JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব ২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

বাংলাদেশের ট্রাইবুনালের রায়ে চাঞ্চল্য, তালিকায় প্রাক্তন মন্ত্রীও

বাংলাদেশের ট্রাইবুনালের রায়ে চাঞ্চল্য, তালিকায় প্রাক্তন মন্ত্রীও
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

ঢাকা: শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত আরও সাত জনের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ২০২৪ সালের হাসিনা-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়কার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া ‘মানবতাবিরোধী অপরাধ’ মামলায় মঙ্গলবার এই সাজা ঘোষণা করা হয়েছে।

এই ট্রাইবুনালই এর আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরবর্তী সময়ে আরও কয়েক জনের বিরুদ্ধে একই মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন আওয়ামী লীগের আরও সাত নেতা। তবে সাজাপ্রাপ্তদের কেউই বর্তমানে বাংলাদেশে নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার তিন বিচারপতির বেঞ্চ সাত অভিযুক্তের মৃত্যুদণ্ড ঘোষণা করে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকায় রয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

২০২৪ সালে বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন ব্যাপক আকার নেয়। সেই আন্দোলনের সময় একাধিক হিংসা ও হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। হাসিনা সরকারের পতনের পর ওই ঘটনাগুলিকে কেন্দ্র করে ‘মানবতাবিরোধী অপরাধ’-এর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে একাধিক মামলা শুরু হয়।

এই মামলাগুলির মধ্যে অন্যতম মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। একই মামলায় বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে প্রাক্তন পুলিশকর্তা চৌধুরী আবদুল্লা আল-মামুনকেও দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে তিনি রাজসাক্ষী হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড না দিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এরপর চলতি বছরের জানুয়ারিতে ঢাকার প্রাক্তন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপকুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের প্রাক্তন অতিরিক্ত ডেপুটি কমিশনার শাহ আলম মুহাম্মদ আখতারুল ইসলামের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।

নতুন সাত জনের সাজা ঘোষণার পর ২০২৪ সালের আন্দোলন-সংক্রান্ত ‘মানবতাবিরোধী অপরাধ’ মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মোট ২২ জনের মৃত্যুদণ্ড হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জন বর্তমানে বাংলাদেশের বাইরে রয়েছেন এবং চার জন জেলে রয়েছেন।

ফলে নতুন করে সাত আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে ফের তীব্র আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অভিযুক্তদের অধিকাংশই দেশের বাইরে থাকায় এই রায় বাস্তবে কীভাবে কার্যকর করা হবে, এখন সেটাই বড় প্রশ্ন।

13 Views 0 Likes 0 Comments

Related News

বাংলাদেশে ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি
বিদেশ

বাংলাদেশে ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের বিভিন্ন তলায় থাকা মানুষজন একসঙ্গে নিচে নামার চেষ্টা করেন। এতে সিঁড়ি ও ভবনের বের হওয়ার পথে প্রচণ্ড ভিড় তৈরি হয়।

১৫ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পরে হস্তান্তর
বিদেশ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পরে হস্তান্তর

মরদেহ হস্তান্তরের সময় সীমান্ত এলাকায় পীরগঞ্জ থানা পুলিশ, বিজিবি এবং ভারতের রায়গঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

১৫ সেপ্টে ২০২৬, ১২:২০ পিএম · 2 মিনিট
বাংলাদেশে রাঙামাটিতে ৯ ফুটের অজগর উদ্ধার, কাপ্তাইয়ের বনে ফিরল নিরাপদ আশ্রয়ে
বিদেশ

বাংলাদেশে রাঙামাটিতে ৯ ফুটের অজগর উদ্ধার, কাপ্তাইয়ের বনে ফিরল নিরাপদ আশ্রয়ে

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় বাগানের জালে আটকা পড়া প্রায় ৯ ফুট লম্বা ও ৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ...

১৫ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 1 মিনিট
পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য
বিদেশ

পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে নীল রংয়ের মেডিকেল গাউন পড়া একটি অবয়ব পথচারীদের ভিড়ের মধ্য দিয়ে ছুটে চলে যাচ্ছে। তার চলার ধরন দেখে প্রথমে মনে হতেই পারে এটি কোনও অত্যাধুনিক যন্ত্র।

১৪ সেপ্টে ২০২৬, ০৬:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.