JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৬:১৫ পিএম
Breaking
রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব হাসিরানির প্রচারে ২ ও ৪ অক্টোবর জোড়া সভা শুভেন্দুর মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব হাসিরানির প্রচারে ২ ও ৪ অক্টোবর জোড়া সভা শুভেন্দুর মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির

ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল?

ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভায় যাওয়ার পথে হামলার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে। গাড়ির কাচ ভাঙা অবস্থায় ঘটনার পর কুণাল সোজা ভবানী ভবনে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানে পৌঁছেও তৈরি হয় নতুন জটিলতা। পুলিশের তরফে তাঁকে গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই নিয়ে পুলিশের সঙ্গে তাঁর তীব্র বচসা হয়।

দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ভাঙা কাচের গাড়ি নিয়েই ভবানী ভবনের সামনে পৌঁছন কুণাল। সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারিক তাঁকে জানান, গাড়ি নিয়ে ভবনের ভিতরে প্রবেশ করা যাবে না। পাল্টা কুণালের বক্তব্য ছিল, তিনি গাড়িটি দেখাতেই সেখানে এসেছেন। গাড়ি বাইরে রেখে গেলে হামলার পরিস্থিতি কী হয়েছিল, তা বোঝানো সম্ভব হবে না বলেই দাবি করেন তিনি।

এরপর গাড়ি থেকে নেমে ভবানী ভবনের গেটের সামনে যান কুণাল। সেখানেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশ আধিকারিকদের বক্তব্য ছিল, তাঁকে ভিতরে ঢোকানোর বিষয়ে তাঁদের কাছে কোনও নির্দেশ নেই।

পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কুণাল জানান, তিনি সেখানে কোনও বিক্ষোভ করতে যাননি। বরং হামলার ঘটনায় নিজের অভিযোগ জানাতেই রাজ্য পুলিশের সদর দফতরে এসেছেন। তাঁর দাবি, উত্তরপাড়া রাজ্য পুলিশের অধীনে হওয়ায় তিনি ভবানী ভবনে এসেছেন এবং রাজ্য পুলিশের কোনও আধিকারিকের সঙ্গে দেখা করতে চান।

কুণাল বলেন, তিনি ‘নেমন্তন্ন খেতে’ ভবানী ভবনে আসেননি। তাঁর গাড়ির পরিস্থিতি দেখিয়ে ঘটনার বিষয়ে পুলিশকে জানানোই উদ্দেশ্য। গেটের সামনে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করার পরও ভিতরে প্রবেশের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে যান তিনি।

এরপর কুণাল ঘোষ গাড়ি নিয়ে আলিপুর থানায় পৌঁছন। সেখানে তিনি জানান, শনিবার হওয়ায় ভবানী ভবনে অনেক আধিকারিক উপস্থিত ছিলেন না। পুলিশ উত্তরপাড়া থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলেও জানান তিনি।

কুণালের বক্তব্য অনুযায়ী, তিনি ইতিমধ্যেই ই-মেলের মাধ্যমে ঘটনার বিষয়ে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পুলিশ যাতে পদক্ষেপ করে, সেই আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, আইনজীবীর সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে আরও কী তথ্য বা নথি দেওয়া যায়, সেটিও খতিয়ে দেখবেন বলে জানান বিধায়ক।

এর আগে উত্তরপাড়ায় তাঁর গাড়িতে ডিম, রড ও পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল। ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই হামলার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। অন্যদিকে, বিজেপির দাবি, ঘটনাটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ও কুণালের গাড়িতে হামলার ঘটনায় সরব হয়েছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ থেকে শুরু করে ভবানী ভবনে তাঁর প্রবেশে বাধা পাওয়ার ঘটনা,সব মিলিয়ে শনিবারের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপনrrr
85 Views 0 Likes 0 Comments

Related News

ভোটের ধাক্কার পরে প্রথম জেলা সফর মমতার, কালীঘাটের নজরে শ্রীরামপুরের জমায়েত
মহানগর

ভোটের ধাক্কার পরে প্রথম জেলা সফর মমতার, কালীঘাটের নজরে শ্রীরামপুরের জমায়েত

কলকাতা: ভোটের ফলের ধাক্কা সামলে এ বার ফের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করবেন তৃণমূলনেত্রী। বিধানসভা নির্বাচনের পরে এই প্রথম বড় কোনও জেলা কর্মসূচিতে তাঁর যোগ দেওয়া। ফলে মমতার বক্তব্যে...

২৬ সেপ্টে ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক
মহানগর

নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে দীর্ঘদিন ধরেই ওই দুই পুলিশ কিয়স্ক ছিল। বাড়ির নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেখানে পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হত। সম্প্রতি সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার পর কিয়স্ক দু’টি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সেগুলি খুলে ফেলা হয়।

২৬ সেপ্টে ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট
জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য
মহানগর

জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দেওয়ার দাবি তুললেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির...

২৬ সেপ্টে ২০২৬, ০১:০৫ পিএম · 2 মিনিট
৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পী, ৩৫ হাজার দর্শক!
মহানগর

৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পী, ৩৫ হাজার দর্শক!

কলকাতা: দুর্গাপুজোর আগে মহালয়ায় কলকাতায় হতে চলেছে বড়সড় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পুজোয় কার্নিভালের পরিবর্তে মহালয়াকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে বিশেষ মেগা শো। আগামী ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে এই অনুষ্ঠানে উপস্থিত থাকা...

২৬ সেপ্টে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.