JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ১২:২০ পিএম
Breaking
South 24 Parganas News : বাড়ির ছাদে এ কি করে বসল কিশোরী , চাঞ্চল্য নামখানায়! Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি! ব্যাংক ধর্মঘট কি তবে বাতিল? ২৮-৩০ সেপ্টেম্বর ATM, UPI, ব্যাঙ্কে কী হবে? জেনে নিন নতুন আপডে... Rashifal: প্রেম, চাকরি, ব্যবসা ও অর্থে ১২ রাশির রাশিফল, জেনে নিন এক নজরে নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস South 24 Parganas News : বাড়ির ছাদে এ কি করে বসল কিশোরী , চাঞ্চল্য নামখানায়! Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি! ব্যাংক ধর্মঘট কি তবে বাতিল? ২৮-৩০ সেপ্টেম্বর ATM, UPI, ব্যাঙ্কে কী হবে? জেনে নিন নতুন আপডে... Rashifal: প্রেম, চাকরি, ব্যবসা ও অর্থে ১২ রাশির রাশিফল, জেনে নিন এক নজরে নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস

PV Sindhu : ১৮ ঘণ্টায় তিনটি ম্যাচ! পদক হাতছাড়া করে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় শাটলার

PV Sindhu : ১৮ ঘণ্টায় তিনটি ম্যাচ! পদক হাতছাড়া করে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় শাটলার
এশিয়ান গেমস থেকে বিদায়ের পর সূচি নিয়ে ক্ষোভ সিন্ধুর ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: আশা জাগিয়েও এশিয়ান গেমস থেকে নিতে হয়েছে বিদায়। এর পরই ঠাসা সূচি নিয়ে ক্ষোভ উগরে দিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে হয়েছে তাঁকে। পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায় তার প্রভাব পড়েছে পারফরম্যান্সেও। রবিবার চিনের চেন ইউ ফেইয়ের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে এশিয়াড থেকে বিদায় নেওয়ার পর সমাজ মাধ্যমে নিজের ক্ষোভের কথা জানালেন অলিম্পিকে দু’বারের পদকজয়ী ভারতীয় শাটলার। ২১-১১ ব্যবধানে প্রথম গেম জিতেও শেষরক্ষা করতে পারেননি সিন্ধু। পরের দু’টি গেমে ১৮-২১ এবং ১০-২১ ব্যবধানে হেরে যান তিনি। ম্যাচের পর সিন্ধু জানান, জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং পদক হাতছাড়া করার আক্ষেপ তাড়া করছে তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় সিন্ধু লিখেছেন, “এই কথাগুলো লিখতে আমার একটু সময় লাগল। এশিয়ান গেমসে আমার অভিযান শেষ। আমি ভীষণভাবেই হতাশ। কোয়ার্টার ফাইনালে জিততে আর মাত্র তিনটি পয়েন্ট দরকার ছিল।” সেই সঙ্গে ঠাসা সূচি নিয়েও সরব হয়েছেন তিনি। সিন্ধুর কথায়, মাত্র ১৮ ঘণ্টার মধ্যে তিনটি ম্যাচ খেলতে হয়েছে তাঁকে। ভোর ৩টের সময় হোটেলে ফিরেছিলেন। আবার সকাল সাড়ে ৮টায় উঠে কোর্টে নামতে হয়েছে। এত কম সময়ের মধ্যে বিশ্রাম নেওয়া অসম্ভব ছিল। এর প্রভাব যে তাঁর খেলায় পড়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা। তবে এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল শুধরে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

https://x.com/Pvsindhu1/status/2104263713121570907

শনিবার থেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সিন্ধু। প্রথম ম্যাচ দেরিতে শুরু হয়। দ্বিতীয় ম্যাচের জন্য বারবার কোর্টও বদল করতে হয় তাঁকে। রাত প্রায় ১টার সময় দ্বিতীয় ম্যাচ শেষ করে হোটেলে ফেরেন। খাওয়াদাওয়া এবং শরীরের ক্লান্তি কাটানোর প্রক্রিয়া শেষ করতে করতে প্রায় ভোর ৩টে বেজে যায়। তার মাত্র সাড়ে ৫ ঘণ্টা পরেই আবার কোয়ার্টার ফাইনালে নামতে হয় তাঁকে। প্রথম গেমে দাপট দেখিয়ে জয় পেলেও পরের দু’টি গেমে চিনের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে পেরে ওঠেননি সিন্ধু। তবে এই হারের মধ্যেও নিজের দীর্ঘ কেরিয়ার নিয়ে গর্বিত তিনি। ২০১৪ সালে প্রথম এশিয়াডে অংশ নেওয়া থেকে শুরু করে চলতি গেমসে চতুর্থবারের অভিযান—দেশের হয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানিয়েছেন সিন্ধু।

সিন্ধুর পাশাপাশি কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন উন্নতি হুদাও। জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হেরে শেষ হয়েছে তাঁর অভিযান। ফলে এ বারের এশিয়ান গেমসে ব্যক্তিগত ব্যাডমিন্টনে ভারতের আর কোনও পদক জয়ের সুযোগ রইল না। পুরুষদের দলগত বিভাগে ব্রোঞ্জই ভারতের একমাত্র ব্যাডমিন্টন পদক। শুধু সিন্ধু নন, প্রতিযোগিতার সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার জোনাতান ক্রিস্তি, জাপানের কোদাই নারাওকার মতো শাটলারেরাও। চিনের মহিলা ডাবলসের এক নম্বর জুটি তান নিঙও সূচি নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও খেলোয়াড়দের এই অভিযোগের পরেও আয়োজকদের তরফে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি এখনও পর্যন্ত।

5 Views 0 Likes 0 Comments

Related News

Indian Cricket Team : বৃষ্টিতে ধুয়ে গেল কোয়ার্টার ফাইনাল, সরাসরি শেষ চারে ভারত
ময়দান

Indian Cricket Team : বৃষ্টিতে ধুয়ে গেল কোয়ার্টার ফাইনাল, সরাসরি শেষ চারে ভারত

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ এশিয়ান গেমসের চারে জায়গা করে নিয়েছে ভারত (Indian Cricket Team)।

২৮ সেপ্টে ২০২৬, ১০:২৯ এএম · 2 মিনিট
Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের
ময়দান

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয়...

ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আলজারি জোসেফের বল ডিপ মিড উইকেট বাউন্ডারিতে পাঠিয়ে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন বিরাট। এর পর মাত্র ৭৪ বলে কেরিয়ারের ৫৫ তম ওডিআই সেঞ্চুরিও এল ছক্কা হাঁকিয়েই।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২৮ পিএম · 2 মিনিট
Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির
ময়দান

Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শচীন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন কিং কোহলি (Virat Kohli)।

২৭ সেপ্টে ২০২৬, ০৮:৫৩ পিএম · 2 মিনিট
ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ
ময়দান

ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ

বেঙ্গালুরু: ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পানামা। ম্যাচের আগে দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিল বড় ফারাক। ভারত ১৩৮ নম্বরে থাকলেও পানামার অবস্থান ৪৪। তার উপর ২০২৬ বিশ্বকাপে খেলা একটি দলের বিরুদ্ধে ভারতের এই ড্রকে স্বাভ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.