JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

মহুয়ার ঘরে রাতের ফোন, ‘উপর থেকে অর্ডার’! তারপর?

মহুয়ার ঘরে রাতের ফোন, ‘উপর থেকে অর্ডার’! তারপর?

কৃষ্ণনগরে গিয়ে সার্কিট হাউসে থাকার সময় আচমকা ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ পাওয়ার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বিষয়টি নিয়ে শুক্রবার রাতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তিনি। মহুয়ার অভিযোগ, জেলা প্রশাসনের তরফে তাঁকে ফোন করে বলা হয়, ‘উপর মহল থেকে নির্দেশ’ এসেছে। এরপর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ।

মহুয়ার দাবি, গত ১৩ অগস্ট তিনি নিজের লোকসভা কেন্দ্রে যাওয়ার কথা লোকসভার অধ্যক্ষকে জানিয়েছিলেন এবং নিরাপত্তার আবেদনও করেছিলেন। সেই অনুযায়ী শুক্রবার কৃষ্ণনগরের সার্কিট হাউসে পৌঁছন তিনি। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছনোর পর কর্মীরা তাঁকে নির্দিষ্ট ঘরে নিয়ে যান। সন্ধ্যা ৭টার সময় তাঁর ঘরে চা পৌঁছে দেওয়া হয় এবং রাত ৯টা ২০ মিনিট নাগাদ রাতের খাবারও দেওয়া হয়।

এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ মহুয়ার। তাঁর বক্তব্য অনুযায়ী, রাত ৯টা ৪৭ মিনিটে নদিয়ার অতিরিক্ত জেলা শাসক তাঁকে ফোন করেন। ফোনে তাঁকে সার্কিট হাউস খালি করে দেওয়ার কথা জানানো হয়। কারণ জানতে চাইলে প্রশাসনের আধিকারিক জানান, ‘উপর মহল থেকে নির্দেশ এসেছে’ এবং তিনি শুধুমাত্র সেই নির্দেশই জানাচ্ছেন।

মহুয়া আরও জানিয়েছেন, রাত ১০টা ৫২ মিনিট নাগাদ জেলা প্রশাসনের তরফে তাঁকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়। সেখানে সার্কিট হাউসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের কথা উল্লেখ করে নতুন করে কোনও বুকিং না রাখার নির্দেশের কপি পাঠানো হয়। সেই কারণেই ঘর খালি করতে বলা হয়েছে বলে জানানো হয়।

তবে এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগরের সাংসদ। তাঁর দাবি, তিনি যখন আগেই সার্কিট হাউস বুক করেছিলেন, তখন তাঁকে এই ধরনের কোনও সমস্যার কথা জানানো হয়নি। এমনকি চেক-ইনের সময়ও তাঁকে কিছু বলা হয়নি। সন্ধ্যায় পৌঁছনোর পর কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরে কেন রাতে ঘর খালি করতে বলা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

চিঠিতে মহুয়া আরও অভিযোগ করেছেন, রাতে তিনি যে সার্কিট হাউসে ছিলেন, তার বাইরে একদল লোক জড়ো হয়েছিল। ফলে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও জানিয়েছেন। গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য লোকসভার অধ্যক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

অন্যদিকে, এই অভিযোগ নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, মহুয়ার নিজের দলের লোকেরাই তাঁকে থাকতে দিচ্ছেন না। বিষয়টি নিয়ে মহুয়া মৈত্ররা শিরোনামে থাকতে চাইছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

83 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা?
মহানগর

Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা?

রবিবারগুলিতেও যাত্রীদের জন্য থাকছে বাড়তি পরিষেবা। ৪ ও ১১ অক্টোবর ব্লু লাইনে ১৫২টির পরিবর্তে মোট ১৮৮টি মেট্রো চলবে। গ্রিন লাইনে পরিষেবার সংখ্যা ১১১ থেকে বাড়িয়ে ১২৫ করা হচ্ছে। ইয়েলো লাইনে ওই দু’দিন ৭৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৯ সেপ্টে ২০২৬, ১০:৩৮ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: কেরল টেনে SIR নিয়ে কংগ্রেসকে শুভেন্দুর তোপ! ‘জিতলে ভালো, হারলে কারচুপি’,কী বললেন তিনি?
মহানগর

Suvendu Adhikari: কেরল টেনে SIR নিয়ে কংগ্রেসকে শুভেন্দুর তোপ! ‘জিতলে ভালো, হারলে ক...

কলকাতা: SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। আগামীকাল দিল্লিতে বিরোধী INDIA ব্লকের বৈঠক। তার আগে SIR এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেস ও বিরোধী দলগুলির অবস্থানকে...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট
PMAY: চটকল শ্রমিকদের জন্য বড় ঘোষণা, কারা পাবেন এই সুবিধা?
মহানগর

PMAY: চটকল শ্রমিকদের জন্য বড় ঘোষণা, কারা পাবেন এই সুবিধা?

নিউজ ডেস্ক: পুজোর আগে চটকল শ্রমিকদের জন্য বড়সড় আবাসন সংক্রান্ত ঘোষণা। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ পুরনো কোয়ার্টারে বসবাস করা শ্রমিক পরিবারগুলির জন্য এবার তুলনামূলক কম খরচে নতুন ফ্ল্যাটের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে। প্রকা...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:৩৫ পিএম · 2 মিনিট
Dearness Allowance: পুজোর আগে বকেয়া DA নিয়ে বড় আপডেট! GPF-এ জমা টাকা, ২০২৮ পর্যন্ত ‘লক’
মহানগর

Dearness Allowance: পুজোর আগে বকেয়া DA নিয়ে বড় আপডেট! GPF-এ জমা টাকা, ২০২৮ পর্যন্...

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা বা DA নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের অর্থ দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বকেয়া DA মেটানোর পদ্ধতি এবং সেই টাকা ব্যবহারের ক্ষেত্রে ...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.