শিয়ালদহ স্টেশনে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারছে দুজন স্কুলছাত্রী! এই ঘটনাটি ঘটেছে ২৬শে জুলাই। স্টেশনের বাইরে 'শান্তিপূর্ণ আন্দোলন' চলছিল নিট কেলেঙ্কারির বিরুদ্ধে। সেখানেই দেখা যায় স্কুল ইউনিফর্ম পরা দুজন মুসলিম কিশোরী হঠাৎই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারছে।
ঘটনার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকরা ওই দুই কিশোরীকে প্রশ্ন করেন।সেই মুহূর্তে ওই দুই কিশোরী অত্যন্ত উগ্র মনোভাব দেখায়। তারা বলে, 'এখানে কোনও শান্তিপূর্ণ মিছিল হবেনা।' এই প্রতিক্রিয়তে সাংবাদিকরা আবার তাদের প্রশ্ন করতে গেলে তারা বলে 'তাদের ওপর নির্দেশ আছে।' এছাড়াও তারা বলে ‘কে প্রধানমন্ত্রী? কে মুখ্যমন্ত্রী? ওসব মানি না।’
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য "এটা আন্দোলন নয়। প্রধানন্ত্রীর ছবিতে লাথি মারা আন্দোলন নয়।" মোট কথা যা বোঝা যাচ্ছে - কোথাও গিয়ে মাদ্রাসাগুলির অনুমোদন এবং অনুদান সম্পর্কে আরও নজর রাখতে হবে। এছাড়াও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি সম্পর্কে কড়া হতে চলেছে কেন্দ্র ও রাজ্য।