JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০৯:২৫ পিএম
Breaking
Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি... Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি...

পাক যোগের জাল, দিল্লিতে STF-এর জালে আরও ১

পাক যোগের জাল, দিল্লিতে STF-এর জালে আরও ১

কোচবিহার, স্নিগ্ধা চৌধুরী: পাকিস্তানের সঙ্গে যোগসূত্রের সন্দেহে দিল্লি থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম প্রদীপ বসু। তাঁকে ট্রানজিট রিমান্ডে কোচবিহারে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে স্থানীয় আদালতে পেশ করার কথা রয়েছে।

এসটিএফ সূত্রে খবর, কোচবিহার থেকে সম্প্রতি গ্রেফতার হওয়া তিন ব্যক্তির সঙ্গে প্রদীপ বসুর যোগাযোগ ছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, ওই তিনজন এমন একটি চক্রের সঙ্গে যুক্ত ছিল, যারা ভারতীয় সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে থাকা ব্যক্তিদের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করত। সেই চক্রের সঙ্গে বসুরও কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে আরও একটি বিষয় সামনে এসেছে। প্রদীপ বসুর সঙ্গে জাল ভারতীয় নোট বা জাল মুদ্রার কারবারের কোনও সম্পর্ক রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, শিলিগুড়িতে তাঁর একটি মানি এক্সচেঞ্জ ব্যবসা রয়েছে। সেই ব্যবসার লেনদেন ও অন্যান্য বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে।

এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, বাংলাদেশের কারাগারে বন্দি কয়েকজনের সঙ্গে প্রদীপ বসুর যোগাযোগ থাকার তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। সেই যোগাযোগের ধরন এবং এর পিছনে কোনও আন্তঃসীমান্ত নেটওয়ার্ক রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

গত ১৫ অগস্ট কোচবিহারের সাহেবগঞ্জ থেকে পাকিস্তানের সঙ্গে যোগের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছিল বেঙ্গল এসটিএফ। ধৃতরা হলেন মহম্মদ শফিকুল ইসলাম, নুর নাসিরুদ্দিন আলি এবং রশিদুল হক। অভিযোগ, তাঁরা বিভিন্ন পরিচয়ে ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে তা বাংলাদেশে থাকা সহযোগীদের কাছে পাঠাতেন। পরে সেই সিম কার্ড পাকিস্তানে পৌঁছত বলে তদন্তকারীদের দাবি।

এসটিএফের অভিযোগ, ওই সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির কাজ চালানো হত। পাশাপাশি ভারত ও নেপালে জাল নোট পাচারের সঙ্গেও এই চক্রের যোগাযোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রদীপ বসুকে জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের বিস্তার, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য আন্তঃসীমান্ত যোগাযোগ সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করবে এসটিএফ। তদন্ত যত এগোবে, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা স্পষ্ট হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

141 Views 0 Likes 0 Comments

Related News

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা
রাজ্য

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতু...

‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ এই ভাবনাকে সামনে রেখে জেলার বিশেষত্বকে তুলে ধরে পর্যটনের প্রসার ঘটানোর পরিকল্পনা।

০৪ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া
রাজ্য

LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছ...

পরকীয়ার জটিল টানাপোড়েন আর তীব্র পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত প্রাণ গেল এক যুগলের। প্রেমিকের আত্মহত্যার ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী হলেন প্রেমিকাও। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মাত্র দু’দিনের ব্যবধানে যুগলের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

০৪ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নিশানায় মমতা
রাজ্য

Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভে...

নন্দীগ্রাম: ভোটের আগে শেষ রবিবার। প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর নিজের ছেড়ে যাওয়া কেন্দ্রে দাঁড়িয়েই ফের সামনে আনলেন ২০২১-এর সেই পুরনো ‘পা-ভাঙা’ বিতর্ক। বিজেপি প্রার্থী ...

০৪ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট
ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অভিযোগ
রাজ্য

ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হে...

কয়েকদিন আগেই পুলিশি অভিযানে গ্রেফতার হন শাহজাহান মোল্লা।বিচারবিভাগীয় প্রক্রিয়া শেষে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্তকারীরা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ পান। সেই নির্দেশ অনুযায়ী রবিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে মাধবপুর থানায় হাজির করা হয়। এদিন সকাল থেকেই থানার বাইরে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎই অত্যন্ত দ্রুতগতিতে একটি পুলিশের গাড়ি এসে থানার মূল ফটকের সামনে দাঁড়ায়।

০৪ অক্টো ২০২৬, ১০:২৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.