JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০৬:২৯ পিএম
Breaking
Indian Democracy: শুধু প্রধান নির্বাচন কমিশনারের বদলেই মিটবে না সঙ্কট, গণতন্ত্রের প্রতিষ্ঠ... Antarctica Expedition: ক্যানসার ধরা পড়তেই সঞ্চয়ের সব টাকা খরচ করে ছুটলেন অ্যান্টার্কটিকায়... Hospital Charges: রাজ্যগুলিকে কড়া বার্তা কেন্দ্রের, বিল নিয়ে হয়রানি কমানোর লক্ষ্য RobertHall: অর্থনীতির স্থিতিশীলতা ফেরানোর গবেষণায় নোবেল, যৌথভাবে পুরস্কৃত রবার্ট হল ও মাইক... English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরবাসীদের Neha Bora: রাহুল গান্ধীদের সঙ্গে সুপ্রিম কোর্টের পথে ছাত্রনেত্রী নেহা বোরা! SIR বিতর্কে দি... Delhi Police: দিল্লিতে গুজব ছড়ানোর অভিযোগে ৩০০ সোশ্যাল মিডিয়া পোস্ট সরাল পুলিশ! AI দিয়ে... Delhi High Court: মঙ্গলবার দিল্লি হাইকোর্টে বড় শুনানি! জনতার বিক্ষোভস্থল যন্তর মন্তর বন্ধ... Indian Democracy: শুধু প্রধান নির্বাচন কমিশনারের বদলেই মিটবে না সঙ্কট, গণতন্ত্রের প্রতিষ্ঠ... Antarctica Expedition: ক্যানসার ধরা পড়তেই সঞ্চয়ের সব টাকা খরচ করে ছুটলেন অ্যান্টার্কটিকায়... Hospital Charges: রাজ্যগুলিকে কড়া বার্তা কেন্দ্রের, বিল নিয়ে হয়রানি কমানোর লক্ষ্য RobertHall: অর্থনীতির স্থিতিশীলতা ফেরানোর গবেষণায় নোবেল, যৌথভাবে পুরস্কৃত রবার্ট হল ও মাইক... English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরবাসীদের Neha Bora: রাহুল গান্ধীদের সঙ্গে সুপ্রিম কোর্টের পথে ছাত্রনেত্রী নেহা বোরা! SIR বিতর্কে দি... Delhi Police: দিল্লিতে গুজব ছড়ানোর অভিযোগে ৩০০ সোশ্যাল মিডিয়া পোস্ট সরাল পুলিশ! AI দিয়ে... Delhi High Court: মঙ্গলবার দিল্লি হাইকোর্টে বড় শুনানি! জনতার বিক্ষোভস্থল যন্তর মন্তর বন্ধ...

English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরবাসীদের

English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরবাসীদের
যানজট রুখতে উদ্যোগ ছবি: নিজস্ব ছবি

মালদা, নিউজ ডেস্ক : মালদা শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। কখনও যানজটের জেরে আটকে পড়েছে গাড়ি, কখনও আবার রাস্তার ধারে এলোমেলো পার্কিংয়ের জন্য তৈরি হচ্ছে চলাচলে সমস্যা। তার সঙ্গে টোটোর অবাধ যাতায়াত শহরের পরিবহন ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে বলে। উৎসবের মরশুমে সেই সমস্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর আগে শহরের রাস্তায় যানবাহনের চাপ সামলানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগেভাগেই তৎপর হয়েছে প্রশাসন। শহরের পরিবহন ব্যবস্থাকে সুশৃংখল করতে একাধিক পদক্ষেপের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি দায়িত্ব গ্রহণের পরই শহরের যানজট, পার্কিং এবং টোটো সমস্যা সমাধানের উদ্যোগী হয়েছেন। শহরবাসীকে স্বস্তি দিতে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করে সমস্যাগুলির মোকাবিলার রূপরেখা তৈরি করা হয়েছে। সোমবার দুপুরে ইংলিশবাজার পুরসভার সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, পুরসভার এক্সিকিউটিভ অফিসার স্বাতী চক্রবর্তী, ইংলিশবাজার থানার আইসি পঙ্কজ সিং, ট্রাফিক আইসি মহেশ সিং-সহ অন্যান্য আধিকারিকেরা। শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং নাগরিকদের যাতায়াতের সমস্যা কমানোর উপায় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের সমস্যা, গাড়ি রাখার উপযুক্ত জায়গার অভাব এবং টোটোর চলাচল নিয়ন্ত্রণের বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রেখে কিভাবে সমস্যাগুলির স্থায়ী সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়েছে। দুর্গা পুজোর সময় রাস্তায় মানুষের ভিড় ও যানবাহনের চাপ অনেকখানি বেড়ে যায়। সেই পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষকে অতিরিক্ত দুর্ভোগের মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসনিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর দশমীর পর আগামী ২৬ অক্টোবর থেকে শহরে মাইকিং করে প্রচার শুরু করবে পুরসভা ও জেলা প্রশাসন। যান চলাচল সংক্রান্ত নিয়ম মেনে চলা এবং নাগরিকদের সচেতন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

অম্লান ভাদুড়ি ও সদর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার জানিয়েছেন, শহরে যান চলাচল স্বাভাবিক রাখা এবং নাগরিক পরিষেবার উন্নতি এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে, পরিকল্পনা বাস্তবায়নের পর শহরের যানজট কতটা কমে এবং টোটো চলাচল ও পার্কিং এর সমস্যা কতটা সমাধান হয়, সেদিকেই তাকিয়ে মালদাবাসি। প্রশাসনের এই উদ্যোগে শহরের নিত্যযাত্রীদের দুর্ভোগ আদৌ কমবে কি না, তার উত্তর মিলবে আগামী দিনে।

74 Views 0 Likes 0 Comments

Related News

DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ
রাজ্য

DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ

ডিএইচআরের এই নতুন উদ্যোগে থাকছে দুটি জয় রাইড স্টিম ইঞ্জিন চালিত ‘রেড পান্ডা’ এবং ডিজেল ইঞ্জিন চালিত ‘মুক্তধারা’।

১২ অক্টো ২০২৬, ১২:০৫ এএম · 2 মিনিট
CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে
রাজ্য

CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে

ঘটনাটি তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী এলাকার। সেখানকার ভোলানাথ মোড়ের একটি দোকানে চা খেতে বসেছিলেন ওই ব্যক্তি। এলাকায় একেবারেই নতুন মুখ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও দোকানদারের খটকা লাগে। পরিচয় জানতে চেয়ে দু-চারটি প্রশ্ন করতেই থতমত খেয়ে যান তিনি, কথায় ধরা পড়ে বিস্তর অসঙ্গতি। পরিস্থিতি বেগতিক বুঝে সময় নষ্ট না করে স্থানীয়রা তাঁকে আটকে বক্সিরহাট থানার পুলিশের হাতে সোপর্দ করেন। এরপর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চক্ষুচড়ক গাছ তদন্তকারীদের।

১১ অক্টো ২০২৬, ১১:২৫ পিএম · 2 মিনিট
‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক
রাজ্য

‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

শহরের বিভিন্ন জায়গায় হিন্দু জাগরণ মঞ্চের নামে লাগানো পোস্টারে হিন্দুদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে ‘বিরিয়ানি খান হিন্দুর হোটেল থেকে’, কোনওটিতে আবার লেখা, ‘মাংস কিনুন হিন্দুর দোকান থেকে ’।

১১ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন ঐতিহ্য
রাজ্য

Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের...

একটি বিশেষ উপকরণ, যা নেপালি সম্প্রদায়ের কাছে পুজোর অন্যতম প্রধান অঙ্গ।

১১ অক্টো ২০২৬, ০৭:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.