JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০২:২৩ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

নেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, যোগাযোগের চেষ্টা প্রশাসনের

নেপালে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, যোগাযোগের চেষ্টা প্রশাসনের

কলকাতা,নিউজ ডেস্ক: নেপালে ঘুরতে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়! হড়পা বান বিপর্যয়ের পর থেকেই স্ত্রী'র সাথে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন বলে জানিয়েছেন  শুভ্রাংশু রায়। গত ২১শে অগাস্ট নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল কলকাতা থেকে যাওয়া একটি ভ্রমণকারীর দল। ওই দলটি যাচ্ছিল মানস সরোবর।

সাংবাদিকদের শুভ্রাংশু জানান, 'শর্মিষ্ঠা ওই দলেই ছিলেন। একাই গিয়েছিলেন তিনি। কিন্তু বিপর্যয়ের খবর পাওয়ার থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।'  শুভ্রাংশু আরও বলেন, ‘নিখোঁজ তালিকায় আমার স্ত্রীর নাম রয়েছে। ছেলেমেয়ে যায়নি। আমার সঙ্গেই রয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।’

শুভ্রাংশুর ঘনিষ্ঠ বিশ্বজিৎ মিত্র বলেন, '৭ই সেপ্টেম্বর বৌদির ফেরার কথা ছিল। পরশু অর্থাৎ মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল দাদার সঙ্গে। তখন নেপালের কোনও প্রত্যন্ত গ্রামে ছিল। কিন্তু বুধবার থেকে আর ফোনে পাওয়া যাচ্ছে না বৌদিকে।'

এছাড়াও, যে ৩২ জন পর্যটক নিখোঁজ হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন চন্দননগরের বাসিন্দা ও পেশায় গৃহশিক্ষিকা রিনা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে বুধবার রাত থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকেই নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। এই বিষয়ে  উদ্বিগ্ন মুখ‍্যমন্ত্রী বলেন 'নিখোঁজ ব্যক্তিদের মধ‍্যে সাত-আট জনের পরিবারের সঙ্গে কথা হয়েছে। রাজ‍্য সরকার এই পর্যটকদের ফিরিয়ে আনার জন‍্য সব রকম ভাবে সহযোগিতা করবে।'

এদিকে নিজের সমাজমাধ্যম 'এক্স হ্যান্ডেল ' থেকে সহানুভূতি এবং পাশে থাকার বার্তা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন 'নেপালে আকস্মিক বন্যার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং যাঁরা এখনো নিখোঁজ রয়েছেন, তাঁদের নিরাপদে ফিরে আসার প্রত্যাশা করছি; পাশাপাশি আটকা পড়া মানুষদের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বাড়িঘর ও জনবসতির ব্যাপক ক্ষয়ক্ষতি অত্যন্ত বেদনাদায়ক। গভীর এই সংকটের মুহূর্তে আমি নেপালের জনগণের পাশে আছি এবং চলমান উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নিয়োজিত সকলের ভূমিকার প্রশংসা করছি।'

109 Views 0 Likes 0 Comments

Related News

KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার
মহানগর

KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার

সামাজিক মাধ্যমে পোস্টারটির ছবি তুলে ধরে ঝাঁঝালো প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুটা শ্লেষের সুরেই তিনি প্রশ্ন তোলেন, ছোটবেলায় তিনি কি ভুল বাংলা শিখেছিলেন, নাকি কাউকে কিছু না জানিয়ে রাতারাতি ভাষার ব্যাকরণ বদলে দেওয়া হয়েছে? দুর্গাপূজার মতো বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে যুক্ত এক উৎসবে ভাষার এই রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

১১ অক্টো ২০২৬, ০৯:১৩ পিএম · 2 মিনিট
GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উৎসবের বার্তা পুরমন্ত্রীর
মহানগর

GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উ...

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরে রঙের বদলও চোখে পড়ছে স্পষ্ট। বিগত তৃণমূল জমানার চেনা নীল-সাদা আবহ সরিয়ে এখন শহরের রেলিং, ডিভাইডার ও রাস্তায় প্রাধান্য পাচ্ছে হলুদ ও সাদার যুগলবন্দি। তবে গড়িয়াহাট ব্রিজে লাল-হলুদের বিন্যাস সাধারণ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষভাবে।

১১ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 2 মিনিট
রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মহানগর

রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত...

কলকাতা, নিউজ ডেস্ক: আজ মহালয়া। দেবীপক্ষের সূচনায় উৎসবের মেজাজ বাংলাজুড়ে। সেই উপলক্ষে জমজমাট আয়োজন ইডেন গার্ডেন্স। শনিবার বিকেল ৫ টায় শুরু হয় মহালয়ার মেগা ইভেন্ট। ধুতি-পাঞ্জাবি পরে পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দিতে আসেন র...

১০ অক্টো ২০২৬, ০৮:৫১ পিএম · 2 মিনিট
New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায়  মাস্টার স্ট্রোক শুভেন্দুর
মহানগর

New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায় মাস্টার স্ট্রোক শুভেন...

পশ্চিমবঙ্গ পুলিশের জন্য ৪৫০ টি গাড়ি ও ৪৫০ টি মোটর বাইকের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উদ্বোধনের রাজ্যের ৪৫০ টি থানায় একটি করে গাড়ি ও একটি করে মোটরবাইক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

১০ অক্টো ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.