টলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। যদিও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন তিনি এমনটাই হাসপাতাল সূত্রে খবর।
জানা গিয়েছে, বিগত দু'বছর আগে ডান হাতে চোট পেয়েছিলেন অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। সেই সময় অস্ত্রোপচার করে হাতে বসানো হয়েছিল মেটাল প্লেট। দীর্ঘদিন পর সেই পুরনো প্লেটই সরাতে বৃহস্পতিবার রাতে কলকাতার ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপ্রচারের পর তিনি সুস্থই রয়েছেন। সফলভাবেই সরানো হয়েছে তার হাতের প্লেটটি। উদ্বেগের কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন অভিনেতা। সবসময়ই তার শারীরিক গতিবিধর উপর নজর দেওয়া হচ্ছে।
ইতিপূর্বে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করে শুভেন্দু অধিকারী তার শারীরিক অবস্থার কথা সকলকে জানিয়েছিলেন। কথা বলেছিলেন চিকিৎসকদের সঙ্গে। মহাগুরুর দ্রুত আরোগ্য কামনা করছিলেন তিনি।
সেইদিনই মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন অভিনেতা দীপক অধিকারী তথা দেব। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করে দেব লেখেন, আপনি আমার কাছে বাবার মতই সম্মানীয়। তাই আমি চাই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
মিঠুন চক্রবর্তী তথা সকলের প্রিয় মিঠুন দা-কে নিয়ে আপাতত স্বস্তির খবরই অনুরাগীদের জন্য। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন বর্ষীয়ান অভিনেতা বলে জানা গিয়েছে।