JAZZBAAT 24 BANGLA
১৯ নভে ২০২৬, ০২:৪৮ পিএম
Breaking
Dilip Ghosh: দেশজুড়ে নিশ্চিহ্ন কমিউনিস্টরা! বাংলাতেও অস্তিত্ব টিকবে না, বামেদেরকে নিশানা... Juan Mata: বিশ্বকাপ, ইউরোপ সেরা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী, ৩৮ বছরেই বুটজোড়া তুলে রাখলেন হুয়ান... Agnimitra Paul: নিউ টাউনের বেহাল রাস্তা, জমছে জঞ্জাল! অচলাবস্থা কাটাতে এবার কড়া পদক্ষেপ অ... ‘বিগ বস’-এর জন্মকথায় অরওয়েলের ছায়া! ‘বিগ ব্রাদার’-এর নজরদারি কীভাবে ঢুকল বিনোদনের ঘরে? Mahua Moitra: কালীগঞ্জে মহুয়া মৈত্রের কনভয়ে হামলার অভিযোগ, নিষ্ক্রিয়তার তির পুলিশের দিক... Mohammed Siraj: কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সিরাজ, সিদ্ধান্তের নেপথ্যে কোন অঙ্ক? ব্রাত্য-ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাগুইআটি থানায় জিরো FIR ক্যামেরা-মাইক থাকলেই সাংবাদিক নয়! সুপ্রিম কোর্টে বড় বার্তা দিল্লি পুলিশের Dilip Ghosh: দেশজুড়ে নিশ্চিহ্ন কমিউনিস্টরা! বাংলাতেও অস্তিত্ব টিকবে না, বামেদেরকে নিশানা... Juan Mata: বিশ্বকাপ, ইউরোপ সেরা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী, ৩৮ বছরেই বুটজোড়া তুলে রাখলেন হুয়ান... Agnimitra Paul: নিউ টাউনের বেহাল রাস্তা, জমছে জঞ্জাল! অচলাবস্থা কাটাতে এবার কড়া পদক্ষেপ অ... ‘বিগ বস’-এর জন্মকথায় অরওয়েলের ছায়া! ‘বিগ ব্রাদার’-এর নজরদারি কীভাবে ঢুকল বিনোদনের ঘরে? Mahua Moitra: কালীগঞ্জে মহুয়া মৈত্রের কনভয়ে হামলার অভিযোগ, নিষ্ক্রিয়তার তির পুলিশের দিক... Mohammed Siraj: কেন প্রথম একাদশ থেকে বাদ পড়লেন সিরাজ, সিদ্ধান্তের নেপথ্যে কোন অঙ্ক? ব্রাত্য-ইন্দ্রনীলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাগুইআটি থানায় জিরো FIR ক্যামেরা-মাইক থাকলেই সাংবাদিক নয়! সুপ্রিম কোর্টে বড় বার্তা দিল্লি পুলিশের

ভয়াবহ অগ্নিকাণ্ড তারাপীঠের হোটেলে, মৃত আনুমানিক সাত

ভয়াবহ অগ্নিকাণ্ড তারাপীঠের হোটেলে, মৃত আনুমানিক সাত

ভয়াবহ অগ্নিকাণ্ড - ঘটনাস্থল পুণ্যতীর্থ তারাপীঠ। সেখানেই রয়েছে  মা তারা মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত থানা লাগোয়া একটি বেসরকারি হোটেল। হোটেলটির নাম 'বিদেশিনি,'। সেখানেই ঘটেছে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত আনুমানিক সাতজন। আহত বেশ কয়েকজন-বলে সূত্র জানাচ্ছে। আহত এবং নিহতরা প্রত্যেকেই এই হোটেলে পুজো দিয়ে রাত্রি বাস করছিলেন বলে জানা গিয়েছে।

তারাপীঠের ওই বেসরকারি হোটেলের মালিকের ছেলে কল্যাণ পাল বলেন 'এই দিন ভোর ৪:৩০ নাগাদ এসির এনসিপি-তে শর্ট সার্কিট এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে হোটেলে থাকা নাইট গার্ড আর একটি ছেলেকে ডাকে। জাম্পার নামাতে গেলে ততক্ষণে ইলেকট্রিকের তারে আগুন লেগে যায়। 

পাশাপাশি হোটেলের লাইন বন্ধ করে দেওয়া হয়। তার আগে ফায়ারের কলিংবেল বাজিয়ে দেওয়া হয়, সেটার ফলে হোটেলের রুমে থাকা যাত্রীরা সতর্ক হয়ে বাইরে বেরোতে শুরু করেন। তবে বিপদ বাড়ে,যখন ধোঁয়া আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। আর ধোঁয়ার ফলে অনেকের শ্বাসকষ্ট হতে শুরু করে।'

অগ্নিকাণ্ডে আহত এক আবাসিক জানান, আমার মা-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য ওই হোটেলে ছিলেন। কিন্তু আগুন লাগার পর তাঁদের এখনও কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।' তীর্থযাত্রী পরিবারের সদস্যদের মধ্যে শুরু হচ্ছে দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা।  
ওই বেসরকারি হোটেলে থাকা এক যাত্রী জানান 'আমরা অনেক রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে ছিলাম, হঠাৎ ভোর ৪ঃ৩০ নাগাদ শুনতে পায় চিল্লাচিল্লি চলছে। 

চোখ খুলতেই দেখি চারিধারে শুধু ধোঁয়া। হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা কোনও রকমে হোটেল থেকে বেরিয়ে বাইরে এসে পৌঁছাই। হোটেল কর্তৃপক্ষ বলছে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। তবে হোটেলের নিচেই রান্না ঘর রয়েছে সেখান থেকেও আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে। তবে,আমরা নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না।'

এই ঘটনা ঘটার পর এই হোটেলের আশেপাশে থাকা অন্যান্য হোটেলগুলি থেকে মানুষজন এসে আগুন নেভাতে থাকে। শুরু হয় আটকে থাকা যাত্রীদের সাহায্য করা। খবর পেয়ে তড়িঘড়ি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভাতে থাকে। অগ্নিদগ্ধ যাত্রীদের দেহ পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে। 

এখনও অবধি শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকল এবং পুলিশের বিশাল বাহিনী এসে উপস্থিত হয়েছে এই বেসরকারি হোটেলের বাইরে।ঘিরে ফেলা হয়েছে গোটা হোটেল চত্বর।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে তারাপীঠ থানার পুলিশ এবং রামপুরহাট থানার পুলিশ। দমকল ব ও পুলিশের  যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়েছে হোটেলের ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে। দীর্ঘক্ষণ চলেছে এই তল্লাশি ।

66 Views 0 Likes 0 Comments

Related News

Mahua Moitra: কালীগঞ্জে মহুয়া মৈত্রের কনভয়ে হামলার অভিযোগ, নিষ্ক্রিয়তার তির পুলিশের দিকে
রাজ্য

Mahua Moitra: কালীগঞ্জে মহুয়া মৈত্রের কনভয়ে হামলার অভিযোগ, নিষ্ক্রিয়তার তির পুল...

তাঁর দাবি, কালীগঞ্জের গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁকে আক্রমণ করার উদ্দেশ্যে প্রায় ৮০ থেকে ৯০ জন বিজেপি সমর্থক আগে থেকেই জড়ো হয়েছিল। সাংসদের অভিযোগ, এই জমায়েত ও সম্ভাব্য হামলার বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আগাম খবর ছিল।

১৯ নভে ২০২৬, ০১:৪৫ পিএম · 2 মিনিট
Eastern Railway: খড়দহ-সোদপুরের রেল পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত! বৈঠকে একাধিক প্রস্তাব
রাজ্য

Eastern Railway: খড়দহ-সোদপুরের রেল পরিষেবায় বড়সড় বদলের ইঙ্গিত! বৈঠকে একাধিক প্...

১৮ নভেম্বর, বুধবার খড়দহ ও সোদপুর এলাকায় রেল পরিকাঠাময় উন্নয়ন এবং যাত্রীদের পরিষেবায় মানোন্নয়ন নিয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিসনের ডিভিশনাল রেলওয়ে এর ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। বৈঠকে এলাকার একাধিক দীর্ঘদিনের দাবি তুলে ধরেন তিনি।

১৯ নভে ২০২৬, ০১:০৩ পিএম · 2 মিনিট
Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার সম্পর্কে দাদু
রাজ্য

Paschim Medinipur: পাঁশকুড়ায় সন্তানের জন্ম দিল স্কুলছাত্রী! যৌন নির্যাতনের অভিযোগ...

পশ্চিম মেদিনীপুর: যে বয়সে স্কুলে গিয়ে পড়াশোনা করার কথা, সেই বয়সেই সন্তানের জন্ম দিল এক নাবালিকা স্কুলছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায়। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ওই ছাত্রীর। অ...

১৯ নভে ২০২৬, ১২:২০ পিএম · 2 মিনিট
আতঙ্কের কালো মেঘ উপকূলে! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, জলপথে মাইকিং করে সতর্ক করছে নামখানা থানার পুলিশ
রাজ্য

আতঙ্কের কালো মেঘ উপকূলে! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধ...

নিউজ ডেস্ক: উপকূলজুড়ে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’। দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতা জারি করল প্রশাসন। মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার ...

১৯ নভে ২০২৬, ০৭:৫৪ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.