JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৬:৩৯ পিএম
Breaking
গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের

মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর

মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর
মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কিছুটা স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি। সূত্রের খবর, কংগ্রেস প্রার্থীর নামে একাধিক মামলা রয়েছে। তবে যে মামলায় গ্রেফতার হয়েছেন, সেটি বাদ দিয়ে তাঁর বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলি প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে মিলনের রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানানো হয়েছে রাজ্যের তরফে।

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে উঠেছে আরও পাঁচটি মামলা। একের পর এক মামলার জেরে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সোমবার সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য শোনার পর মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, নন্দীগ্রাম থানা ছাড়া পাঁচটি মামলায় মিলন প্রধান অভিযুক্ত নন। ফলে ওই মামলাগুলির উপর রক্ষাকবচের কোনও প্রয়োজন এই মুহূর্তে নেই। আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ১২ অক্টোবর মামলাটি ফের শুনানি হবে।

গত ১৮ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে। পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালের পুরোনো এক মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। পুলিশের দাবি, উনিশ বছর ধরে পলাতক ছিলেন ধৃত কংগ্রেস নেতা। উপনির্বাচনের আগে এই গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গ্রেফতারির পর আরও একটি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতারির পর বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে খোদ রাহুল গান্ধী। তিনি লেখেন, 'এটা রাজনৈতিক প্রতিহিংসা, গণতন্ত্রের হত্য়া। অবাধ ভোটের প্রতি বিজেপির কোনও আস্থা নেই। তাই তারা কখনও ভোট চুরি, কখনও সরকার চুরি, কখনও দল চুরি করে ক্ষমতা আকঁড়ে থাকতে চায়।' অন্যদিকে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে রাজ্যের দুই কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। নন্দীগ্রাম বরাবরই রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভোট নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছে। শুক্রবার নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার করে নেয় মমতা-তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে। তারপরই সাংবাদিক বৈঠক করে কংগ্রেস প্রার্থীকে নন্দীগ্রামে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

55 Views 0 Likes 0 Comments

Related News

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন?
রাজ্য

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন?

পূর্ব বর্ধমান, নিউজ ডেস্ক: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতর উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামুড়িয়া থানার সোনপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পম্পা মণ্ডল (৪০)। মৃতার বাপের বা...

২২ সেপ্টে ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা
রাজ্য

দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা

নিউজ ডেস্ক: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের উদ্বোধনী মঞ্চ থেকে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সরাসরি বামেদের নিশানা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সরকারি হাসপাতালের পরিকাঠামোর বেহাল দশার জন্য শুধু তৃণমূ...

২২ সেপ্টে ২০২৬, ০৪:১৪ পিএম · 2 মিনিট
পুলকারে ঝামেলার জেরে রক্তাক্ত ছাত্রের বাবা
রাজ্য

পুলকারে ঝামেলার জেরে রক্তাক্ত ছাত্রের বাবা

উত্তরপাড়া, নিউজ ডেস্ক: একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল কথা কাটাকাটি। স্থানীয় হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক ঘন্টার পরেই সেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলো। অভিযোগ বেশ কয়েকজনের উপ...

২২ সেপ্টে ২০২৬, ০৩:৪৩ পিএম · 2 মিনিট
বেপাত্তা টুলুর রক্ষাকবচ নয়, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের
রাজ্য

বেপাত্তা টুলুর রক্ষাকবচ নয়, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: এবার বড় ধাক্কা খেলেন  বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আগেই। তারপর থেকেই বেপাত্তা অভিযুক্ত টুলু। গ্রেফতার এড়াতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদ...

২২ সেপ্টে ২০২৬, ০৩:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.