JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ১২:০৫ পিএম
Breaking
Gandhi Jayanti : হাতে ছিল বৈধ ফার্স্ট ক্লাস টিকিট, তবুও মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়... রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির যন্তরমন্তর, জারি ১৬৩ ধারা Gandhi Jayanti : ১৯৪৬-এ গান্ধীকে দেখতে ছুটেছিল কয়েক হাজার মানুষ, চলেছিল স্পেশাল ট্রেন! ১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী! Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক্সারের Gandhi Jayanti : সত্য-অহিংসার বার্তা, জানুন গান্ধী জয়ন্তীর ইতিহাস Cockpit: মাঝ আকাশে ককপিটে রক্তাক্ত ভারতীয় পাইলট, ভিডিয়োয় ভয়াবহ দৃশ্য Gandhi Jayanti : হাতে ছিল বৈধ ফার্স্ট ক্লাস টিকিট, তবুও মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়... রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির যন্তরমন্তর, জারি ১৬৩ ধারা Gandhi Jayanti : ১৯৪৬-এ গান্ধীকে দেখতে ছুটেছিল কয়েক হাজার মানুষ, চলেছিল স্পেশাল ট্রেন! ১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী! Lovlina Borgohain: জন্মদিনেই সোনা! এশিয়াডে ১২ বছরের খরা কাটিয়ে ইতিহাস ভারতীয় বক্সারের Gandhi Jayanti : সত্য-অহিংসার বার্তা, জানুন গান্ধী জয়ন্তীর ইতিহাস Cockpit: মাঝ আকাশে ককপিটে রক্তাক্ত ভারতীয় পাইলট, ভিডিয়োয় ভয়াবহ দৃশ্য

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির যন্তরমন্তর, জারি ১৬৩ ধারা

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লির যন্তরমন্তর, জারি ১৬৩ ধারা
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক:  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। শুক্রবার সকালে দিল্লিতে যন্তরমন্তর চত্বরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জমায়েত করে আম আদমি পার্টি। অনুমতি ছাড়া জমায়েতের কারণে আপ নেতা সৌরভ ভরদ্বাজ-সহ একাধিক কর্মী-সমর্থককে আটক করে দিল্লি পুলিশ। বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। অন্যদিকে, ‘ককরোচ জনতা পার্টি’ মুম্বইয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন।

দিল্লির যন্তর মন্তর ও মুম্বইয়ের শিবাজি পার্কে জোড়া বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র-যুব ও রাজনৈতিক সংগঠন। তবে এই কর্মসূচির জন্য অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সম্ভাব্য জমায়েতের কথা মাথায় রেখে দিল্লিজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ১৬৩ ধারা জারি করে যন্তর মন্তর চত্বর-সহ গোটা নয়াদিল্লি জুড়ে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিউ দিল্লি এলাকায় জেলা পুলিশ, রিজার্ভ ফোর্স, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং অন্যান্য আধাসামরিক বাহিনী মিলিয়ে প্রায় ৫ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

ইতিমধ্যে, জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ কর্মসূচি। কোথাও তাঁর ইস্তফা চেয়ে পথে নেমে চলছে বিক্ষোভ। কোথাও পোড়ানো হচ্ছে তাঁর কুশপুতুল। কেউ আবার পৌঁছে গিয়েছেন তাঁর বাসস্থানের সামনেও। স্লোগান দেওয়ার পাশাপাশি জ্ঞানেশ কুমারের বাড়ির দেওয়ালে স্টিকার লাগিয়ে দেওয়া হয়। তেমনই জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি তুলছেন বিরোধীরা। একই দাবি নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি। সূত্রের খবর, সংসদের প্রস্তাবিত বিশেষ অধিবেশনের আগে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির।

সম্প্রতি, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রে প্রকাশিত অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে। সাংবিধানিক প্রতিষ্ঠানটির অন্দরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীর তোলা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন। যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।

NEET প্রশ্নফাঁসকাণ্ডের দু-মাস আগে উত্তাল হয়েছিল দিল্লির যন্তরমন্তর সহ গোটা দেশ। তারপর শেষমেশ সেই আন্দোলনের চাপেই পিছু হঠতে হয়েছিল মোদী সরকারকে। শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হয়েছিল ধর্মেন্দ্র প্রধানকে। জেন জিদের সেই ককরোচ জনতা পার্টি আবার পথে নামছে শুক্রবার গান্ধী জয়ন্তীর দিনে। অস্বচ্ছভাবে ভোট পরিচালনার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার আন্দোলনে নামছে তারা।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
14 Views 0 Likes 0 Comments

Related News

Cockpit: মাঝ আকাশে ককপিটে রক্তাক্ত ভারতীয় পাইলট, ভিডিয়োয় ভয়াবহ দৃশ্য
দেশ

Cockpit: মাঝ আকাশে ককপিটে রক্তাক্ত ভারতীয় পাইলট, ভিডিয়োয় ভয়াবহ দৃশ্য

ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশের সেই আতঙ্কের নতুন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে।

০২ অক্টো ২০২৬, ১০:১৮ এএম · 3 মিনিট
Abhijeet Dipke: মেরিন ড্রাইভ থেকে থানায় অভিজিৎ দীপকে, চাঞ্চল্য মুম্বাইতে!
দেশ

Abhijeet Dipke: মেরিন ড্রাইভ থেকে থানায় অভিজিৎ দীপকে, চাঞ্চল্য মুম্বাইতে!

অভিজিৎ দীপকেকে থানায় নিয়ে যায় মুম্বাই পুলিশ। যদিও মুম্বাই পুলিশের পক্ষ থেকে এর কোনও অফিসিয়াল স্বীকৃতি মেলেনি।

০২ অক্টো ২০২৬, ০৯:২১ এএম · 2 মিনিট
Gyanesh Kumar: ইস্তফা না দিলে দেশজুড়ে বিক্ষোভ! মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি ককরোচদের
দেশ

Gyanesh Kumar: ইস্তফা না দিলে দেশজুড়ে বিক্ষোভ! মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি...

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়বে সেই বিক্ষোভ। বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির।

০১ অক্টো ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Smit Machhar: মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদ, ১৮০ প্রাণ বাঁচানোর দাবি! স্মিত মচ্ছরের জন্য সোমনাথে শুরু মহামৃত্যুঞ্জয় জপ
দেশ

Smit Machhar: মাঝ-আকাশে ভয়ঙ্কর বিপদ, ১৮০ প্রাণ বাঁচানোর দাবি! স্মিত মচ্ছরের জন্য স...

নয়াদিল্লি: মাঝ-আকাশে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিমান ও যাত্রীদের নিরাপদ রাখার ঘটনায় আলোচনায় আসা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় গুজরাটের সোমনাথ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শ...

০১ অক্টো ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.