JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৭:১২ পিএম
Breaking
Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত Siliguri, Congress Strik : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Durga Puja Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নজিরবিহীন আক্রমণ কংগ্রেসের Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত Siliguri, Congress Strik : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Durga Puja Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নজিরবিহীন আক্রমণ কংগ্রেসের Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়

Asian Games 2026: পাত্তা পেলেন না কোরিয়ার বক্সার, একতরফা জয়ে অন্ততঃ ব্রোঞ্জ পাকা ভারতের

Asian Games 2026: পাত্তা পেলেন না কোরিয়ার বক্সার, একতরফা জয়ে অন্ততঃ ব্রোঞ্জ পাকা ভারতের
বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন কপিল পোখরিয়া ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের (Asian Games 2026) বক্সিংয়ে ভারতের পদক জয়ের তালিকায় যুক্ত হল আরও একটি নাম। পুরুষদের ৯০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার গিচে কিমকে একতরফা লড়াইয়ে হারিয়ে পদক নিশ্চিত করলেন উত্তরাখণ্ডের বক্সার কপিল পোখরিয়া। সোমবার কোয়ার্টার ফাইনালে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন তিনি। এই জয়ের ফলে এশিয়াডে অন্ততঃ ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেল কপিলের। এ দিন ভারতের হয়ে পদক নিশ্চিত করা তৃতীয় বক্সার তিনি। এর আগে মহিলাদের বিভাগে পদক নিশ্চিত করেছিলেন অলিম্পিক পদকজয়ী লভলিনা বরগোহাঁই এবং প্রিয়া ঘাংহাস। ফলে বক্সিংয়ে ভারতের পদক জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হল।

কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই প্রতিপক্ষের উপর আধিপত্য বজায় রাখেন কপিল। দক্ষিণ কোরিয়ার গিচে কিমকে কার্যত কোনও সুযোগই দেননি তিনি। শেষ পর্যন্ত বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে জয় পান উত্তরাখণ্ডের এই বক্সার। এশিয়াডে প্রথম লড়াই থেকেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন কপিল। সেমিফাইনালে ওঠার সুবাদে অন্ততঃ ব্রোঞ্জ নিশ্চিত করেছেন তিনি। তবে পদকের রং বদলে সোনা জয়ের লক্ষ্যে এবার শেষ চারের লড়াইয়ে নামবেন ভারতীয় বক্সার।

অন্য দিকে, মহিলাদের ৭৫ কেজি বিভাগে দক্ষিণ কোরিয়ার সিয়ং সুইয়নকে ৫-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন লভলিনা বরগোহাঁই। ফলে পর পর দু’টি এশিয়াডে পদক নিশ্চিত করলেন তিনি। ২০২৩ সালে হ্যাংঝৌ এশিয়াডে রুপো জিতেছিলেন অসমের এই বক্সার। এ বার অন্তত ব্রোঞ্জ নিশ্চিত হলেও তাঁরও লক্ষ্য সোনা। সেমিফাইনালে লভলিনার প্রতিপক্ষ কাজাখস্তানের বর্তমান ৭০ কেজি বিশ্বচ্যাম্পিয়ন নাতালিয়া বোগদানোভা। প্রতিযোগিতার প্রথম লড়াইয়েই দুরন্ত ছন্দে দেখা গিয়েছে তাঁকে। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন লভলিনা। জ্যাব ও ক্রসের পাশাপাশি হুকের সাহায্যে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি।

এ দিকে, মহিলাদের ৬০ কেজি বিভাগে পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে এসে কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী তথা বর্তমান কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন প্রিয়া ঘাংহাস। তিনিও সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। ফলে সোমবার বক্সিংয়ে ৩ জন ভারতীয়ের পদক নিশ্চিত হল। উল্লেখ্য, গত এশিয়াডে ভারতীয় বক্সিং দল একটি রুপো এবং ৩টি ব্রোঞ্জ-সহ মোট ৪টি পদক জিতেছিল। এ বারও ভারতীয় বক্সারদের পারফরম্যান্সে পদকসংখ্যা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

25 Views 0 Likes 0 Comments

Related News

Rohit Sharma : বাস থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে হিটম্যান, বাড়ছে উদ্বেগ
ময়দান

Rohit Sharma : বাস থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে হিটম্যান, বাড়ছে উদ্বেগ

মাঠের বাইরে আচমকাই বিপত্তি। বাস থেকে নামতে গিয়ে আকস্মিকভাবে পড়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

২৮ সেপ্টে ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট
Asian Games 2026 : ইশার রুপোয় উজ্জ্বল ভারত, বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনাও
ময়দান

Asian Games 2026 : ইশার রুপোয় উজ্জ্বল ভারত, বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনাও

চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের (Asian Games 2026) নবম দিনে সব মিলিয়ে ভালো-মন্দ, দুই ধরণের অভিজ্ঞতারই সাক্ষী থাকল ভারতীয় শিবির।

২৮ সেপ্টে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
Virat Kohli : বিধ্বংসী মেজাজে অচেনা অবতার, 'বিরাট-রহস্য' ফাঁস অধিনায়কের
ময়দান

Virat Kohli : বিধ্বংসী মেজাজে অচেনা অবতার, 'বিরাট-রহস্য' ফাঁস অধিনায়কের

ব্যাট হাতে নতুন অবতারে বিরাট কোহলি (Virat Kohli)। প্রকৃতির নিয়মে বয়স বাড়ছে ঠিকই। কিন্তু তাঁর আগ্রাসন কমেনি এতটুকু।

২৮ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট
PV Sindhu : ১৮ ঘণ্টায় তিনটি ম্যাচ! পদক হাতছাড়া করে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় শাটলার
ময়দান

PV Sindhu : ১৮ ঘণ্টায় তিনটি ম্যাচ! পদক হাতছাড়া করে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় শাটল...

এশিয়ান গেমস থেকে নিতে হয়েছে বিদায়। এর পরই ঠাসা সূচি নিয়ে ক্ষোভ উগরে দিলেন পিভি সিন্ধু (PV Sindhu)।

২৮ সেপ্টে ২০২৬, ১১:০৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.