JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০২:২০ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়া নিয়ে জল্পনার অবসান ঘটালেন ভারতের প্রাক্তনী

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়া নিয়ে জল্পনার অবসান ঘটালেন ভারতের প্রাক্তনী

নিউজ ডেস্ক: মহেন্দ্র সিংহ ধোনি এবং চেন্নাই সুপার কিংস, নামদুটি যেন একে অপরের সমার্থক। যদিও আইপিএলের মঞ্চে ধোনির ভূমিকা গত কয়েক বছরে কমেছে অনেকটাই। এমনকি এই বছরের আইপিএলে একটি ম্যাচও খেলেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। তবু সিএসকে-কে ঘিরে আলোচনায় ধোনির উপস্থিতি বরাবরই প্রবল। এরই মধ্যে ধোনিকে নিয়ে নতুন জল্পনা। দাবি করা হয়েছে, সিএসকে-র ২৫ শতাংশ মালিকানা চেয়েছিলেন তিনি। পরে নাকি সেই দাবি কমিয়ে ২০ শতাংশ করেন। শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁকে ৫.৫ শতাংশ অংশীদারির প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে সেই দাবিকে কার্যত উড়িয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তাঁর মতে, পুরো ঘটনাটিই ‘প্ল্যান্টেড স্টোরি’ হতে পারে। নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদলের সময় প্রায় ১৭০-১৮০ কোটি ডলারের মূল্যায়নের কথা সামনে এসেছিল। তাঁর মতে, ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকেও একই ধরনের বিশাল ব্র্যান্ড। ভারতের বাইরেও সিএসকের একাধিক ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ফলে এমন একটি প্রতিষ্ঠিত দলের ২৫ শতাংশ অংশীদারি কাউকে দিয়ে দেওয়ার বিষয়টি অত্যন্ত অবাস্তব।

চোপড়ার যুক্তি, যদি সিএসকের মূল্যায়ন প্রায় ১৮০ কোটি ডলার ধরা হয়, তা হলে ২৫ শতাংশের মূল্য দাঁড়ায় বিপুল অঙ্কে। তাঁর প্রশ্ন, কোনও ফ্র্যাঞ্চাইজি কি এ ভাবে প্রায় ৪০-৪৫ কোটি ডলারের অংশীদারি কাউকে দিয়ে দেবে? তাঁর কথায়, বরং ওই পরিমাণ অর্থ বিনিয়োগ করেই ২৫ শতাংশ মালিকানা কেনার প্রশ্ন ওঠে। শুধু ২৫ শতাংশ নয়, ধোনিকে ৫.৫ শতাংশ অংশীদারি দেওয়ার দাবিকেও তিনি যথেষ্ট বড় বলে মনে করেন। তাঁর মতে, ২, ৩ কিংবা ৫ শতাংশ মালিকানার মূল্যও এই ধরণের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে বিপুল।

তবে চোপড়া পুরো ঘটনাকে সরাসরি ‘ভুয়ো খবর’ বলতে চাননি। কারণ তাঁর কাছে বিষয়টি নিয়ে কোনও যাচাই করা তথ্য নেই। কিন্তু ২৫ শতাংশ চাওয়া, পরে তা প্রত্যাখ্যান। তার পর ৩.৫ শতাংশ এবং শেষ পর্যন্ত ৫.৫ শতাংশে সমঝোতার যে ধারাবাহিক গল্প সামনে এসেছে, তা তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। ফলে আগামী বছরের আইপিএলের আগে ধোনির ভবিষ্যৎ এবং সিএসকে-র সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হলেও, আপাতত সেই মালিকানা-সংক্রান্ত দাবির কোনও নিশ্চিত প্রমাণ নেই।

44 Views 0 Likes 0 Comments

Related News

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের
ময়দান

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের

স্পোর্টস ডেস্ক: আইএফএ শিল্ড অতীত। এবার আইএসএল। আজ থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ আইএসএল । আর আগামী ১২ অক্টোবর আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান । প্রথম ম্যাচে সবুজ-মেরুনের সামনে নর্থইস্ট ইউনাইটেড।প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ। ...

১০ অক্টো ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?
ময়দান

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?

আন্তর্জাতিক ফুটবলের তারকাদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে শতদ্রু দত্তের নাম আগেও আলোচনায় এসেছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগের পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগিতার মতো গোলকিপারদেরও ভারতে নিয়ে এসেছেন তিনি। এবার ভোজিনহার সঙ্গে সাক্ষাতের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!
ময়দান

সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: আইএসএল শুরুর আগে কলকাতা ফুটবলে সবুজ-মেরুনের দাপট! চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে জয়ের নায়ক সমীর জেলকোভিচ। তাঁর করা একমাত্র গোলেই ট্রফি...

০৯ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.