JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ১০:১৮ পিএম
Breaking
হংকং ওপেনের শেষ চারে সাত্ত্বিক-চিরাগ,রক্ষিতার বিদায়ের দিনে সেমিতে লক্ষ্যও গোলের দেখা নেই, তবু এশিয়ান কাপের টিকিট! ড্র করেই বাজিমাত মেহরাজউদ্দিনের ভারতের ৩৩৩ রানের জবাব দিতে নেমে ২৬! নেপালকে গুঁড়িয়ে পাকিস্তান ম্যাচের আগে হুঙ্কার ভারতের হাত ভেঙেছে এডমুন্ডের, রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন হাবাস ট্রেন্ডের চক্করে বাঙালিয়ানাই এখন Out of Trend গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের হংকং ওপেনের শেষ চারে সাত্ত্বিক-চিরাগ,রক্ষিতার বিদায়ের দিনে সেমিতে লক্ষ্যও গোলের দেখা নেই, তবু এশিয়ান কাপের টিকিট! ড্র করেই বাজিমাত মেহরাজউদ্দিনের ভারতের ৩৩৩ রানের জবাব দিতে নেমে ২৬! নেপালকে গুঁড়িয়ে পাকিস্তান ম্যাচের আগে হুঙ্কার ভারতের হাত ভেঙেছে এডমুন্ডের, রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন হাবাস ট্রেন্ডের চক্করে বাঙালিয়ানাই এখন Out of Trend গিরিশ পার্ক থানায় শুভেন্দু, সুকান্ত ও দিলীপের বিরুদ্ধে জিরো FIR! আইনি পদক্ষেপ অভিষেকের, নি... বিজেপি-তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ শর্মা! পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ ঘরের মাঠে ১ পয়েন্ট ইস্টবেঙ্গলের, দিল্লি বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র লাল-হলুদের

Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক

Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক
ছবি: নিজস্ব ছবি

কলকাতা, নিউজ ডেস্ক: পালাবদলের পাঁচ মাস পরে মঙ্গলবার রাজ্যের দুই আসনে উপনির্বাচন। আজ নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে চলছে উপনির্বাচন। সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটের ফলাফল নিয়ে যথেষ্ঠ আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার ভোটে জেতা নিয়ে বলেন, 'নন্দীগ্রামে পাঁচ গুন বেশি ভোটে উপনির্বাচনে জিততে চলেছি। শুধু তাই নয়, রেজিনগরেও আমরা বিপুল ভোটে জিতব।'

পাশাপাশি, ভোটের হার নিয়েও আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁর বক্তব্য, 'ভোট শান্তিপূর্ণভাবে চলছে। উপনির্বাচন হওয়ায় সাধারণত ভোটের হার কিছুটা কম থাকে, তবে এ বার অন্তত ৮৫ শতাংশ ভোট পড়তে পারে। ৯০ শতাংশ ভোট পড়লে আরও ভাল হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি মনে করেন, ২০১৬ সালে তিনি ৮০ হাজার ভোটে জিতেছিলেন। এবার তাঁর থেকেও বেশি ভোটে জিতবেন হাসিরানি। প্রথম ছ’ঘণ্টায় রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনে ভোটের হার পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে গেল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৪৩ শতাংশ।

উপনির্বাচনের সকালেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রাম ও রেজিনগরে। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। এর মধ্যে রেজিনগরে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে রয়েছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়া নন্দীগ্রামে ৭০০ রাজ্য পুলিশ রয়েছে। আর রেজিনগরে রয়েছে ৮১৯ রাজ্য পুলিশ। এরই মধ্যে নির্বাচনী বিধিভঙ্গ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেফতার করে পুলিশ।

প্রথমে রেজিনগরে হুমায়ুনকে আটক করেছিল পুলিশ। এর আগে পুলিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলেছিলেন AJUP বিধায়ক। মুগুর হাতে রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন হুমায়ুন কবীর। কার্যালয় থেকে বেরনোর সময় পুলিশের সঙ্গে রীতিমত বাগযুদ্ধ, পরে ধস্তাধস্তি শুরু হয়। হুমায়ুনকে আটক করে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর গ্রেফতার করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ আস্রাফুল তুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোটে অশান্তি করার অভিযোগ উঠেছে। কংগ্রেসের অভিযোগ, ভোটগ্রহণের মতো গুরুত্বপূর্ণ সময়ে কোনও প্রয়োজন ছাড়াই তাঁদের ব্লক সভাপতিকে আটক করা হয়েছে। দলের দাবি, তাঁকে এভাবে আটক করার ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। 

84 Views 0 Likes 0 Comments

Related News

টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ,থানার বাইরে অভিষেক, কী বললেন তিনি?
মহানগর

টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ,থানার বাইরে অভিষেক, কী বললেন তিনি?

     নিউজ ডেস্ক: প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গিরিশ পার্ক থানা থেকে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে থানার বাইরে আগে থেকেই ছিল রাজনৈতিক উত্তেজনা। থানায় তাঁর উপস্থিতিকে কেন্দ্র কর...

২০ নভে ২০২৬, ০৫:৫৯ পিএম · 1 মিনিট
গিরিশ পার্ক থানার বাইরে ফের উত্তেজনা! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ কুণাল ঘোষের
মহানগর

গিরিশ পার্ক থানার বাইরে ফের উত্তেজনা! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ কুণাল ঘোষের

   নিউজ ডেস্ক: গিরিশ পার্ক থানার বাইরে অশান্তির অভিযোগ, বিজেপিকে নিশানা কুণাল ঘোষের।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গিরিশ পার্ক থানায় হাজিরাকে কেন্দ্র করে ফের উত্তেজনার অভিযোগ। শুক্রবার পুলিশি নোটিস মেনে থানায় হাজ...

২০ নভে ২০২৬, ০৪:৩৫ পিএম · 2 মিনিট
গিরিশ পার্কে অশান্তি! মহিলা কর্মীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের
মহানগর

গিরিশ পার্কে অশান্তি! মহিলা কর্মীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অ...

নিউজ ডেস্ক: গিরিশ পার্ক থানাকে কেন্দ্র করে উত্তেজনা। থানার ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাকালীন বাইরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মহিলা তৃণমূল কর্মীদের ধাওয়া ও হেনস্থার অভিযোগ উঠল। অভিষেকের দাবি, মহিলা কর্মীদের উদ্দেশে তাড...

২০ নভে ২০২৬, ০৩:৩৭ পিএম · 1 মিনিট
টুলু মণ্ডলের মামলায় ফের ধাক্কা! ২৬ নভেম্বর কী হবে হাই কোর্টে?
মহানগর

টুলু মণ্ডলের মামলায় ফের ধাক্কা! ২৬ নভেম্বর কী হবে হাই কোর্টে?

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে আইনি জটিলতা অব্যাহত। এবার কলকাতা হাই কোর্টে তাঁর মামলার শুনানি পিছিয়ে গেল। শুক্রবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠার কথা ছিল। কিন্তু রাজ্যের অ্যাডভ...

২০ নভে ২০২৬, ০২:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.