JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০১:৫৯ এএম
Breaking
রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

অসমাপ্ত প্রেমের নতুন অধ্যায় আসছে মুসাফির ক্যাফে ২, ইঙ্গিত পরিচালকের

অসমাপ্ত প্রেমের নতুন অধ্যায় আসছে মুসাফির ক্যাফে ২, ইঙ্গিত পরিচালকের

নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই দর্শকদের মন কেড়েছে মুসাফির ক্যাফে। সুধা চন্দর ও প্রীতির ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে তৈরি এই সিরিজের প্রথম অধ্যায় এখন  চর্চার কেন্দ্রে। অধ্যায়ের শেষ পর্বে মানুষের মনে ডানা বেঁধেছে এক কৌতূহল। এই কৌতূহল থেকেই অপেক্ষা শুরু দ্বিতীয় অধ্যায়ের।

অতীতের প্রতি ভালোবাসা নাকি বর্তমান কে বিশ্বাসঘাতকতা কোন পথ বেছে নেবে চন্দর! এই প্রশ্ন অধরাই রয়েছে প্রথম অধ্যায়ে। যা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন পরিচালক রুচির অরুণ।

সম্পতি এক সাক্ষাৎকারে পরিচালক রুচির অরুণ বলেন দর্শকদের কৌতুহল এবং ভালোবাসাই দ্বিতীয় অধ্যায়ের কথা ভাবতে উৎসাহিত করেছে। তবে সিক্যুয়েল তৈরির ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করতে চান না পরিচালক। তিনি জানান কবে আসছে তা এখনই বলা সম্ভব নয়, কিন্তু দ্বিতীয় অধ্যায় অবশ্যই আসবে।

সমালোচকদের মন্তব্যকে পাত্তা না দিয়ে পরিচালক আরো বলেন, দর্শকদের আগ্রহই মুসাফির ক্যাফের বড় সাফল্য। দর্শকদের ভালোবাসাকে মাথায় নিয়েই দ্বিতীয় অধ্যায়ের প্রস্তুতি চলছে। নতুন করে গল্প লেখা, শুটিং, ছবির কাস্টিং সবমিলিয়ে দীর্ঘ প্রক্রিয়া। তবে খুব শীঘ্রই তা শেষ করে দারুণ কিছু নিয়ে দর্শকদের সামনে ফিরতে চাই।

যদিও দিব্যপ্রকাশ দুবে রচিত মুসাফির ক্যাফে বইটির সঙ্গে সিরিজের স্ক্রিপ্ট অনেকটাই আলাদা। তবে এখন এটাই দেখার পরবর্তী অধ্যায়ে চন্দর সুধা ও প্রীতির মধ্যে কাকে বেছে নেবে। সুধা আদৌ বিয়ে করবে কিনা। সবটাই নির্ভর করছে পরিচালকের স্ক্রিপ্টের ওপর। অসমাপ্ত প্রেমের দ্বিতীয় অধ্যায় দেখার অপেক্ষায় দর্শকরাও।

15 Views 0 Likes 0 Comments

Related News

বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে?
বিনোদন

বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে?

নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। বলিউডের তারকা-দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের পরিবারে এলো দ্বিতীয় সন্তান। শনিবার দীপিকার কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান। সোশাল মিডিয়ায় যৌথ পোস্ট করে এই সুখবরটি জানিয়েছেন দীপ...

১৯ সেপ্টে ২০২৬, ০৯:৩৯ পিএম · 2 মিনিট
‘ধুরন্ধর’, ‘হনুমান অংশ’কে টপকে অস্কারের দৌড়ে মারাঠি ছবি! ৩০টিরও বেশি ছবির মধ্যে কেন বেছে নেওয়া হল ‘গোন্ধাল’?
বিনোদন

‘ধুরন্ধর’, ‘হনুমান অংশ’কে টপকে অস্কারের দৌড়ে মারাঠি ছবি! ৩০টিরও বেশি ছবির মধ্যে ক...

ভারতের মতো বহুভাষিক চলচ্চিত্র শিল্পে অস্কারের জন্য একটি ছবি বেছে নেওয়ার প্রক্রিয়ায় বিভিন্ন ভাষা ও অঞ্চলের সিনেমা বিবেচনায় আসে। এবারের তালিকাতেও তার প্রতিফলন দেখা গিয়েছে। বলিউডের পাশাপাশি আঞ্চলিক ছবিগুলিও যে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের জন্য প্রতিযোগিতায় জায়গা করে নিচ্ছে, ‘গোন্ধাল’-এর নির্বাচন সেই বিষয়টিকেই সামনে এনেছে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৩ পিএম · 2 মিনিট
সইফকে হামলাকারীকে ক্ষমার কথা কে বলেছিল? করিনার কথায় সামনে এল সেই রাতের অজানা অধ্যায়
বিনোদন

সইফকে হামলাকারীকে ক্ষমার কথা কে বলেছিল? করিনার কথায় সামনে এল সেই রাতের অজানা অধ্যা...

ঘটনার এতদিন পর করিনার বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে সেই রাতের পারিবারিক মুহূর্ত। একদিকে ভয়াবহ হামলার স্মৃতি, অন্যদিকে ছোট ছেলের নিষ্পাপ ক্ষমার আবেদন দুইয়ের মধ্যে তৈরি হওয়া আবেগের টানাপোড়েনই এখন এই ঘটনার নতুন আলোচিত দিক।

১৮ সেপ্টে ২০২৬, ১০:০৮ পিএম · 2 মিনিট
‘মুসাফির ক্যাফে’ এবার শুধু পর্দায় নয়, বাস্তবেও! হিমাচল-উত্তরাখণ্ডে দু’টি ক্যাফে খুলছেন বিক্রান্ত ম্যাসি
বিনোদন

‘মুসাফির ক্যাফে’ এবার শুধু পর্দায় নয়, বাস্তবেও! হিমাচল-উত্তরাখণ্ডে দু’টি ক্যাফে খু...

নিউজ ডেস্ক: ‘মুসাফির ক্যাফে’ ওয়েব সিরিজ়ে যে ক্যাফেকে ঘিরে চন্দর চরিত্রের জীবনের নতুন অধ্যায়ের শুরু, বাস্তবে সেই আদলেই দু’টি ক্যাফে তৈরির পরিকল্পনা করেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। চন্দরের স্বপ্ন ছিল পাহাড়ে একটা ক্যাফে ...

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.