানে সাইম আয়ুবকে ফিরিয়ে স্বস্তি দেন মেন ইন ব্লু-কে। নওয়াজের সঙ্গে আব্দুল সামাদ জুটি গড়ে আবারও ম্যাচ জমিয়ে দেন। ১৭ ওভারে পাকিস্তানের রান পৌঁছে যায় ১৬০-এ। শেষ তিন ওভারে দরকার ছিল ৫২ রান। কিন্তু ১৮ তম ওভারে সামাদকে ৯ রানে ওয়াশিংটন সুন্দর ফেরাতেই ভারতের দিকে ম্যাচের পাল্লা ভারী হয় ফের। ১৯ তম ওভারে বুমরার বলে ১১ রান এলেও শেষ ওভারে পাকিস্তানের সামনে ছিল ৩৩ রানের অসম্ভব কঠিন সমীকরণ। ওয়াশিংটন সুন্দর সেই ৩৩ রান আটকে দিয়ে ভারতকে এনে দেন ১৯ রানের জয়। রুদ্ধশ্বাস ফাইনালের শেষে ফের এশিয়াডের ক্রিকেটে সোনার মুকুট ভারতের মাথায়।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
28 Views 0 Likes 0 Comments

Related News

Vaibhav Sooryavanshi: কিশোর বৈভবকে আউট করেই বিতর্কিত ‘বেবি ডান্স’ পাক স্পিনারের
ময়দান

Vaibhav Sooryavanshi: কিশোর বৈভবকে আউট করেই বিতর্কিত ‘বেবি ডান্স’ পাক স্পিনারের

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল। সেই ম্যাচে উত্তেজনা ছড়াবে না, তাও কি হয়? হাইভোল্টেজ সোনার লড়াইয়ে খুদে তারকা বৈভব সূর্যবংশীকে আউট করে অভিনব কায়দায় উদযাপন করলেন পাকিস্তানের সাইম আয়ুব। বৈভ...

০৩ অক্টো ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট
IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট
ময়দান

IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্...

এশিয়ান গেমসের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক শর্মা এবং তিলক ভার্মা।

০৩ অক্টো ২০২৬, ১২:১১ পিএম · 2 মিনিট
India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে পুলিশ, জেনে নিন সব নিয়ম
ময়দান

India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দি...

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কলকাতায় খেলাকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। শহ...

০৩ অক্টো ২০২৬, ১২:০৭ পিএম · 2 মিনিট
Asian Games Gold: গল্ফে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রণবী, পদকের বন্যা সকাল থেকেই
ময়দান

Asian Games Gold: গল্ফে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রণবী, পদকের বন্যা সকাল থেকেই

প্রতিযোগিতার ১৪ তম দিনে সকাল থেকেই একের পর এক সাফল্যে উজ্জ্বল ভারত। তিরন্দাজি থেকে গল্ফ, দু’টি ইভেন্টেই এল ঐতিহাসিক সোনা।

০৩ অক্টো ২০২৬, ১০:১৯ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.