JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০২:১৯ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

চূড়ান্ত পদক্ষেপ ভারতের! নতুন তথ্য সামনে

চূড়ান্ত পদক্ষেপ ভারতের! নতুন তথ্য সামনে

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: পাকিস্তানের নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে ভারতের তরফ থেকে সর্বোচ্চ প্রতিরোধ ছিল অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দিয়েছিল জঙ্গি ঘাঁটি গুলি। গতকাল মঙ্গলবার, প্রাক্তন চি ফ অফ ডিফেন্স স্টাফ (CDS)-র জেনারেল অনিল চৌহান এই 'বিশেষ সামরিক অপারেশন'টির কৌশল  এবং এই অপারেশনের নেপথ্যে থাকা সিদ্ধান্তগুলি  সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। 

গত বছর অর্থাৎ ২০২৫ সালের ৭ই মে  পাকিস্তানের বিরুদ্ধে ভারত এই অভিযান করেছিল। প্রকৃতপক্ষে এই অভিযান ছিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিশোধ। ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে (পিওকে) সন্ত্রাসবাদের  বিরুদ্ধে তিন বাহিনীর সমন্বয়ে এক যৌথ আক্রমণ করে। শেষ পর্যন্ত ইসলামাবাদ যুদ্ধবিরতির অনুরোধ জানায়। 

নয়াদিল্লির 'বিবেকানন্দ সেন্টার' এক অনুষ্ঠান আয়োজিত করে।ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চৌহান জানান, 'অপারেশন সিঁদুর-র একটি মূল নীতি ছিল সংঘাত বা উত্তেজনার পরিস্থিতিতে চূড়ান্ত আঘাতটি যেন ভারতই হানে, তা নিশ্চিত করা।' তিনি আরও বলেন- ‘সংঘাতের মাত্রা বৃদ্ধির যে রূপরেখা আমরা নিজেদের জন্য তৈরি করেছিলাম, তার অন্যতম একটি নীতি ছিল-চূড়ান্ত আঘাত বা বিজয়ের শেষ পদক্ষেপটি যেন সর্বদা আমাদেরই হয়, পাকিস্তানের নয়।’

'অপারেশন সিঁদুর'র সময় সিডিএস (CDS)-র দায়িত্বে ছিলেন চৌহান জানান পাকিস্তান আলোচনার আগ্রহ প্রকাশ করার পর ভারতীয় বিমান বাহিনীর প্রধান তাঁকে জিজ্ঞেস করেছিলেন যে সারগোধায় হামলা চালানো উচিত কি না। চৌহান বলেন, ‘সকাল ১০টার দিকে পাকিস্তানিরা ফোন করে আলোচনার ইচ্ছা প্রকাশ করে। বিমান বাহিনীর প্রধান আমাকে জিজ্ঞেস করলেন সারগোধায় হামলা চালানো ঠিক হবে কি না। আমি বললাম, এগিয়ে যান। আমি বিমান বাহিনীকে আরও দুটি লক্ষ্যবস্তু চিহ্নিত করতে বলেছিলাম। তখন তারা স্কার্দুকে একটি লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে। আমরা তাতে সম্মতি দিয়েছিলাম, কিন্তু কিছু সময় পর সেখানে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় তাদের লক্ষ্য পরিবর্তন করে ভোলারিকে বেছে নিতে হয়েছিল।’

পাক জঙ্গিদের হানায়; ভারতীয় মা বোনেদের যে সিঁদুর মুছে গেছিল, তার পাল্টা জবাব দিয়েছিল কেন্দ্রের সরকার। একারনেই অনিল চৌহানের এই মন্তব্যে, ভারতের বিশেষ সামরিক অভিযান গুলির অন্যতম 'অপারেশন সিঁদুর' একটি বিশেষ মাত্রা পেয়েছে।

60 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
দেশ

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে বড়সড়ো সাফল্য পেয়েছে ভারত। দেশের নাম উজ্জ্বল করেছেন এশিয়ান গেমসে পদকজয়ী ক্রিকেটাররা। এবার সেই সমস্ত পদকজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ...

১১ অক্টো ২০২৬, ০৯:৫২ পিএম · 1 মিনিট
Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন
দেশ

Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন

মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা। দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন ধরে যায় যাত্রীআসনের মাথার কাছে থাকা হ্যান্ড লাগেজ রাখার তাকে। ঘটনায় রীতিমতো মাঝআকাশে হুলস্থুল পড়ে যায়। তবে আগুন লা...

১১ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট
DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব
দেশ

DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সা...

১০ই অক্টোবরের গভীর রাতের এক দৃশ্য। ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে গেছে। বাইরে তীব্র উদ্বেগ আর আতঙ্কের পরিবেশ থাকলেও গুরুদুয়ারার ভেতরের শ্বেতপাথরের চত্বরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। খোলা আকাশের নিচে সারি দিয়ে শান্তিতে ঘুমিয়ে রয়েছেন ক্লান্ত-বিধ্বস্ত শত শত আন্দোলনকারী। কারও মাথায় ফেট্টি বাঁধা, কারও পাশে পড়ে রয়েছে আন্দোলনের প্রচারপত্র ও সাধারণ ব্যাগপত্র। দিনভর দীর্ঘ লড়াই, পুলিশের তাড়া আর অনিশ্চয়তার পর এই চত্বরই যেন হয়ে উঠেছিল তাঁদের নিরাপদ আশ্রয়স্থল।

১১ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.