JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম
Breaking
শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বাংলার লৌকিক উৎসবে যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের ছড়া ৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বাংলার লৌকিক উৎসবে যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের ছড়া ৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি

হার্দিককে নিয়ে টানাটানি, জল্পনা উড়িয়ে বড় বার্তা মুম্বই পল্টনের

হার্দিককে নিয়ে টানাটানি, জল্পনা উড়িয়ে বড় বার্তা মুম্বই পল্টনের

শেষ পর্যন্ত কি চেন্নাই সুপার কিংসেই যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া? মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের সিএসকে-তে যাওয়া নিয়ে জল্পনা যতই জোরদার হোক না কেন, সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিল মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হার্দিককে দলে টানতে শিবম দুবে-সহ দু'জন ক্রিকেটারকে মুম্বইয়ের হাতে তুলে দিতে পারে চেন্নাই। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের জনৈক মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, চেন্নাই তো দূরের কথা, অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই এই মুহূর্তে কোনও ট্রেড নিয়ে আলোচনা চলছে না।

এ বছরের আইপিএলে মুম্বইয়ের পারফরম্যান্স ছিল হতাশাজনক। হার্দিকের নেতৃত্বে প্লে-অফেও উঠতে পারেনি ৫ বারের চ্যাম্পিয়নরা। তার পর থেকেই জল্পনা শুরু হয় পাণ্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে। ২০২৪ মরশুমের আগে তাঁকে অধিনায়ক করা হলেও, গুজরাত টাইটান্সের হয়ে যে সাফল্য তিনি পেয়েছিলেন, তা মুম্বই পল্টনকে দিতে পারেননি। এরই মধ্যে ড্রেসিংরুমে একাধিক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলেও আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে।

এ হেন পরিস্থিতিতে একটি সাক্ষাৎকারে উক্ত মুম্বইয়ের মুখপাত্র বলেন, ‘‘মরশুম-পরবর্তী পর্যালোচনার কাজ এখনও চলছে। দলের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। ট্রেড নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা একেবারেই সঠিক নয়। পর্যালোচনার কাজ শেষ হওয়ার আগে কোনও ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে না। বিভিন্ন বিকল্প নিয়ে ভাবনাচিন্তা চলছে। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি।’’

হার্দিক পাণ্ডিয়া সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট ম্যানেজমেন্ট শাখা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। যা জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তবু মুম্বইয়ের অতীত রেকর্ড বলছে, তারা দীর্ঘদিন ধরে নিজেদের কোর টিমকে ধরে রাখতেই বিশ্বাসী। হার্দিক পাণ্ডিয়ার পাশাপাশি রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও জশপ্রীত বুমরাহ সেই কোর টিমেরই অংশ। এ দিকে ২০২৭ মরশুমের পরই পরবর্তী মেগা নিলাম হওয়ার কথা। তাই বড় পরিবর্তনের আগে আরও একটি মরসুম হার্দিক পাণ্ডিয়ার উপরেই আস্থা রাখতে পারে মুম্বই। একই সঙ্গে জোর জল্পনা, ২০২৭ সালের পরই আইপিএলকে বিদায় জানাতে পারেন রোহিত শর্মা।

12 Views 0 Likes 0 Comments

Related News

চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা
ময়দান

চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা

কলকাতা, নিউজ ডেস্ক: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩০ বলে শতরান করে একসঙ্গে একাধিক নজির গড়ে ফেললেন ভারতীয় ওপেনার। কোনও টেস্ট...

১৭ সেপ্টে ২০২৬, ০৯:০৩ পিএম · 2 মিনিট
‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার
ময়দান

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমার রেড্ডির। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁর পারফরম্যান্স...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ময়দান

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে স...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট
অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.