ম্যাসাচুসেটেসের তরফে ভারতীয়দের জন্য বিশেষ উপহার! এই বছর থেকে ম্যাসাচুসেটেসে ভারতের স্বাধীনতার দিনটিতে অর্থাৎ ১৫ই আগস্ট পালিত হবে ইন্ডিয়া ডে। এই কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সেখানকার গভর্নর এই বিশেষ খুশির খবরটি ভাগ করে নিয়েছেন। ভারতের মিশ্র সংস্কৃতি এবং ঐক্যবদ্ধ থাকার বার্তা তাদের প্রেরণা জোগায়।
এমনটাই স্থানীয় গভর্নরের মত। ভারতীয়দের খাদ্যাভ্যাস থেকে পোশাক সবকিছুই তাদের কাছে বিস্ময় এবং বিশেষ শিক্ষার জায়গা। এছাড়াও ম্যাসাচুসেটেসের পাশাপাশি একই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার আরেকটি অঙ্গরাজ্য বস্টন।
ম্যাসাচুসেটেস, আমেরিকার একটি অঙ্গরাজ্য।তবে এই অঙ্গরাজ্যে সবথেকে প্রভাব রেখে চলেছেন ভারতীয়রাই।ভারতীয়দের অবদান ছড়িয়ে পড়েছে শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে। যে কোন ক্ষেত্রেই ভারতীয় জ্ঞান অন্যান্য যেকোন দেশের মানুষের তুলনায় অনেক বেশি এটা প্রমাণিত। আর তাই ভারতীয়দের এই জ্ঞান এবং ম্যাসাচুসেটেসের সকল ক্ষেত্রে অবদান রাখার কারনে ভারতীয়দের জন্য বিশেষ ঘোষনা করল ম্যাসাচুসেটেসের সরকার।
ম্যাসাচুসেটেসের গভর্নর মৌরা হিলি জানিয়েছেন 'আমেরিকার এই অঙ্গরাজ্যে ভারতীয়দের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা, প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন।' ভারতীয়দের পরিশ্রম এবং উদ্ভাবনী শক্তির অকুণ্ঠ প্রশংসা করে তিনি জানান, এগুলি তাদের রাজ্যকে সমৃদ্ধ করে চলেছে বহুদিন ধরে। এই কারনেই ভারতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।