JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম
Breaking
বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ...

হালিশহরে মমতার গাড়ি লক্ষ্য করে জুতো ও কাদা! উঠল ‘চোর ও ডাকাতরানি’ স্লোগান

হালিশহরে মমতার গাড়ি লক্ষ্য করে জুতো ও কাদা! উঠল ‘চোর ও ডাকাতরানি’ স্লোগান

এবার জনরোষের শিকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, মমতার গাড়ি লক্ষ্য করে জল ও কাদা, জুতো ছোড়া হয়। এমনকি, ওঠে ‘চোর ও ডাকাতরানি’ স্লোগান। বিক্ষোভকারীদের দাবি, শান্ত এলাকা অশান্ত করতে এসেছেন মমতা।

গত শুক্রবার, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা তৃণমূল কর্মী বিরজু কুমারকে তোলাবাজি ও মারামারির অভিযোগে গ্রেফতার করে হালিশহর থানার পুলিশ। ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর তাঁকে হালিশহর থানার লকআপে রাখা হয়। কিন্তু পুলিশি হেফাজতে থাকাকালীন শনিবার মৃত্যু হয় বিরজু কুমারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে লকআপের ভিতরেই বিরজু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে দেখা করে আসার সময় সম্পূর্ণ সুস্থ ছিলেন। কিন্তু ভোররাতে তাঁকে লকআপে অসুস্থ অবস্থায় পাওয়া যায় এবং কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পুলিশ হাসপাতালে দেহ ফেলে রেখে চলে যায় বলেও পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে।

রবিবার, নিহত তৃণমূল কর্মী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হালিশহরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, উপাসনা চৌধুরী। বিক্ষোভে মুখে পড়েন তাঁরা। মমতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা- চটি। দেওয়া হল ‘চোর-চোর’ স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি, 'আমাদের গাড়িতে প্রচুর ইট ছোড়া হয়েছে। এক ঘণ্টা গাড়ি আটকে রেখেছিল। বিজেপির লোক জোগাড় করে এই সব করানো হয়েছে। যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি নিজে বাইরে রয়েছেন। পুলিশের সামনেই গাড়িতে হামলা চালানো হয়েছে। পশ্চিমবঙ্গ গুন্ডাদের হাতে চলে গেছে। এই ভাবে আমায় আটকাতে পারবে না'

208 Views 0 Likes 0 Comments

Related News

বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড
রাজ্য

বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড

রায়গঞ্জ, নিউজ ডেস্ক: সন্ধ্যার সময় আচমকা ভেসে আসে এক কিশোরীর আতঙ্কিত চিৎকার। বাড়িতে তখন কার্যত কেউ ছিলেন না। কয়েক মুহূর্ত আগে যেই বাড়িটি ছিল নিস্তব্ধ, সেখানে হঠাৎ শুরু হল হৈচৈ। কিশোরীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশী...

২৩ সেপ্টে ২০২৬, ০৯:৫৬ পিএম · 2 মিনিট
১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
রাজ্য

১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক মাস আগেও সেখানে চলত ব্যবসার ব্যস্ততা। বাইক কেনাবেচা, ক্রেতাদের আনাগোনা, সবই চলছিল স্বাভাবিক পদ্ধতিতে। কিন্তু, একটি অভিযোগের তদন্ত সামনে আসতে সেই ছবি বদলে গেল। মঙ্গলবার সেখানে পৌঁছল প্রশাসন, য...

২৩ সেপ্টে ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট
বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা
রাজ্য

বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা

শ্রীরামপুর: হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের পর থেকেই নিখোঁজ শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। তাঁকে খুঁজতে এবার তাঁর বাড়িতে ফের হাজির হল পুলিশ। কিন্তু বাড়িতে গিয়েও প্রাক্তন কাউন্সিলরের দেখা মেল...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ
রাজ্য

আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার...

মালদা, নিউজ ডেস্ক: সেদিন বাড়িতে ফেরার পর ঠিক কি ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে, কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে ওঠে যে, প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে ছুটে যেতে হয় এক তরুণীকে। প্রত...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.