নিউজ ডেস্ক: ফের গুলির শব্দে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের কুলগাম। বুধবার ভোর থেকেই দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে যৌথ নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গিদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সূত্রের খবর, লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট ওই এলাকায় ঘাপটি মেরে থাকতে পারে। তাকে ঘিরে ফেলতে জোরদার অভিযান চালাচ্ছে বাহিনী।

আসছে বিস্তারিত.…




