JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ১০:৫৮ পিএম
Breaking
Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত

Indian Cricket Team: সোনা এখন প্রায় হাতের মুঠোয়, বৃষ্টি হলেই চ্যাম্পিয়ন শ্রেয়সরা

Indian Cricket Team: সোনা এখন প্রায় হাতের মুঠোয়, বৃষ্টি হলেই চ্যাম্পিয়ন শ্রেয়সরা
না খেলেই এশিয়াডে সোনা জিততে পারে ভারতীয় ক্রিকেট দল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2026) সোনা জয়ের লক্ষ্যে জাপানে পাড়ি দিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ২২ গজে লড়াইটা সহজ না হলেও এই মুহূর্তে পরিস্থিতি এমন যে, একটিও বল না খেলেই সোনা জিতে নিতে পারেন শ্রেয়স আইয়ারেরা। চলতি এশিয়াডে মাত্র কিছুদিন আগেই শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতে নিয়েছে ভারতের মহিলা দল। এ বার পালা মেন ইন ব্লু-র। তবে জাপানের আবহাওয়া মুখ এতটাই ভার করে রয়েছে যে একটি ম্যাচও হবে কি না, দেখা দিয়েছে সেই সংশয়। আর তাতেই তৈরি হয়েছে টিম ইন্ডিয়ার সরাসরি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও।

ক্রিকেটের সবকটি ম্যাচই নিসশিনে। সোমবারই বৃষ্টির জেরে এখানে ভেস্তে গিয়েছে কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে আইয়ারদের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। ময়দানে যারা বরাবরই লড়াকু দল হিসেবেই পরিচিত। কিন্তু স্বয়ং প্রকৃতিই এ দিন এতটাই বিরূপ ছিল যে ম্যাচ তো দূরের কথা, টস পর্যন্ত হয়নি। ফলে, কোয়ার্টার ফাইনাল না খেলেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের থেকে এগিয়ে থাকার সুবাদেই এই সুবিধা পেয়েছে তারা। আর এই ঘটনার পরই চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। বৃষ্টির কারণে যদি একটি ম্যাচও না হয় তা হলে না খেলেই সরাসরি সোনা জিতে নেবে ভারতীয় দল।

https://x.com/BCCI/status/2104426961909198923

শুধু ভারত-আফগানিস্তান ম্যাচ নয়। বৃষ্টিতে এ দিন ধুয়ে গিয়েছে আরও একটি কোয়ার্টার ফাইনাল। যেখানে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং হংকং চিন। ভারত যেমন র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি যোগ্যতা অর্জন করেছে পরবর্তী পর্বের, হংকংয়ের বিরুদ্ধে একই সুবিধা পেয়েছে পাকিস্তানও। তবে আসন্ন নকআউট বা পদকের ম্যাচগুলিতে পাকিস্তান বা অন্য কোনও দল যদি ভারতের মুখোমুখি হয় তা হলে আর সেই সুবিধা পাবে না তারা। কারণ, আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সুবাদে টি-টোয়েন্টির বিশ্বজয়ী টিম ইন্ডিয়া এই মুহূর্তে সবার থেকেই এগিয়ে। ফলে, ম্যাচ না হলে প্রতিযোগিতার নিয়ম অনুসারে জয়ী ঘোষণা করা হবে ভারতকেই।

আগামী ১ অক্টোবরের সেমিফাইনালে শ্রীলঙ্কা অথবা নেপালের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। বৃষ্টিতে সেই খেলা ভেস্তে গেলে সরাসরি ফাইনালে চলে যাবে তারা। এর পর ফাইনালও যদি বাতিল হয়ে যায় প্রকৃতির রোষে, তা হলে একটিও বল না খেলেই স্বর্ণপদক উঠবে আইয়ার-বুমরাহদের গলায়। কারণ, চলতি আইচি-নাগোয়া এশিয়াডে ক্রিকেট ইভেন্টের নিয়মই হল, বৃষ্টিতে খেলা বাতিল হলে জয়ী ঘোষণা করা হবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকেই। যদিও এভাবে সোনা জিততে যে বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোনও ক্রিকেটারই চাইবেন না, তা বলাই বাহুল্য। এর আগে হাংযৌ এশিয়ান গেমসের ফাইনালেও বৃষ্টির কারণে এভাবেই সোনা জিতেছিল ভারত।

6 Views 0 Likes 0 Comments

Related News

Asian Games 2026: পাত্তা পেলেন না কোরিয়ার বক্সার, একতরফা জয়ে অন্ততঃ ব্রোঞ্জ পাকা ভারতের
ময়দান

Asian Games 2026: পাত্তা পেলেন না কোরিয়ার বক্সার, একতরফা জয়ে অন্ততঃ ব্রোঞ্জ পাকা...

এশিয়ান গেমসের (Asian Games 2026) বক্সিংয়ে ভারতের পদক জয়ের তালিকায় যুক্ত হল আরও একটি নাম। পদক নিশ্চিত করলেন উত্তরাখণ্ডের বক্সার কপিল পোখরিয়া।

২৮ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট
Rohit Sharma : বাস থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে হিটম্যান, বাড়ছে উদ্বেগ
ময়দান

Rohit Sharma : বাস থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে হিটম্যান, বাড়ছে উদ্বেগ

মাঠের বাইরে আচমকাই বিপত্তি। বাস থেকে নামতে গিয়ে আকস্মিকভাবে পড়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

২৮ সেপ্টে ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট
Asian Games 2026 : ইশার রুপোয় উজ্জ্বল ভারত, বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনাও
ময়দান

Asian Games 2026 : ইশার রুপোয় উজ্জ্বল ভারত, বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনাও

চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের (Asian Games 2026) নবম দিনে সব মিলিয়ে ভালো-মন্দ, দুই ধরণের অভিজ্ঞতারই সাক্ষী থাকল ভারতীয় শিবির।

২৮ সেপ্টে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
Virat Kohli : বিধ্বংসী মেজাজে অচেনা অবতার, 'বিরাট-রহস্য' ফাঁস অধিনায়কের
ময়দান

Virat Kohli : বিধ্বংসী মেজাজে অচেনা অবতার, 'বিরাট-রহস্য' ফাঁস অধিনায়কের

ব্যাট হাতে নতুন অবতারে বিরাট কোহলি (Virat Kohli)। প্রকৃতির নিয়মে বয়স বাড়ছে ঠিকই। কিন্তু তাঁর আগ্রাসন কমেনি এতটুকু।

২৮ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.