JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৩১ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

লাল মাটির বুক চিরে উঠে এসেছে প্রতিভা, মেহুলির গল্প সকলের অনুপ্রেরণা

লাল মাটির বুক চিরে উঠে এসেছে প্রতিভা, মেহুলির গল্প সকলের অনুপ্রেরণা

পুরুলিয়ার লাল মাটিতে খরা আছে, প্রতিকূলতা আছে, কিন্তু স্বপ্নের কোনো অভাব নেই। এই জেলার ছেলেমেয়েরা বরাবরই নজির গড়েছে। নিজেদের প্রতিভাকে তুলে ধরেছে বিশ্বের দরবারে। ‌ আবারো এই জেলার এক ভূমিকন্যার সাফল্য রীতিমতো নজর কেড়েছে।  দেশের দুই কঠিনতম প্রবেশিকা পরীক্ষা IIT-JEE Advanced এবং NEET-UG 2026 দু'টিতেই দুর্দান্ত সাফল্য পেয়েছেন পুরুলিয়ার মেয়ে মেহুলি দাস। কিন্তু এরপরেও তিনি থেমে থাকতে চান না। তাঁর নতুন লক্ষ্য, দেশের সর্বোচ্চ প্রশাসনিক পরিষেবা UPSC। স্বপ্ন একদিন IAS হয়ে মানুষের জীবনে বৃহত্তর পরিবর্তন আনা।

পুরুলিয়া শহরের আমডিহার শিক্ষক পরিবারে বেড়ে ওঠা মেহুলির সাফল্যের গল্প শুধুই নম্বরের নয়, অধ্যবসায় আর লক্ষ্যপূরণের এক অনন্য কাহিনি। IIT-JEE Advanced-এ অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ৩৫৭৮, আর NEET-UG ২০২৬-এ জেনারেল র‌্যাঙ্ক ১৫০, পাশাপাশি ঝাড়খণ্ডে প্রথম স্থান। একই বছরে এই বিরল কৃতিত্ব তাঁকে জাতীয় স্তরে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

কোভিড অতিমারির সময়ে মানুষের অসহায়তা দেখে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলেন মেহুলি। কিন্তু সময়ের সঙ্গে উপলব্ধি বদলেছে। তার বিশ্বাস, একজন চিকিৎসক যেমন বহু জীবন বাঁচান, তেমনই একজন দক্ষ প্রশাসক লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারেন। তাই এখন তার চোখ UPSC-র দিকে।

বর্তমানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) বিটেকের ছাত্রী মেহুলি। ভবিষ্যতে এমটেক শেষ করে পুরোপুরি UPSC-র প্রস্তুতিতে মনোনিবেশ করতে চান। মেয়ের এই কৃতিত্বে গর্বিত বাবা-মা। মেহুলীর এই সাফল্যে শুধু পরিবারের নয় গর্বিত গোটা পুরুলিয়া।

22 Views 0 Likes 0 Comments

Related News

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক হোমে
রাজ্য

প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক...

ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট। অভিযোগ, ওই দিন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইকে কয়েকজন ছাত্র পিছু ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

১২ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা
রাজ্য

'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা

রেখার অভিযোগ, বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের একাংশ নিয়মিত তাঁকে ‘মিসগাইড’ করে। কোনও কর্মসূচি, বৈঠক কিংবা সাংগঠনিক অনুষ্ঠানের বিষয়ে তাঁকে সঠিক তথ্য জানানো হয় না।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.