JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৭:৩৭ পিএম
Breaking
China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা! উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা! উত্তরপ্রদেশে দলিত-মুসলিম সমীকরণে নতুন চাল Mumbai: মুম্বইয়ে ফুটপাথের বাধা সরিয়ে মাটির নীচে শৌচাগার, উপরে আর্ট গ্যালারি ও ক্যাফে! Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল ‘ছটে মাংসের দোকান বন্ধের নির্দেশিকা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শ... প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড

Kunal Ghosh: কুণাল ঘোষের পাশে বসেও দলবদলের জল্পনা উড়িয়ে দিলেন প্রসূন, বললেন ‘রাজনীতি আর ভালো লাগে না’

Kunal Ghosh: কুণাল ঘোষের পাশে বসেও দলবদলের জল্পনা উড়িয়ে দিলেন প্রসূন, বললেন ‘রাজনীতি আর ভালো লাগে না’
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতিতে দলবদলের গুঞ্জন যেন থামতেই চাইছে না। শুক্রবার কলকাতায় প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তৃণমূল নেতা কুণাল ঘোষের পাশে বসে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল এনসিপিআই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। এই ছবি প্রকাশ্যে আসতেই প্রসূনের পুরনো দলে ফেরার জল্পনা তুঙ্গে ওঠে। তবে শনিবার এক বিবৃতি জারি করে সেই সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন প্রাক্তন এই ফুটবলার সাংসদ। তাঁর সাফ কথা, কুণালের সঙ্গে তাঁর কোনও রাজনৈতিক আলোচনাই হয়নি, সংবাদমাধ্যমের একাংশ অহেতুক বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।

এদিন নিজের অবস্থান স্পষ্ট করে প্রসূন জানান, অনুষ্ঠানের মঞ্চে কুণাল ঘোষের সঙ্গে তাঁর যেটুকু কথা হয়েছে, তা নেহাতই সৌজন্যমূলক। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন কেবল ‘প্রিয়দা’ অর্থাৎ প্রিয়রঞ্জন দাশমুন্সি। সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া দলবদলের খবরকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

পাশাপাশি, রাজনীতির ময়দান থেকে যে তাঁর মন উঠে গিয়েছে, সে কথাও অকপটে স্বীকার করেছেন প্রসূন। তাঁর কথায়, “আমি এখন আর রাজনীতিতে নেই, রাজনীতি আর ভালোও লাগে না। সারাদিন মোহনবাগান মাঠে বসে থাকতেই আমার বেশি ভালো লাগে।” তবে দলের সঙ্গে দূরত্ব তৈরি হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা যে অটুট, তা বোঝাতে ভোলেননি প্রসূন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যথেষ্ট স্নেহ করেন।

অন্যদিকে, প্রসূনের এই দাবির ঠিক উল্টো সুর শোনা গিয়েছিল কুণাল ঘোষের গলায়। সাক্ষাতের পর সংবাদমাধ্যমকে কুণাল জানিয়েছিলেন, অন্য শিবিরে গিয়ে প্রসূন কেন নিজের সম্মানহানি করলেন, সেই প্রশ্নই তিনি সাংসদকে করেছিলেন। কুণালের দাবি অনুযায়ী, উত্তরে প্রসূন নাকি নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন এবং আগামী দিনে কী করা যায় তা ভেবে দেখার আশ্বাসও দিয়েছিলেন।

উল্লেখ্য, নির্বাচনের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দেওয়া ২০ জন সাংসদের তালিকায় অন্যতম নাম ছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাট সূত্রে খবর, সম্প্রতি ঋতব্রত শিবিরে নাম লেখানো বেশ কয়েকজন নেতা ও বিধায়ক ইতিমধ্যেই পুরনো দলে ফেরার রাস্তা তৈরি করেছেন বা ফিরেও এসেছেন। সেই আবহেই কুণাল-প্রসূন সাক্ষাৎ ঘিরে নতুন সমীকরণের আঁচ পাচ্ছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু প্রসূনের সাম্প্রতিক বিবৃতি সেই জল্পনায় এক নতুন মোড় এনে দিল।

8 Views 0 Likes 0 Comments

Related News

Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জমা মমতা-শিবিরের
রাজনীতি

Trinamool Congress: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে সংঘাত চরমে! কমিশনে তিন ট্রাক নথি জম...

কমিশনে ঠিক কী কী নথি জমা পড়েছে, সে বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রতিটি নথির হার্ড ও সফট কপি উভয়ই কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং স্বচ্ছতা বজায় রাখতে এর প্রতিলিপি প্রতিপক্ষ শিবিরকেও পাঠানো হবে।

১৫ নভে ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেতাদের
রাজনীতি

৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধান...

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ অখিলেশ যাদবের। রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠকে বসলেন সমাজবাদী পার্টির প্রধান। অন্যদিকে, ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদের নতুন জোট ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা।

১৩ নভে ২০২৬, ০৩:২৫ পিএম · 2 মিনিট
জি২০ সম্মেলনের আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি!
রাজনীতি

জি২০ সম্মেলনের আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি!

ডিসেম্বরের জি২০ সম্মেলনের আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রাক্তন কূটনীতিক নিশা বিসওয়াল। তবে শুল্কনীতি-সহ একাধিক জটিল বিষয়ে এখনও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

১৩ নভে ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বজুড়ে ছাত্র আন্দোলন, শিকাগোয় ভূ-রাজনীতি নিয়ে আলোচনায় রাহুল গান্ধী
রাজনীতি

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বজুড়ে ছাত্র আন্দোলন, শিকাগোয় ভূ-রাজনীতি নিয়ে আলোচ...

নয়াদিল্লি: আগামী সপ্তাহে চার দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর তাঁর এই মার্কিন সফরে আমেরিকার দুটি প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান—কলম্বি...

১২ নভে ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.