মাত্র কুড়ি মাস বয়সেই বড় দিদির দায়িত্ব কাঁধে এসেছে কাঞ্চন কন্যা কৃষভির। ২০২৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। জুলাই মাসে কাঞ্চন ও শ্রীময়ের কোলে আসে তাদের দ্বিতীয় সন্তান। বিয়ের মাত্র দু বছরেই দুটি সন্তানের অভিভাবক দম্পতি খুবই খুশি। একইসঙ্গে খুশি তাদের ভক্ত অনুগামীরাও।
সম্প্রতি একটি বাংলা ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরিবারের নতুন সদস্য কে নিয়ে মুখ খুললেন কাঞ্চন। তিনি জানান, মেয়ে কৃষিভির নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখা হয়েছে কৃষিভ। ডাক নাম গদাই। সদ্যোজাত কৃষিভ এখন খাওয়া আর ঘুমেই ব্যস্ত। তবে ভাইকে পেয়ে খুবই উচ্ছ্বসিত ছোট্ট কৃষভি।
কাঞ্চন জানান, ছোট্ট দিদি ভীষণ এক্সাইটেড। ভাই ওর কাছে যেন একটা পুতুল। ভাইকে নিয়ে ওর কৌতুহল এবং আনন্দ অনেকটাই বেশি। ও ভাবছে ভাই কেন খেলছে না, শুধু শুয়ে আছে কেন! একই সঙ্গে অভিনেতা বলেন, মা এবং বাচ্চারা সকলেই সুস্থ আছেন।
জীবনের বেশ কিছু বসন্ত পার করে তৃতীয় বিয়েতে সংসারে থিতু হয়েছেন কাঞ্চন। বয়সের পার্থক্য, ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার ট্রোলের মুখোমুখি হয়েছেন তারকা দম্পতি। যেখানে কাঞ্চনের বয়স ৬০ ছুঁই ছুঁই, সেখানে শ্রীময়ী এখনো ৩০ এর গণ্ডি পেরোইনি। নেতিবাচকতার সামনে বরাবরই ঢাল হয়ে দাঁড়িয়েছেন কাঞ্চন। শ্রীময়ীও কড়া ভাষায় জবাব দিয়েছেন প্রতিটা ট্রোলের।
যদিও শ্রীময়ীর দ্বিতীয়বারের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথমেই অস্বীকার করেছিলেন দম্পতি। তবে সন্তান জন্মের পরে নিজেরাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সুখবর। শ্রীময়ী একদিকে স্বামী ও দুই সন্তানকে আগলে রেখেছেন, অন্যদিকে চালিয়ে গিয়েছেন কাজও। বর্তমানে দুই সন্তানকে ঘিরে নতুন অধ্যায় শুরু হয়েছে কাঞ্চন শ্রীময়ীর জীবনে।