JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

তিরঙ্গার তিন রংয়ের নেপথ্যে রয়েছে বিশেষ বার্তা, এবছরের চমক হর ঘর তিরঙ্গা!

তিরঙ্গার তিন রংয়ের নেপথ্যে  রয়েছে বিশেষ বার্তা, এবছরের চমক হর ঘর তিরঙ্গা!

সমগ্র দেশ ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস পালনের মহা-আয়োজনে ব্যস্ত। দীর্ঘ দুই শতাব্দীর দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে, বহু লড়াই ও চরম আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৪৭ সালের ১৫ -ই  অগস্ট গোটা জাতি অর্জন করেছিল মুক্তির স্বাদ। বহু মানুষের আত্ম বলিদানে মিলেছিল স্বাধীনতা। কিন্তু আপনি কি জানেন ভারতের জাতীয় পতাকার তিনটি রং এর অর্থ কি? জাতীয় পতাকার মাঝে অশোক চক্রটি কিসের প্রতীক?

ভারতের জাতীয় পতাকায় থাকে সাদা, সবুজ ও গেরুয়া রং, এবং সাদা রঙের উপর থাকে নীল রঙের অশোক চক্র। সবকিছু রঙেরই রয়েছে আলাদা আলাদা অর্থ। এক একটি রং এক একটি প্রতীক বহন করে।

গেরুয়া রং ত্যাগ, শৌর্য এবং সাহসের প্রতীক। সাদা রং শান্তি, সত্য এবং পবিত্রতার প্রতীক। সবুজ সমৃদ্ধি, উর্বরতা এবং বিশ্বাসের প্রতীক। সাদা অংশের ঠিক মাঝে রয়েছে গাঢ় নীল রঙের ২৪ টি দণ্ড বিশিষ্ট অশোক চক্র। এটি সারনাথের অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। এই চক্র ধর্ম, ন্যায়পরায়ণতা এবং নিরন্তর প্রগতি ও গতিশীলতার প্রতীক। চক্রের ২৪ টি দণ্ড দিনের ২৪ ঘণ্টার ইতিবাচক কর্মপ্রেরণাকে নির্দেশ করে।

অর্থাৎ, দেশের তেরঙ্গা শুধু তিনটি রঙের সমন্বয় নয়। এর প্রতিটি রং এবং প্রতীক ভারতের মূল্যবোধ, আদর্শ ও এগিয়ে চলার অঙ্গীকারের কথা বলে।

রাজ্য ও কেন্দ্র সরকারের নির্দেশে এ-বছর ‌৯-ই অগস্ট থেকে ১৭-ই অগস্ট হর ঘর তিরাঙ্গা উৎসব পালিত হচ্ছে। দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে সরকারিভাবে। শহর থেকে গ্রাম সর্বত্রই তিরাঙ্গার রঙে রঙিন হয়ে উঠেছে। বঙ্গবাসীর আবেগ অনুভূতির সঙ্গে মিশে গিয়েছে এই উৎসব। ‌বাড়ির ছাদ, রাস্তা, সরকারি দফতর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সর্বত্র উড়ছে জাতীয় পতাকা। কচিকাঁচা থেকে বড় যেন অন্যরকম স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে এ-বছর। ‌

82 Views 0 Likes 0 Comments

Related News

শান্তির শ্বেতকপোত আর বারুদের পৃথিবীতে এক ফালি জোছনা
Jazzbaat প্লাস

শান্তির শ্বেতকপোত আর বারুদের পৃথিবীতে এক ফালি জোছনা

দিব্যেন্দু ঘোষ: একুশে সেপ্টেম্বর বিশ্বজুড়ে উদযাপিত হল আন্তর্জাতিক শান্তি দিবস। বিশ্ববাসীর গভীর বেদনাবোধ এবং বুকভরা আশার এক অনন্য প্রতিচ্ছবি। চারপাশে তাকালে আজ মন অজানা আতঙ্কে শিউরে ওঠে। গোটা পৃথিবীটাই যেন আজ বিশাল বারুদখ...

২২ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 3 মিনিট
করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ
Jazzbaat প্লাস

করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ

দিব্যেন্দু ঘোষ: ভারতের লৌকিক ও জনজাতি সংস্কৃতির ইতিহাসে করম উত্সব শুধুই সামাজিক আচার বা কৃষিভিত্তিক অনুষ্ঠানমাত্র নয়; এটি প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের শাশ্বত দলিল। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে পালিত এই পুজো মূলত ...

২০ সেপ্টে ২০২৬, ০৪:৫৪ পিএম · 3 মিনিট
বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের
Jazzbaat প্লাস

বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের

অঙ্কন দাস: কেউ বলেন সাগরমাথা, কেউ বলেন চোমোলাংমা। আসলে এগুলি যার নাম, সেটি বিশ্বের বৃহত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতমালার মহালাঙ্গুর-হিমাল উপ-শ্রেণীর অন্তর্ভুক্ত নেপাল ও চীনের (তিব্বত) সীমান্তে অবস্থিত এই...

১৪ সেপ্টে ২০২৬, ০৩:১৭ পিএম · 2 মিনিট
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা
Jazzbaat প্লাস

বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা

কবি জয় গোস্বামীর সেই চিরচেনা পঙক্তিগুলোর মতো মনে পড়ে যায়— স্মৃতির গভীরে থাকা সেই মানুষগুলোর কথা, যাঁরা আমাদের শৈশবকে ঋদ্ধ করেছেন।

১৩ সেপ্টে ২০২৬, ০৮:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.