JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ০২:২৯ পিএম
Breaking
কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল নিম্নচাপ দুর্বল, তবুও কাটছে না বৃষ্টির দাপট! শুক্রবার কলকাতা-সহ বাংলার কোথায় কেমন আবহাওয়া? হাতে আসতে পারে বাড়তি টাকা! আজ কোন রাশির ভাগ্যে সাফল্য, কার সামনে বাধা? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল নিম্নচাপ দুর্বল, তবুও কাটছে না বৃষ্টির দাপট! শুক্রবার কলকাতা-সহ বাংলার কোথায় কেমন আবহাওয়া? হাতে আসতে পারে বাড়তি টাকা! আজ কোন রাশির ভাগ্যে সাফল্য, কার সামনে বাধা? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল

ভারতে যে গ্রামের নাম শুনলেই বিয়ে দিতে অস্বীকার! আসল কারণ জানলে অবাক হবেন

ভারতে যে গ্রামের নাম শুনলেই বিয়ে দিতে অস্বীকার! আসল কারণ জানলে অবাক হবেন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে অদ্ভুত ও করুণ বাস্তবতার এক ছবি ধরা পরেছে। আর পাঁচটা সাধারণ গ্রামের মতো এখানেও অনেক পরিবার বাস করে, যাদের ঘরে বিবাহযোগ্য তরুণ-তরুণী আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যখনই কোথাও সম্বন্ধ দেখার চেষ্টা হয়, তখনই হয় সমস্যা। এই গ্রামের নাম শুনলেই পাত্র বা পাত্রীর অভিভাবকরা বিয়ে দিতে সম্পূর্ণ অস্বীকার করেন। এমনকি গ্রামের বাইরে থাকা আত্মীয়-স্বজনরাও এ গ্রামে যাতায়াত এড়িয়ে চলেন। অবিবাহিত তরুণ-তরুণীর সংখ্যা বেড়েই চলেছে এই গ্রামটিতে। যেন এক অদৃশ্য অভিশাপে বন্দী—এমন গুঞ্জনই চারদিকে। এর পেছনে কি কোনো অলৌকিক বা ভৌতিক কারণ রয়েছে?

না, কোনো অভিশাপ বা অশুভ শক্তির প্রভাবে নয়; বরং এই অদ্ভুত সামাজিক বয়কটের নেপথ্যে রয়েছে এক নির্মম বাস্তব চিত্র। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার এই গ্রামটিতে দীর্ঘকাল ধরে সড়ক যোগাযোগের করুণ অবস্থা বিরাজ করছে। বর্ষা বা শীত নয়, বছরের পর বছর ধরে এখানকার রাস্তাঘাট এতটাই বেহাল যে তা সভ্যতার সমস্ত সুযোগ-সুবিধা থেকে গ্রামটিকে বিচ্ছিন্ন করে রেখেছে।

গ্রামটিতে প্রবেশের রাস্তাটি এতই দুর্গম ও খানাখন্দে ভরা যে, সেখানে গাড়ি চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও এক বিরাট ঝুঁকি। গাড়ি চলাচলের উপযোগী রাস্তার অভাবে শিশুদের স্কুলে যাওয়া থেকে শুরু করে রোগীদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা সেখানে নিত্যদিনের সঙ্গী। গ্রামবাসীদের দাবি, ওই ভাঙাচোরা রাস্তায় দুই কিলোমিটারের যাত্রা প্রায় ২০০ কিলোমিটারের মতো মনে হয়। 

পাহাড়ি কোনো বিপদসংকুল পথ পার হওয়ার চেয়েও এখানকার পথ চলা অনেক বেশি ভয়ঙ্কর। সামান্য পদক্ষেপে যে কোনো মুহূর্তে মারাত্মক আঘাত পাওয়ার আশঙ্কা থাকে। আর ঠিক এই কারণেই দূরদূরান্তের তো বটেই, এমনকি শহরের আত্মীয়-স্বজনরাও এই গ্রামে আসা প্রায় বন্ধ করে দিয়েছেন। বিয়ের মতো একটি সামাজিক ও আনন্দের অনুষ্ঠানে বর বা কনেপক্ষের লোকজন এই ভয়াল রাস্তা পেরিয়ে আসার কথা কল্পনাও করতে পারেন না।

মির্জাপুরের দান্তি এবং গৌরা ভিসেন গ্রামের সংযোগকারী রাস্তাটি যথাযথ ভাবে নির্মাণ করা হয়নি। গ্রামবাসীরা এই নরকযন্ত্রণা থেকে মুক্তি পেতে কম চেষ্টা করেননি। রাস্তার বেহাল দশা দূর করতে বছরের পর বছর ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন, আবেদন-নিবেদন করেছেন, এমনকি অনশনের মতো কঠোর পথও বেছে নিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি; রাস্তার হাল ফেরেনি। ফলস্বরূপ, যোগাযোগের চরম বিপর্যয়ের কারণে আজও এই গ্রামের তরুণ-তরুণীদের বিয়ের পিঁড়িতে বসা এক অনিশ্চিত ও দুর্লভ স্বপ্নে পরিণত হয়েছে। বাইরের কারোর পক্ষেই এই গ্রামে পৌঁছানো আজ এক মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপনrrr
57 Views 0 Likes 0 Comments

Related News

নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার
দেশ

নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়...

নিউজ ডেস্ক: শিল্প-কারখানা, জল শোধনাগার কিংবা বিদ্যুৎ গ্রিডের মতো জাতীয় পরিকাঠামোগুলির সুরক্ষায় বড়সড় প্রযুক্তিগত সাফল্য আনলেন দেশের দুই তরুণ গবেষক। আধুনিক সাইবার অপরাধীদের কড়া নজরদারি এড়াতে কৃত্রিম মেধা বা এআই-ভিত্তিক সম্...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম · 2 মিনিট
‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল
দেশ

‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল

নয়া দিল্লি, নিউজ ডেস্ক: একদিকে নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য নিয়ে চর্চা অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক চাপা উত্তেচনা। এই আবহে এই বৃহস্পতিবার নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক একাধিক দাবি জানা...

২৪ সেপ্টে ২০২৬, ১০:০৯ পিএম · 2 মিনিট
ফোনে শুধু কথা বলবেন? ডেটার বাড়তি খরচ বন্ধ করতে কড়া বার্তা ট্রাইয়ের
দেশ

ফোনে শুধু কথা বলবেন? ডেটার বাড়তি খরচ বন্ধ করতে কড়া বার্তা ট্রাইয়ের

নিউজ ডেস্ক: স্মার্টফোনের রমরমার যুগে আজও দেশে এমন কোটি কোটি গ্রাহক রয়েছেন, যাঁদের ইন্টারনেট বা ডেটার কোনও প্রয়োজনই পড়ে না। প্রবীণ নাগরিক কিংবা প্রান্তিক ও নিম্ন আয়ের বহু পরিবার এখনও সাধারণ ফিচার ফোন ব্যবহার করেন কেবল স্ব...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:৪২ পিএম · 2 মিনিট
মানব শিশুর মত সিঁড়ি বেয়ে উঠে ঢালু পথে স্লাইড,  ছাগলছানাদের ভাইরাল ভিডিওতে মজেছে নেটপাড়া
দেশ

মানব শিশুর মত সিঁড়ি বেয়ে উঠে ঢালু পথে স্লাইড, ছাগলছানাদের ভাইরাল ভিডিওতে মজেছে নেট...

নিউজ ডেস্ক: সিঁড়ি বেয়ে ওঠা আর ঢালু অংশ দিয়ে নিচে নেমে আশা, ঠিক যেন কোন মানব শিশুর খেলা করছে, ছাগলছানাদের নির্মল খেলার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে।শিশুদের পার্কের মতো করেই একে একে সিঁড়ি ভেঙে উপরে ওঠা, আর পাশের ঢালু র‍্য...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.