JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৯:০১ পিএম
Breaking
সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ

ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনে নীরব, প্রশ্ন উঠছে রাহুল গান্ধীর প্রতিক্রিয়ায়

ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনে নীরব, প্রশ্ন উঠছে রাহুল গান্ধীর প্রতিক্রিয়ায়

ছাত্র আন্দোলন নিয়ে ভারতের রাজনীতি এই মুহূর্তে সরগরম। সদ্যই শেষ হয়েছে দিল্লির যন্তরমন্তরে 'নিট কেলেঙ্কারি' নিয়ে ছাত্র আন্দোলন। যাকে সমর্থন জুগিয়েছিল ককরোচ জনতা পার্টি। এবং এই ককরোচ জনতার তীব্র দাবি মেনে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে গেছেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্র সরকার বাকি দুই শর্তও মেনে নিয়েছে। কিন্ত, এই মুহূর্তে ছাত্র আন্দোলনের মুখ ঘুরে গেছে ঝাড়খণ্ডে। এবার প্রধানমন্ত্রীর জায়গায় 'টার্গেট' ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ২৫শে জুলাই থেকে কয়েক হাজার ছাত্র প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-র পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়মের প্রসঙ্গ নিয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা দাবি জানাতে থাকেন কমিশনের পরিকাঠামোগত সংস্কার করতে হবে। এছাড়াও পরীক্ষা বাতিল করতে হবে এবং বাইরের রাজ্যের বিচারক দিয়ে প্যানেল গঠন করে নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে সিবিআই তদন্তের জন্যও ছাত্ররা আওয়াজ তোলেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই দিল্লির ছাত্র আন্দোলনে ছাত্রদের সমর্থনকারী কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তথা সাংসদ রাহুল গান্ধীর মুখোমুখি হন সাংবাদিকরা। তাদের মূল প্রশ্ন ছিল 'দিল্লির ছাত্র আন্দোলন সমর্থন করলেন রাহুল গান্ধী, কিন্ত ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে তিনি চুপ কেন?' এই ঘটনায় রাহুল সেই প্রশ্ন এড়িয়ে যান।

ঘটনাটি নিয়ে বিজেপির সাংসদ  অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীর উদ্দেশ্যে প্রশ্ন করেন-' কংগ্রেসের কাছে ঝাড়খণ্ডের ছাত্র-যুবদের কোন মর্যাদা নেই?' এরই প্রতিক্রিয়ায় শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেন আমি মনে করিনা রাহুল চুপ করে আছে। জনগণ, শিশু, অথবা যুবসমাজের ইস্যু নিয়ে রাহুল চুপ থাকবে; এটা মেনে নিতে পারি না।' তিনি ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য করেন 'অনেক জেন-জ়ি নেতা এখানে আসছেন। প্রয়োজনে আমরাও ওখানে যেতে পারি। কিন্ত, তারাই ঠিক করুন তারা কী করবেন। এটা একটা বিচ্ছিন্ন আন্দোলন। '

বেশ বোঝা যাচ্ছে ছাত্র আন্দোলনের ক্রিয়া প্রতিক্রিয়া এখনও চলবে। সেই সাথে প্রশ্ন থেকেই যাচ্ছে রাহুল গান্ধীর এই প্রতিক্রিয়াতে।

78 Views 0 Likes 0 Comments

Related News

ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে
দেশ

ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহার...

নিউজ ডেস্ক: বর্ষা এলেই বিহারের বিস্তীর্ণ গ্রামীণ জীবনে এক চেনা আতঙ্ক ফিরে আসে। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই নদীর জল ঢুকে পড়ে উঠোনে, চোখের পলকে তলিয়ে যায় বিঘার পর বিঘা ফসলি জমি আর মাটির ঘরবাড়ি। ছাপড়া ও সংলগ্ন চরাঞ্চলে এ চি...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫৩ পিএম · 2 মিনিট
সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক
দেশ

সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক

নিউজ ডেস্ক: আমাদের সমাজে একটা অদ্ভুত মাপকাঠি প্রচলিত আছে কার অ্যাকাউন্টে কত টাকা জমল, কিংবা কে কত বড় গাড়িতে চড়ল, তা দিয়ে আমরা মাপি মানুষের ওজন। কিন্তু ধনী মানেই কি শুধুই পকেট ধনী নাকি ধনী মন দিনশেষে বাস্তবতা কী? পকেট উপচ...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫০ পিএম · 2 মিনিট
আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্রতিমা
দেশ

আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্...

নিউজ ডেস্ক: আকাশছোঁয়া প্রতিমা গড়ে তাক লাগিয়ে দেওয়ার রেষারেষি উৎসবের চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেই চোখধাঁধানো জাঁকজমকের পরিণতি যে কতখানি করুণ ও অমর্যাদাকর হতে পারে, তা ফের একবার প্রকাশ্যে এল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ...

২০ সেপ্টে ২০২৬, ০৪:০৩ পিএম · 2 মিনিট
ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে?
দেশ

ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে?

পুণে: কেতন অগ্রবাল হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শনিবার বড়গাঁও মাভাল আদালতে পুলিশ ৫,০৫৩ পাতার চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে কেতনকে হত্যার পরিকল্পনা, অভিযুক্তদের ভূমিকা এবং ঘটনার আগে ও পরে ব...

২০ সেপ্টে ২০২৬, ০৩:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.