JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৭:২২ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

ভালোবাসার নরম ছোঁয়ায় মোড়া ‘মুসাফির ক্যাফে’, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় এই সিরিজ

ভালোবাসার নরম ছোঁয়ায় মোড়া ‘মুসাফির ক্যাফে’, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় এই সিরিজ

প্রেম কখনো বাঁধা থাকে না এক ছকে।‌ মানুষ বিশেষে বদলে যায় ভালবাসার গল্প। অনুভূতির বহিঃপ্রকাশেও দেখা যায় ভিন্নতা। ‌কারুর জীবনে প্রেম আসে ঝড়ের মতো। আবার ধীরে ধীরে জীবনের অংশ হয়ে ওঠে। তাই সব প্রেমের শুরু বা শেষ একরকম হয় না।

চেনা সেই প্রেমকাহিনীর বাইরে এক অন্যরকম প্রেমের গল্প নিয়ে হাজির রুচি অরুণ পরিচালিত 'মুসাফির ক্যাফে'। ‌দিব্য প্রকাশ দুবের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি আট পর্বের এই সিরিজ রীতিমতো ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। চারিদিকে এখন এই প্রেমময় সিরিজের চর্চা। ‌ এই সিনেমায় অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো, মহিমা মকওয়ানা।

এই প্রেম কাহিনীর গল্প রয়েছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও একজন উকিলকে নিয়ে। তারা দুজনেই দুই মেরুর মানুষ। ‌ ২০১৮ সালের সফটওয়্যার ইঞ্জিনিয়ার চন্দন ভোপালে চাকরি করতে যান কিন্তু সেখানে গিয়েও তার মন পড়ে থাকে পাহাড়ে। অন্যদিকে সুধা একজন ডিভোর্স আইনজীবী। ‌ বিয়ে, সংসার , প্রেমের আগেও তার কাছে প্রাধান্য তার ক্যারিয়ার ও স্বপ্নপূরণ। ‌দুই ভিন্ন চিন্তাভাবনার মানুষ হয়েও মনের টানে তারা কাছা-কাছি আসেন।

আবার অপরদিকে দেখানো হয়েছে চন্দন মশুরীর বুকে নিজের স্বপ্নের ক্যাফে 'মুসাফির ক্যাফে' প্রতিষ্ঠা করেছেন। ‌সেখানে প্রীতি কে দেখা গিয়েছে। ‌ তবে এই ক্যাফের নাম থেকে পরবর্তী পথ চলা সব কিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে সুধার স্মৃতি।‌

দুই সময় রেখায় এগোতে থাকা গল্পে একদিকে রয়েছে চন্দর ও সুধার আবেগে ভরা, উচ্ছ্বাসময় প্রেম, অন্যদিকে চন্দর ও প্রীতির শান্ত, স্থির এবং পরিণত সম্পর্ক। এই দুই ভালোবাসার রঙ একে অপরের থেকে আলাদা হলেও, দুটোরই নিজস্ব সৌন্দর্য রয়েছে। সেটাকেই তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে। ছোট ছোট অনুভূতির বহিঃপ্রকাশ ও অনবদ্য পারফরম্যান্স মুগ্ধ করে তুলেছে দর্শকদের মন।‌

রুচি অরুণ আগেও প্রমাণ করেছেন ছোট ছোট অনুভূতি গল্পের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলতে দক্ষ। এছাও চন্দরের চরিত্রে বিক্রান্ত ম্যাসি বরাবরের মতোই অনবদ্য অভিনয় করেছেন। দর্শকদের সামনে ফুটিয়ে তুলেছেন নিজের আবেগ অনুভূতিকে। এর আগেও তার বহু চলচ্চিত্র দর্শকদের মন জয় করেছে। ‌মুসাফির ক্যাফে তার মধ্যে অন্যতম। ‌

শেষ পর্যন্ত ‘মুসাফির ক্যাফে’ মনে করিয়ে দেয় ভালোবাসার আসল মূল্য তার পরিণতিতে নয় বরং একসঙ্গে হেঁটে আসা পথের স্মৃতিতে। কারণ কেউ জীবনে এসে যতটা বদলে দেয় তার অনুপস্থিতিও ঠিক ততটাই গভীর ছাপ রেখে যায়। আর তাই বহু প্রেম শেষ হয়ে গেলেও রয়ে যায় তার স্মৃতি, অনুভূতি। বর্তমান প্রজন্মের কাছে এই মুসাফির ক্যাফে প্রেমের আরও একটি অনন্য উদাহরণ সৃষ্টি করে দিয়েছে বলে মনে করছেন সিনেপ্রেমী মানুষজন।‌

35 Views 0 Likes 0 Comments

Related News

‘বিগ বস বাংলা’য় নতুন চমক! ওয়াইল্ড কার্ডে জীতু কমল, চাপে পড়বেন রাজবীর?
বিনোদন

‘বিগ বস বাংলা’য় নতুন চমক! ওয়াইল্ড কার্ডে জীতু কমল, চাপে পড়বেন রাজবীর?

ঠিক এমন পরিস্থিতিতেই ঘরে প্রবেশ করছেন জীতু কমল। ফলে তাঁর উপস্থিতি প্রতিযোগীদের বর্তমান সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন দর্শকদের একাংশ।

১২ সেপ্টে ২০২৬, ০৫:৫৪ পিএম · 2 মিনিট
আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা
বিনোদন

আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা

অভিযোগ উঠেছে আমিশা প্যাটেলের বাড়িতে বড়সড়ো চুরির ঘটনায়। চুরি হয়েছে তার ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার গয়না। ওই গয়নাটি ছিল সোনা এবং হীরে মেলানো।

১২ সেপ্টে ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট
টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী
বিনোদন

টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী

জানা গিয়েছে অভিনেত্রীর মন চুরি করেছেন এক নৌ-সেনা অফিসার। নৌ-সেনায় কর্মরত ওই পাত্রের নাম সিদ্ধার্থ। এটাই লক্ষ্যনীয় যে, বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে যার জীবন জুড়তে চলেছে তিনি অভিনয় জগতের কেউ নন।

১২ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
আসতে চলেছে সন্তান, নামকরণ নিয়ে মজায় মাতলেন শোভন সোহিনী- শোভন
বিনোদন

আসতে চলেছে সন্তান, নামকরণ নিয়ে মজায় মাতলেন শোভন সোহিনী- শোভন

এন্টারটেনমেন্ট ডেস্ক: আসতে চলেছে তার অভিনীত নতুন ছবি 'বেগনি রংয়ের আলো।' তবে তার থেকেও বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আনতে চলেছেন 'নতুন এক প্রাণ।' এই মুহূর্তে ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি। তিনি অভিনেত্রী সোহিনী সরকার। স...

১০ সেপ্টে ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.