JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০২ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

নবান্নের গেরুয়াকরণ! রং বদলাল রাজ্যের প্রশাসনিক ভবনের

নবান্নের গেরুয়াকরণ! রং বদলাল রাজ্যের প্রশাসনিক ভবনের

কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন - "রাজা আসে যায় রাজা বদলায় / জামাকাপড়ের রং বদলায়..." এই সূত্রেই মনে পড়ে - একুশের পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ঘটে গেছে আমূল রদবদল। পনেরো বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত নয়া সরকার যেমন একাধিক জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করছে, তেমনই প্রশাসনিক কাঠামো ও দৃশ্যপটে আসছে স্পষ্ট পরিবর্তন। 

রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি ভবনে পূর্বতন সরকারের নীল-সাদা রঙের বদলে এখন স্থান করে নিচ্ছে গেরুয়া শেড। সেই তালিকার নবতম সংযোজন রাজ্য প্রশাসনের প্রধান কেন্দ্র - নবান্ন। সোমবার সকালে দেখা যায়, নবান্ন ভবনের শীর্ষে থাকা ‘নবান্ন’ লেখা ফলকটির নীল-সাদা রঙ বদলে গেরুয়া করা হয়েছে। আগের পুরোনো নীল-সাদা ফলকটি সরিয়ে সেখানে বসানো হয়েছে নতুন গেরুয়া রঙের নামফলক।

​ক্ষমতা হস্তান্তরের পর থেকেই গোটা নবান্ন ভবনকে নতুন আলোয় সাজিয়ে তোলা হয়েছিল। সরকার গঠনের আড়াই মাসের মাথায় এবার সরাসরি পরিবর্তন এলো প্রধান প্রশাসনিক ভবনের নামফলকে। তবে আপাতত কেবল ওপরের ফলকটির রঙই বদলানো হয়েছে; পুরো ভবনটির বাহ্যিক কাঠামোয় এখনও পূর্বতন নীল-সাদা রঙ অপরিবর্তিত রয়েছে। এই পরিবর্তনের পর স্বভাবতই প্রশ্ন উঠছে, তবে কি এবার পুরো নবান্ন ভবনটির রঙই বদলে গেরুয়া করা হবে? সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

তবে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত, আপাতত কেবল ফলক বদলানো হলেও পরবর্তীতে পুরো ভবনের রঙ পরিবর্তন করে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। নীল-সাদা রঙের ঐতিহ্য পেরিয়ে নবান্ন এখন এক নতুন রাজনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের সাক্ষী হচ্ছে।

34 Views 0 Likes 0 Comments

Related News

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো
মহানগর

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ ম...

কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই শহরজুড়ে কেনাকাটার ব্যস্ততা। রবিবার হওয়ায় সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজার ও শপিং এলাকায় ভিড় বাড়ার কথা। তার মধ্যেই মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রক্ষণা...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথের প্রসঙ্গ
মহানগর

বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ...

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শতরূপ ঘোষ দাবি করেন, সিপিআই(এম)-এর বইয়ের স্টলে স্বামী বিবেকানন্দের নিজের লেখা এবং তাঁকে নিয়ে লেখা একাধিক প্রামাণ্য বই নিয়মিত পাওয়া যায়।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.