JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৩:১৮ পিএম
Breaking
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি...

কলকাতা পুরসভার নজরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, করা হল তলব

কলকাতা পুরসভার নজরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, করা হল তলব

প্রতিনিয়ত যেন অস্বস্তি বেড়েই চলেছে তৃণমূলের যুবরাজের। এবার পৌরসভার নজরে অমিত বন্দ্যোপাধ্যায়। বাড়ি নির্মাণে অনুমোদিত নকশা থেকে বিচ্যুতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুরসভা। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ তাকে আলিপুরে কলকাতা পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে হাজির হতে বলা হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, অমিত বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে অনুমোদিত বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে নির্মাণকাজ হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তলব। বাড়িগুলিতে অনুমোদিত নকশার বাইরে বিভিন্ন ধরনের ডিভিয়েশন বা নির্মাণগত বিচ্যুতি রয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই কারণেই সংশ্লিষ্ট সম্পত্তির সমস্ত বিল্ডিং প্ল্যান ও অনুমোদনের নথি এবং নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে।

প্রশাসনিক সূত্রের খবর, নথিপত্র যাচাই করে প্রকৃতপক্ষে কোনো নিয়মভঙ্গ হয়েছে কি না তা খতিয়ে দেখবে পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা।‌ যদি প্রয়োজন হয় পরবর্তী পর্যায়ে সরেজমিনে পরিদর্শন করা দেখা হতে পারে বলেও জানা গিয়েছে। কোনরকমের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেই পৌরসভা ও প্রশাসনের এই করা পদক্ষেপ।

এই ঘটনাকে ঘিরে সরগরম রাজনৈতিক মহল। জোর চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে। নির্মাণ সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবী জানানো হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। ‌ যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

কলকাতা পুরসভার তরফে স্পষ্ট করা হয়েছে, বিল্ডিং নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠলে নির্ধারিত আইন ও বিধি মেনেই তদন্ত করা হয়। সংশ্লিষ্ট নথি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি নিয়ে কোলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার নোটিস খারিজের আর্জি জানিয়ে মামলা করেছেন বন্দ্যোপাধ্যায় দম্পতি। তার কয়েক মাসের মধ্যে আবারো পৌরসভার নোটিস। আগামীদিনে এর তদন্ত কোন দিকে এগোয় সে-দিকেই তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

17 Views 0 Likes 0 Comments

Related News

পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি
মহানগর

পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দাবি করেন, তৃণমূলত্যাগী সাংসদদের নিয়ে তৈরি এনসিপিআইয়ের ১৭ জনই বিজেপিতে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট
কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, তালিকায় মেয়ো রোডও
মহানগর

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, তালিকায় মেয়ো রোডও

শুধু লেনিন সরণিই নয়, কার্ল মার্কস সরণির নামও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হতে পারে। সম্ভাব্য নতুন নাম হিসেবে উঠে এসেছে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা কবি মাইকেল মধুসূদন দত্তের নাম।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?
মহানগর

নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?

কলকাতা, নিউজ ডেস্ক: এবার আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্চিতা প্রধান দে৷ অন্যদিকে রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থ...

১৩ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?
মহানগর

জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?

কমিশনের সঙ্গে তৃণমূলের দুই শিবিরের সঙ্গে বৈঠকের পরই নতুন করে কালীঘাট শিবিরের তরফে ডেরেক ও ব্রায়েন কমিশনকে চিঠি দেন।

১৩ সেপ্টে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.