JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ১২:৩১ পিএম
Breaking
১০ জনের নামে SLP, বাকিদের ‘অক্সিজেন’ বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিসিটিভি বন্ধ করে পতাকা টাঙানোর পরিকল্পনা? মুর্শিদাবাদে পুলিশের জালে যুবক ভারত-চিনের মাঝে কোনও তৃতীয় দেশ নয়! মোদীর বার্তায় সায় দিয়ে সম্পর্ক মেরামতের নয়া উদ্যোগ... রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই বড় মিছ... মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে কারা পাবেন আর্থিক উন্নতি, কারা কাটাবেন বিশেষ সময়- জানুন ভাগ্য ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ১০ জনের নামে SLP, বাকিদের ‘অক্সিজেন’ বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিসিটিভি বন্ধ করে পতাকা টাঙানোর পরিকল্পনা? মুর্শিদাবাদে পুলিশের জালে যুবক ভারত-চিনের মাঝে কোনও তৃতীয় দেশ নয়! মোদীর বার্তায় সায় দিয়ে সম্পর্ক মেরামতের নয়া উদ্যোগ... রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই বড় মিছ... মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে কারা পাবেন আর্থিক উন্নতি, কারা কাটাবেন বিশেষ সময়- জানুন ভাগ্য ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব...

১০ জনের নামে SLP, বাকিদের ‘অক্সিজেন’ বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

১০ জনের নামে SLP, বাকিদের ‘অক্সিজেন’ বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, নিউজ ডেস্ক: 'জোড়াফুল' প্রতীক কার দখলে থাকবে? তা নিয়েই কার্যত টানাপোড়েন চলছে তৃণমূলের দুই শিবিরের মধ্যে। সেই আবহে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন কালীঘাট তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ঋত-শিবিরে থাকা তৃণমূল বিধায়কদের উদ্দেশেও কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। 

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির। SLP ফাইল করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে বাকি বিধায়কদের উদ্দেশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনাদের একটু অক্সিজেন দিলাম। আপনারা ফিরতে চাইলে ফিরুন। না হলে আপনাদেরও একই অবস্থা হবে।' একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, অন্যদিকে তাঁর শিবিরের বিধায়কদের উদ্দেশে এমন কড়া বার্তায় শুরু হয়েছে রাজনৈতিক মহলে নানা জল্পনা।

জানা গিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়া ১০ জন বিধায়কের মধ্যে রয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান ও রথীন ঘোষের। সামনেই উপনির্বাচন। তার আগেই জোড়াফুল প্রতীক নিয়ে প্রকাশ্যে এসেছে তৃণমূলের দুই শিবিরের সংঘাত। ইতিমধ্যে প্রতীক সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে তৃণমূলের দুই শিবির। এদিকে প্রতীক ইস্যুতে ঋতব্রত শিবিরকে জমা দেওয়া নথির ভিত্তিতে কালীঘাট তৃণমূলকে তলব করেছে কমিশন। আগামী ১৬ এবং ১৭ সেপ্টেম্বর ফের কালীঘাট শিবিরকে শুনানির জন্য তলব করেছে কমিশন। 

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের ছবি দেখা যায়। মূলত, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচনের চিঠিতে স্বাক্ষরকে কেন্দ্র করে ভাঙনের সূত্রপাত হয়৷ চিঠিতে সই জালের অভিযোগ ওঠে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। তারপরে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একে একে তৃণমূল থেকে বেরিয়ে আসেন বিধায়করা। নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি তুলেছেন তাঁরা। বর্তমানে প্রতীক ইস্যুতে লড়ছেন কালীঘাট আর ঋতব্রত শিবির। কারণ, আগামী মাসেই রাজ্যের দুটি কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। 

আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। আগামী ৯ অক্টোবর ফল ঘোষণা। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। পরদিন অর্থাৎ ১৭ তারিখ স্ক্রুটিনি বা মনোনয়ন পরীক্ষার কাজ চলবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য হয়েছে ১৯ সেপ্টেম্বর। তার আগেই তৃণমূল প্রতীক নিয়ে ফয়সলা করতে চাইছে তৃণমূলের দুই শিবির।

32 Views 0 Likes 0 Comments

Related News

কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি
মহানগর

কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি

কালীঘাট মন্দিরের গয়না ও সম্পত্তি ও পরিচালন ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ।

১৪ সেপ্টে ২০২৬, ০৬:২৮ পিএম · 2 মিনিট
পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি
মহানগর

পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দাবি করেন, তৃণমূলত্যাগী সাংসদদের নিয়ে তৈরি এনসিপিআইয়ের ১৭ জনই বিজেপিতে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট
কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, তালিকায় মেয়ো রোডও
মহানগর

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, তালিকায় মেয়ো রোডও

শুধু লেনিন সরণিই নয়, কার্ল মার্কস সরণির নামও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হতে পারে। সম্ভাব্য নতুন নাম হিসেবে উঠে এসেছে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা কবি মাইকেল মধুসূদন দত্তের নাম।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?
মহানগর

নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?

কলকাতা, নিউজ ডেস্ক: এবার আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্চিতা প্রধান দে৷ অন্যদিকে রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থ...

১৩ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.