JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ১১:২১ এএম
Breaking
রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই বড় মিছ... মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে কারা পাবেন আর্থিক উন্নতি, কারা কাটাবেন বিশেষ সময়- জানুন ভাগ্য ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবা... নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল রাজি ছিল না এশীয় ক্রিকেট সংস্থা, ট্রফি নিয়ে বড় আপডেট দিলেন বোর্ড সচিব সাইকিয়া প্রয়াত PA-র মায়ের উপরই ভরসা BJP-র, নন্দীগ্রামে হাসি রানি! শুভেন্দুর উপস্থিতিতে আজই বড় মিছ... মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে কারা পাবেন আর্থিক উন্নতি, কারা কাটাবেন বিশেষ সময়- জানুন ভাগ্য ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবা... নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল

মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে

মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে

কলকাতা, নিউজ ডেস্ক: বৃষ্টি এখনো থামার কোন লক্ষণ নেই। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে ( ১৫ই সেপ্টেম্বর ২০২৬) গত দুদিনের তুলনায় বেশ খানিকটা কমবে। মহানগর কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথাও কোন সতর্কতামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।তবে উত্তরবঙ্গে রয়েছে সতর্কতামূলক আবহাওয়ার পূর্বাভাস। জারি হয়েছে হলুদ সতর্কতা।আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ রাজ্য জুড়ে  হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ সকালের দিকে বৃষ্টিপাতের কিছুটা পরে কলকাতার তাপমাত্রা থাকবে ৩২°থেকে ৩৩° সেলসিয়াস।

কলকাতা: 

কলকাতার আকাশ আংশিক মেঘলার পূর্বাভাস। দুপুরের পর আকাশ মেঘলা হতে পারে। আজ দিনভর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬° সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২° সেলসিয়াস।যা স্বাভাবিকের তুলনায় ০.৬° ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২° সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের তুলনায় ১.২° ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গ:

 আজ থেকেই এই অংশের জেলাগুলিতে  কমবে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী কয়েক ঘণ্টায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে আজ বৃষ্টি হবে বিক্ষিপ্ত । একটানা বৃষ্টির হবে না।বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে বেশ কিছু জেলায় । পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে ৷ তবে  ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই । 

উত্তরবঙ্গ:

উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায়  ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা ।উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে আজ। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা । 

31 Views 0 Likes 0 Comments

Related News

সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি
আবহাওয়া

সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে। মহানগরী মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ারও পূর্বাভাস রয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬°সেলসিয়াস।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৬ এএম · 2 মিনিট
পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে
আবহাওয়া

পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

কলকাতা, নিউজ ডেস্ক: এখনো পুরোপুরি স্থিতাবস্থা ঘটেনি বাংলার আবহাওয়ায়। বিশেষত,নিম্নচাপের কারণে বৃষ্টিপাত শুরু হয়েছিল গত দুদিন ধরে। তা এখনো বহমান। আর তাই উইক-এন্ডের প্রথম দিন, অর্থাৎ কাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার পর...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৫ পিএম · 2 মিনিট
কাটছে না নিম্নচাপ, উইক এন্ডেও থাকছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া

কাটছে না নিম্নচাপ, উইক এন্ডেও থাকছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, নিউজ ডেস্ক: নিম্নচাপ কাটছে না এখনই। আর তার জেরেই সহজে এই বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। উইক-এন্ড' র শুরুর তিনটি অর্থাৎ আজকে শনিবার (১২ই সেপ্টেম্বর,২০২৬) হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে সমগ্র রাজ্যেই।...

১২ সেপ্টে ২০২৬, ১২:০০ পিএম · 2 মিনিট
অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ
আবহাওয়া

অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ

এই তিন জেলাতে হতে চলেছে প্রবল ঝড়-বৃষ্টি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও চলবে ঝড় বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাত।

১১ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.