JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:৪০ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

পড়ুয়াদের যন্তর মন্তর এড়ানোর পরামর্শ JNU-র

পড়ুয়াদের যন্তর মন্তর এড়ানোর পরামর্শ JNU-র

দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের আবহে এবার পড়ুয়া ও শিক্ষকদের জন্য সতর্কবার্তা জারি করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। শুক্রবার জেএনইউ কর্তৃপক্ষের পক্ষ থেকে যন্তর মন্তরের জমায়েতে অংশ না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে এই পদক্ষেপকে ‘অনুরোধ’ নয়, বরং ‘হুমকি’ বলেই আখ্যা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ জেএনইউ কর্তৃপক্ষ সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানায়, প্রকাশ্য বিক্ষোভ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মীদের যন্তর মন্তরের জমায়েত থেকে দূরে থাকার অনুরোধ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পাশাপাশি, কোনও হিংসাত্মক ঘটনায় জড়িত থাকলে আইনি ব্যবস্থার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফেও শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রায় একই ধরনের নির্দেশিকা জারি করেছিল দিল্লি বিশ্ববিদ্যালয়। সেখানে বলা হয়েছিল, যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নিলে আইনি জটিলতার পাশাপাশি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত উন্নতির ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই বিক্ষোভস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল।

43 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.