JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৩:৫৬ পিএম
Breaking
SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Nitin Naveen at Gangasagar : পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জাতীয় মেল... Big-Boss 2026: একই দিনে এভিকশন এবং উইল্ডকার্ড এন্ট্রি ওয়াইল্ড-কার্ড, বাংলা বিগ-বসে নতুন চ... Punjab, LPU: উত্তাল এলপিইউ, কর্তৃপক্ষের বিরুদ্ধে বয়ান বিকৃতির অভিযোগ ছাত্রীদের, তদন্তে সিট Big-Boss 2026: নিজের হিসেবেই ‘দাদা’, সালমানের ছায়া হয়ে নয় তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ... Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Nitin Naveen at Gangasagar : পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জাতীয় মেল... Big-Boss 2026: একই দিনে এভিকশন এবং উইল্ডকার্ড এন্ট্রি ওয়াইল্ড-কার্ড, বাংলা বিগ-বসে নতুন চ... Punjab, LPU: উত্তাল এলপিইউ, কর্তৃপক্ষের বিরুদ্ধে বয়ান বিকৃতির অভিযোগ ছাত্রীদের, তদন্তে সিট Big-Boss 2026: নিজের হিসেবেই ‘দাদা’, সালমানের ছায়া হয়ে নয় তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণ... Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি

এনসিপিআই সাংসদদের পদ খারিজে দেরি কেন? স্পিকারের বিরুদ্ধে সরব অভিষেক

এনসিপিআই সাংসদদের পদ খারিজে দেরি কেন?  স্পিকারের বিরুদ্ধে সরব অভিষেক

এনসিপিআই সাংসদদের সাংসদ পদ খারিজের বিষয়ে লোকসভার স্পিকার অহেতুক দেরি করছেন বলে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত না হলে সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া তাঁদের হাতে আর কোনও উপায় থাকবে না।

তৃণমূলের অভিযোগ, বিজেপির সঙ্গে থাকা এনসিপিআই সাংসদদের জন্য তৃণমূলের সময় কমিয়ে সুবিধা করে দেওয়া হচ্ছে। তাঁদের সিটিং অ্যারেঞ্জমেন্টও তৃণমূল সাংসদদের সঙ্গে করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট সাংসদদের এখনও আনুষ্ঠানিকভাবে কোনও স্বীকৃতি দেওয়া হয়নি বলেই দাবি তৃণমূলের।

তৃণমূলের বক্তব্য, গত ২৩-২৪ জুলাই লোকসভা শুরু হওয়ার পর স্পিকারের সঙ্গে দেখা করে বিষয়টি জানানো হয়েছিল। স্পিকারের নির্দেশে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়। সেই চিঠিতে প্রায় ২৬ হাজার স্বাক্ষর ছিল বলে দাবি তৃণমূলের। কিন্তু অভিযোগ, এরপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার বিষয়টি নিয়ে ফের স্পিকারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। তাঁদের অভিযোগ, বিষয়টি পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বললেও এখনও পর্যন্ত স্পিকারের তরফে কোনও সদুত্তর মেলেনি।

তৃণমূলের আরও অভিযোগ, যাঁরা তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে বর্তমানে এনডিএ-কে সমর্থন করছেন, তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের আওতায় ব্যবস্থা নেওয়া উচিত। নির্বাচনে তৃণমূলের প্রতীক এবং দলের নাম ব্যবহার করে জয়ী হওয়ার পর অন্য শিবিরকে সমর্থন করা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

35 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণের দাবিতে উত্তেজনা
মহানগর

Kolkata, Bikash Vaban: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স...

চাকরি স্থায়ীকরণ এবং টার্মিনেশন লেটার প্রত্যাহারের দাবিতে সোমবার সল্টলেকে পথে নামলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। বিকাশ ভবনের পথে মিছিল করে যাওয়ার সময় তাদের পথ আটকায় পুলিশ। তৎক্ষণাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সেখানেই চাকরি হারানোর অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা।

২৮ সেপ্টে ২০২৬, ০১:৪১ পিএম · 2 মিনিট
কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা
মহানগর

কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা

কলকাতা: শীত এলেই কলকাতা ও হাওড়ার বাতাসের মান নিয়ে উদ্বেগ বাড়ে। এবার সেই দূষণ নিয়ন্ত্রণে রাজ্যকে নির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সরকারি আধি...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট
SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী
মহানগর

SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী

কলকাতা: রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের পর সোমবার সকাল থেকেই কার্যত থমথমে পরিস্থিতি ক্যাম্পাসজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট
সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার
মহানগর

সুপ্রিম কোর্টে আজ ‘দলত্যাগ’ মামলা, কাঠগড়ায় স্পিকার

নয়াদিল্লি: তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত এবার আরও জোরালোভাবে পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর ১০ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে করা মামলার শুনানি আজ, ২৮ সেপ্...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.