JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:০২ এএম
Breaking
Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী

Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
ছবি: নিজস্ব ছবি

কলকাতা, নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু বাঙালির সবচেয়ে বড় উৎসব। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।  তার আগেই কলকাতার রাস্তায় শুরু হচ্ছে বিশেষ যান নিয়ন্ত্রণ। পুজোর সময় কলকাতার বিভিন্ন প্রান্তে বিপুল ভিড় হয়। সেই কথা মাথায় রেখে আগেভাগেই বিশেষ ট্রাফিক পরিকল্পনা তৈরি করছে কলকাতা পুলিশ।

জানা গিয়েছে, মহালয়ার আগে থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি পণ্যবাহী গাড়ির চলাচল এবং পার্কিংয়ের ক্ষেত্রেও জারি হচ্ছে একাধিক বিধিনিষেধ। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় এই বিশেষ যান নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে।

এই সময় কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাওয়ার গাড়িগুলিকে রবীন্দ্র সরণিতে পৌঁছনোর জন্য যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি ব্যবহার করতে হবে। অন্যদিকে, প্রতিমা নিয়ে ফেরার সময় মদনমোহনতলা, বাগবাজার স্ট্রিট এবং স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড দিয়ে যাতায়াত করতে হবে। প্রতিমা পরিবহণে যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্য রবীন্দ্র সরণিতে অন্য পণ্যবাহী গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকল্প রাস্তা হিসেবে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ এবং গিরিশ অ্যাভিনিউ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি শোভাবাজার স্ট্রিট থেকে ডিসি ব্যানার্জি রোড পর্যন্ত স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে সমস্ত ধরনের গাড়ি পার্কিং নিষিদ্ধ থাকবে। মহালয়ার দিন ভোর থেকে রাত পর্যন্ত গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা এবং স্ট্র্যান্ড রোডেও যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। দুর্গাপুজোর তৃতীয়া, অর্থাৎ ১৩ অক্টোবর থেকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় নতুন ট্র্যাফিক ব্যবস্থা কার্যকর হবে। নির্দিষ্ট সময়ে পণ্যবাহী গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে। তবে জরুরি পরিষেবার গাড়িগুলিকে ছাড় দেওয়া হবে।

এছাড়াও দশমীর পর থেকে লক্ষ্মীপুজোর আগে পর্যন্ত বিসর্জন উপলক্ষে বিভিন্ন ঘাটমুখী রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কালীঘাট, গার্ডেনরিচ এবং বাগবাজার রোড-সহ একাধিক এলাকায় বিশেষ নজরদারি চালাবে পুলিশ। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অন্য রাস্তাতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুধু যানজট নয়, পুজোর রাতে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেও বাড়ানো হচ্ছে নজরদারি । শহরের গুরুত্বপূর্ণ রাস্তা এবং ভিড়প্রবণ এলাকায় বসানো হবে নাকা চেকিং।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
14 Views 0 Likes 0 Comments

Related News

Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল
মহানগর

Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক ক...

কলকাতা, নিউজ ডেস্ক: ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে নন্দীগ্রামে পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছর পর সেই পা-ভাঙার ঘটনাকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷...

০৩ অক্টো ২০২৬, ০৮:১৯ পিএম · 2 মিনিট
Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু
মহানগর

Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু

চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আপাতত তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। তাঁর অসুস্থতার কারণ নিয়ে হাসপাতালের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

০৩ অক্টো ২০২৬, ০৪:০৯ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ২০২১-এর নন্দীগ্রামে মমতার পা ভাঙেনি, সব নাটক! রিপোর্ট দেখিয়ে বললেন শুভেন্দু
মহানগর

Suvendu Adhikari: ২০২১-এর নন্দীগ্রামে মমতার পা ভাঙেনি, সব নাটক! রিপোর্ট দেখিয়ে বলল...

২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামের বীরুলিয়ায় নির্বাচনী প্রচারের সময় পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর অভিযোগ ছিল, কয়েক জনের ধাক্কায় গাড়ির দরজায় আঘাত লেগে তিনি আহত হন।

০৩ অক্টো ২০২৬, ০৩:২০ পিএম · 2 মিনিট
Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মহানগর

Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া...

কলকাতা: ফেসবুক বা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে জাতিগত পরিচয় নিয়ে অপমানজনক মন্তব্য করলেও তার আইনি পরিণতি হতে পারে। শুধু সামনাসামনি জাত তুলে গালিগালাজ করলেই আইন প্রযোজ্য হবে—এমন নয়। ডিজিটাল মাধ্যমে করা মন্তব্যও তফসিলি জা...

০৩ অক্টো ২০২৬, ১২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.