JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ০২:২৫ পিএম
Breaking
AgnimitraPaul: ‘অপরাধ থামুক, মানুষ বাঁচুক’, ‘এনকাউন্টার’ কবিতায় কড়া বার্তা মন্ত্রী অগ্নিমি... Cyclone Arnab : শক্তি হারিয়েও দুর্যোগের ছায়া, অর্ণবের প্রভাবে বৃষ্টিতে ভিজছে বাংলা Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের TrafficPolice: হেলমেট না পরায় বাইক আটক, নাকা চেকিং চলাকালীন দুই বাইক আরোহীর হামলায় রক্তাক্... আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার Suvendu Adhikari: 'উনি একা তো খাননি, মমতারও ভাগ থাকতে পারে,' ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়... Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের AgnimitraPaul: ‘অপরাধ থামুক, মানুষ বাঁচুক’, ‘এনকাউন্টার’ কবিতায় কড়া বার্তা মন্ত্রী অগ্নিমি... Cyclone Arnab : শক্তি হারিয়েও দুর্যোগের ছায়া, অর্ণবের প্রভাবে বৃষ্টিতে ভিজছে বাংলা Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের TrafficPolice: হেলমেট না পরায় বাইক আটক, নাকা চেকিং চলাকালীন দুই বাইক আরোহীর হামলায় রক্তাক্... আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার Suvendu Adhikari: 'উনি একা তো খাননি, মমতারও ভাগ থাকতে পারে,' ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়... Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের

TrafficPolice: হেলমেট না পরায় বাইক আটক, নাকা চেকিং চলাকালীন দুই বাইক আরোহীর হামলায় রক্তাক্ত পুলিশকর্মী

TrafficPolice: হেলমেট না পরায় বাইক আটক, নাকা চেকিং চলাকালীন দুই বাইক আরোহীর হামলায় রক্তাক্ত পুলিশকর্মী
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: হেলমেট না পরে বাইক চালানোয় বাধা দিতে গিয়ে দুই যুবকের হাতে আক্রান্ত হলেন এক ট্রাফিক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার অন্তর্গত লগাম্বা মোড়ে। গুরুতর জখম অবস্থায় ওই পুলিশ অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর নাকে তিনটি সেলাই দিতে হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল নাগাদ লগাম্বা থেকে পুখুরিয়াগামী রাস্তায় নাকা চেকিং করছিলেন ট্রাফিক ওসি আজমল হোসেন। সেই সময় একটি মোটরবাইকে দুই আরোহীকে হেলমেট ছাড়া যাতায়াত করতে দেখে তিনি সেটিকে আটকান এবং চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চান। 

অভিযোগ, কাগজপত্র চাওয়া মাত্রই বাইকে থাকা দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বচসার মাঝেই ওসির নাকে সজোরে ঘুষি চালায়। আকস্মিক এই হামলায় নাক ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই পুলিশ আধিকারিক।

তদন্তে নেমে পুখুরিয়া থানার পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত দুই যুবক পরানপুরের বাসিন্দা এবং সম্পর্কে তাঁরা সহোদর ভাই। ধৃতদের মধ্যে একজন ভারতীয় সেনার ‘অগ্নিবীর’ প্রকল্পের কর্মী হিসেবে কর্মরত।

কর্তব্যরত পুলিশ আধিকারিকের ওপর এমন বেপরোয়া হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ভাইকেই পাকড়াও করে পুলিশ। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের
রাজ্য

Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের

বাজি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপের নিচ্ছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ সাংবাদিক বৈঠক করে বাজি ব্যবহারের উপরে নির্দেশিকা জারি করেছেন।

২৯ অক্টো ২০২৬, ১২:১২ পিএম · 1 মিনিট
আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা
রাজ্য

আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা

নিউজ ডেস্ক: এআই গবেষণায় বড় পদক্ষেপ! কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে পদার্থবিদ্যা, ইঞ্জিনিয়ারিং এবং জীববিজ্ঞানের সঙ্গে যুক্ত করে গবেষণার নতুন দিগন্ত খুলতে উদ্যোগী IIT খড়্গপুর। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানে তৈরি হতে চলেছে ‘বেঞ্...

২৮ অক্টো ২০২৬, ১০:০৪ পিএম · 2 মিনিট
Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার
রাজ্য

Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার

ফের নদী বাঁধ ভেঙে ভয়াবহ বিপর্যয় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। গভীর রাতে হোগল নদীর বাঁধ ভেঙে নদীগর্ভে তলিয়ে গেল প্রায় ১০ থেকে ১২টি বসতবাড়ি বলে অভিযোগ এলাকাবাসীর, গৃহহীন হয়ে পড়েছেন বহু পরিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বাসন্তী থানার অন্তর্গত বাসন্তী গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর সংলগ্ন সজোনতলা এলাকায়

২৮ অক্টো ২০২৬, ০৮:৩৫ পিএম · 2 মিনিট
Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর
রাজ্য

Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার জঙ্গলে একটি বাইসনকে দেখতে পাওয়া গিয়েছে। জঙ্গলে বাইসনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়।

২৮ অক্টো ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.