নিউজ ডেস্ক: কিশোরের যৌনাঙ্গে যৌন উদ্দেশ্যে চুম্বন করার অভিযোগ। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কেরল হাইকোর্ট। এই ঘটনায় অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ডের সাজা বহাল রেখেছে আদালত।
জানা গিয়েছে, মামলাটি কেরলের পাঠানমথিট্টা জেলার। ২০২০ সালে সাড়ে ১৪ বছরের এক কিশোরকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে ৬১ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, একই দিনে ওই কিশোরকে একাধিকবার যৌন নিগ্রহ করা হয়েছিল। তারপর মামলাটি গড়ায় আদালতে।
নিম্ন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে কেরল হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। মামলাটি শুনতে গিয়ে হাইকোর্ট জানায়, POCSO আইনে ৩(d) ধারার ব্যাখ্যা দেওয়া হয়। শিশুর যৌনাঙ্গে মুখ প্রয়োগ বা চুম্বনের মতো কাজও যদি যৌন উদ্দেশ্যে করা হয়, তাহলে তা আইনের আওতায় গুরুতর যৌন অপরাধ।
আদালতের পর্যবেক্ষণ, শিশুর উপর যৌন নির্যাতনের ক্ষেত্রে ঘটনার ধরন এবং অভিযুক্তের উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু গভীর অনুপ্রবেশ হয়নি বলে অপরাধের গুরুত্ব কমে যায় না। শেষ পর্যন্ত অভিযুক্তের আবেদন খারিজ করে নিম্ন আদালতের ২০ বছরের কারাদণ্ডের সাজাই বহাল রাখে কেরল হাইকোর্ট।