JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৯:৫০ পিএম
Breaking
‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ

১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক মাস আগেও সেখানে চলত ব্যবসার ব্যস্ততা। বাইক কেনাবেচা, ক্রেতাদের আনাগোনা, সবই চলছিল স্বাভাবিক পদ্ধতিতে। কিন্তু, একটি অভিযোগের তদন্ত সামনে আসতে সেই ছবি বদলে গেল। মঙ্গলবার সেখানে পৌঁছল প্রশাসন, যার জেরে কার্যত বিপাকে অভিযুক্ত ব্যবসায়ী। আদালতের অনুমতি নিয়ে তাঁর সঙ্গে যুক্ত বেশ কিছু সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।

পুরুলিয়া জেলার আদ্রায় ব্যাংক আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত অভিষেক হোন্ডা অটোমোবাইলসের মালিক অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল জেলা পুলিশ। আদালতের নির্দেশে আদ্রার বেনিয়াসোল এলাকায় অভিযুক্ত ও তাঁর স্ত্রী সুমনা সাহা ব্যানার্জীর নামে থাকা বাইক শোরুম ও জমি বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান পুরুলিয়া জেলা পুলিশসুপার কুমার সান্নি রাজ।

পুলিশ সূত্রে দাবি, সরকার পরিবর্তনের পর রাজ্যের মধ্যে পুরুলিয়া জেলাতেই প্রথম 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা'-র ১০৭ ধারায় আদালতের অনুমতি নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তের এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, মোট ১০২ জন গ্রাহকের নথি জাল করে বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৭০ লক্ষ টাকার ঋণ নিয়ে প্রতারণা চালান কাঁটারাঙ্গুনির বাসিন্দা অভিষেক ব্যানার্জী। 

অভিযোগ, গ্রাহকদের নথি ব্যবহার করে ঋণ সংক্রান্ত প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছিল। বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে অভিযোগ দায়ের করা হয়। এরপর ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত ২০ জুলাই অভিষেক ও তাঁর শোরুম কর্মী রাহুল সিংকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলার তদন্ত আরো এগিয়ে নিয়ে অভিযুক্তের সম্পত্তির বিষয়টিও খতিয়ে দেখা হয়।

মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখ, আদ্রা থানার আইসি আশীষ মজুমদার ও তদন্তকারী আধিকারিক গৌরহরি ঘোষালের নেতৃত্বে অভিযান চালানো হয়। বেনিয়াসোল এলাকায় থাকা বাইক শোরুম ও জমি সিজ করা হয়। পুলিশের হিসেবে অনুযায়ী, ওই সম্পত্তির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। ব্যাঙ্ক প্রতারণার এই মামলায় তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

19 Views 0 Likes 0 Comments

Related News

বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা
রাজ্য

বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা

শ্রীরামপুর: হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের পর থেকেই নিখোঁজ শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। তাঁকে খুঁজতে এবার তাঁর বাড়িতে ফের হাজির হল পুলিশ। কিন্তু বাড়িতে গিয়েও প্রাক্তন কাউন্সিলরের দেখা মেল...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ
রাজ্য

আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার...

মালদা, নিউজ ডেস্ক: সেদিন বাড়িতে ফেরার পর ঠিক কি ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে, কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে ওঠে যে, প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে ছুটে যেতে হয় এক তরুণীকে। প্রত...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট
বেরিয়েছিলেন মর্নিং ওয়াকে, ফিরলো নিথর দেহ
রাজ্য

বেরিয়েছিলেন মর্নিং ওয়াকে, ফিরলো নিথর দেহ

ওদলাবাড়ি, নিউজ ডেস্ক: রাস্তায় খুব বেশি ভিড় ছিল না। প্রাতঃভ্রমণের জন্য প্রতিদিনের মতোই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন দুজনে। শরীরচর্চা সেরে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সেই সকালেই যে তাঁদের জীবনের শেষ সকাল হ...

২৩ সেপ্টে ২০২৬, ০৪:১০ পিএম · 2 মিনিট
বাঁশ-দড়ি-ইটেই বাজিমাত, সুন্দরবনের মাটি থেকে ঢাকার আন্তর্জাতিক মঞ্চে
রাজ্য

বাঁশ-দড়ি-ইটেই বাজিমাত, সুন্দরবনের মাটি থেকে ঢাকার আন্তর্জাতিক মঞ্চে

সুন্দরবন, নিউজ ডেস্ক: কখনও বাঁশ, কখনও দড়ি, আবার কখনও মাটি ও ইটের মতো চেনা উপকরণ। এই সামান্য জিনিসগুলি যে একদিন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কারণ হয়ে উঠবে তা হয়তো ভাবেননি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের ...

২৩ সেপ্টে ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.