JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৬:৩৭ পিএম
Breaking
গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের

বেপাত্তা টুলুর রক্ষাকবচ নয়, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের

বেপাত্তা টুলুর রক্ষাকবচ নয়, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের
বেপাত্তা টুলুর রক্ষাকবচ নয়, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: এবার বড় ধাক্কা খেলেন  বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আগেই। তারপর থেকেই বেপাত্তা অভিযুক্ত টুলু। গ্রেফতার এড়াতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদালতের কাছে চাওয়া হয়েছিল রক্ষাকবচ। কিন্তু মঙ্গলবার সেই আবেদনেও মিলল না স্বস্তি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ টুলু মণ্ডলের দায়ের করা মামলা খারিজ করে দেয়। একইসঙ্গে খারিজ হয়েছে তাঁর রক্ষাকবচের আবেদনও।

বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়। মিনারকে গ্রেফতার করলেও টুলুকে খুঁজে পায়নি পুলিশ। তাঁর অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে রক্ষাকবচ চেয়ে প্রথমে কলকাতা হাই কোর্টে বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে মামলা করেছিলেন টুলু। পরে গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে গিয়েছিলেন। একটি বেঞ্চে মামলা বিচারাধীন থাকায় বিচারপতি চন্দ সেই মামলা ছেড়ে দেন। টুলু মণ্ডলের করা সেই মামলাই খারিজ করে দিল আদালত৷

এই পরিস্থিতিতে গ্রেফতারি এড়াতে ফের হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। তাঁর আইনজীবীর তরফে আদালতে রক্ষাকবচের আবেদন জানানো হয়। তবে শুনানি শেষে সেই আবেদন গ্রহণ করেনি আদালত। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে মামলাটি ওঠে। শুনানির পর আদালত স্পষ্ট করে দেয়, টুলু মণ্ডলকে এই মামলায় আপাতত কোনও আইনি রক্ষাকবচ দেওয়া হচ্ছে না। তাঁর দায়ের করা মামলাটিও খারিজ করে দেওয়া হয়েছে। ফলে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা অবস্থায় টুলু মণ্ডলের সামনে আইনি পরিস্থিতি আরও কঠিন হল বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি, বীরভূমের পলাতক ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের আত্মীয়-সহ তিন জনকে আটক করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের গাড়িতে প্রচুর বিদেশি মুদ্রা এবং নগদ অর্থ পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। ওই গাড়িতে ছিলেন টুলুর শ্যালক সামসুল আলম ওরফে মিন্টুর ম্যানেজার নয়ন শেখ, মিন্টুর শ্যালক শেখ শান্ত ও গাড়ির চালক। সেই সূত্র ধরে সোমবার বিকেলে টুলুর শ্বশুরবাড়িতেও অভিযান চলে। টুলুর হদিশ পেতেই তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।  টুলু মণ্ডলের খোঁজে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে ঘনিষ্ঠদের নাম।

60 Views 0 Likes 0 Comments

Related News

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন?
রাজ্য

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন?

পূর্ব বর্ধমান, নিউজ ডেস্ক: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতর উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামুড়িয়া থানার সোনপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পম্পা মণ্ডল (৪০)। মৃতার বাপের বা...

২২ সেপ্টে ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর
রাজ্য

মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কিছুটা স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি। সূত্রের খবর, কংগ্রেস প্রার্থীর নামে একাধিক মামলা রয়েছে। তবে যে মামলায় গ্রেফতার হয়েছেন, সেটি বাদ দি...

২২ সেপ্টে ২০২৬, ০৪:২৯ পিএম · 2 মিনিট
দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা
রাজ্য

দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা

নিউজ ডেস্ক: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের উদ্বোধনী মঞ্চ থেকে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সরাসরি বামেদের নিশানা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সরকারি হাসপাতালের পরিকাঠামোর বেহাল দশার জন্য শুধু তৃণমূ...

২২ সেপ্টে ২০২৬, ০৪:১৪ পিএম · 2 মিনিট
পুলকারে ঝামেলার জেরে রক্তাক্ত ছাত্রের বাবা
রাজ্য

পুলকারে ঝামেলার জেরে রক্তাক্ত ছাত্রের বাবা

উত্তরপাড়া, নিউজ ডেস্ক: একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল কথা কাটাকাটি। স্থানীয় হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক ঘন্টার পরেই সেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলো। অভিযোগ বেশ কয়েকজনের উপ...

২২ সেপ্টে ২০২৬, ০৩:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.