মেষ: বাবা-মা'র সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা হতে পারে। দুপুরের পর পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেতে পারেন।
বৃষ: নিজের মেধা ও বুদ্ধি কাজে লাগিয়ে শত্রুপক্ষকে পরাস্ত করতে পারবেন। প্রেমঘটিত বিষয়ে আনন্দ বৃদ্ধি পাবে। অল্পের জন্য বড় কোনো ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন।
মিথুন: পছন্দের জায়গায় ভ্রমণের সুযোগ আসায় মন আনন্দে ভরে উঠবে। প্রেমের সম্পর্কে মধুরতা বজায় থাকবে। জমিজমা বেচাকেনায় ভালো মুনাফা অর্জনের যোগ রয়েছে।
কর্কট: ব্যবসায় মুনাফা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা হতে পারে। জ্যোতিষশাস্ত্র চর্চায় আগ্রহ ও আনন্দ মিলবে। হাত থাকা জরুরি কাজগুলো দ্রুত শেষ করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে।
সিংহ: প্রেমের জীবনের জন্য দিনটি দারুণ কাটবে। আইনি কোনো জটিলতায় প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতা পাবেন। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা জোরদার হতে পারে।
কন্যা: চাকরিতে বা কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক অবস্থার উন্নতির জন্য এটি খুবই অনুকূল সময়। নতুন কোনো বন্ধুর সঙ্গ মনকে আনন্দিত করবে।
তুলা: ব্যবসায়ের ধরন বা কৌশলে পরিবর্তন আসতে পারে। কর্মস্থলে পদোন্নতি বা উন্নতির সুযোগ মিলবে। তবে যেকোনো কাজের ক্ষেত্রেই ধৈর্য ধরা অত্যন্ত প্রয়োজন।
বৃশ্চিক: ভাগ্যক্রমে বিশেষ কিছু সুযোগ বা সুবিধা পেতে পারেন। সমাজসেবামূলক কাজে যুক্ত ব্যক্তিরা উন্নতির মুখ দেখবেন। কোনো শুভ কাজের উদ্যোগে সাফল্য আসবে।
ধনু: ব্যবসা বা চাকরি—উভয় মাধ্যম থেকেই ভালো উপার্জনের যোগ রয়েছে। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্তদের জন্য সুখবর আসতে পারে। কর্মসংস্থান পরিবর্তনের শুভ সম্ভাবনা দেখা যাচ্ছে।
মকর: কর্মক্ষেত্রে পদোন্নতি বা অগ্রগতির লক্ষণ স্পষ্ট। আইনি জটিলতা মেটানোর মতো অনুকূল সুযোগ পাবেন। লটারি বা অপ্রত্যাশিত কোনো মাধ্যম থেকে আর্থিক লাভ হতে পারে।
কুম্ভ: বিয়ের কথাবার্তা বা প্রস্তাব আসার ইতিবাচক ইঙ্গিত রয়েছে। সমাজে সম্মান ও সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে শুভ ফলের আশা করা যায়।
মীন: প্রিয় মানুষের সান্নিধ্যে দিনটি বেশ আনন্দে কাটবে। খেলাধুলার জগতে ইতিবাচক কোনো পরিবর্তনের যোগ রয়েছে। বাড়িতে হঠাৎ কোনো অতিথির আগমন ঘটতে পারে।




