JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৬:৩৭ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

তৃণমূল ব্লক সভাপতির ভাইকে পাক চর সন্দেহে আটক করল STF

তৃণমূল ব্লক সভাপতির ভাইকে পাক চর সন্দেহে আটক করল STF

উত্তর দিনাজপুর, স্নিগ্ধা চৌধুরী: উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম ফজলে রাব্বী। তিনি তৃণমূলের প্রভাবশালী নেতা তথা ব্লক সভাপতি জাকির হুসেনের ভাই বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার তাঁকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফের গোয়েন্দারা।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি উত্তরবঙ্গের গোয়ালপোখর এলাকায় পাকিস্তানি চর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার তদন্তের সূত্র ধরেই ইসলামপুরে অভিযান চালানো হয়। ওই অভিযানে ফজলে রাব্বীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে এখনও তদন্তকারীদের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফজলে রাব্বীর দাদা জাকির হুসেন তৃণমূলের ব্লক সভাপতি। তিনি তৃণমূল বিধায়ক কানাইয়া লাল আগরওয়ালের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। যদিও সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পর থেকে জাকির হুসেনকে এলাকায় খুব একটা দেখা যায়নি বলে স্থানীয় সূত্রের দাবি। অন্যদিকে, তাঁর ভাই ফজলে রাব্বী এলাকায় নিয়মিত যাতায়াত করতেন।

রাব্বীকে আটক করার খবর ছড়িয়ে পড়তেই ইসলামপুর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা। তদন্তকারীরা তাঁর সঙ্গে পাকিস্তানি কোনও গুপ্তচরচক্রের যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন। পাশাপাশি কোনও গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে পাচার করা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার বা আটক করার ঘটনা সামনে এসেছে। বর্ধমান এবং গোয়ালপোখরের পর এবার ইসলামপুরেও এসটিএফের অভিযানে একজনকে আটক করা হল। ঘটনাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।

এদিকে, বৃহস্পতিবারই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগে ইসলামপুর থেকে পাক চর সন্দেহে একজনকে আটকের ঘটনায় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। তবে ফজলে রাব্বীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। জিজ্ঞাসাবাদের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

47 Views 0 Likes 0 Comments

Related News

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা
রাজ্য

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতু...

‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ এই ভাবনাকে সামনে রেখে জেলার বিশেষত্বকে তুলে ধরে পর্যটনের প্রসার ঘটানোর পরিকল্পনা।

০৪ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া
রাজ্য

LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছ...

পরকীয়ার জটিল টানাপোড়েন আর তীব্র পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত প্রাণ গেল এক যুগলের। প্রেমিকের আত্মহত্যার ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী হলেন প্রেমিকাও। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মাত্র দু’দিনের ব্যবধানে যুগলের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

০৪ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নিশানায় মমতা
রাজ্য

Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভে...

নন্দীগ্রাম: ভোটের আগে শেষ রবিবার। প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর নিজের ছেড়ে যাওয়া কেন্দ্রে দাঁড়িয়েই ফের সামনে আনলেন ২০২১-এর সেই পুরনো ‘পা-ভাঙা’ বিতর্ক। বিজেপি প্রার্থী ...

০৪ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.